গাব্বায় ঐতিহাসিক জয় তৃতীয় স্থানে! টেস্টে ভারতের সেরা দুই রান তাড়া করে জয় কোন দলের বিরুদ্ধে?
গাব্বা টেস্টের ঐতিহাসিক জয় তৃতীয় স্থানে! ভারতের সেরা দুই রান তাড়া করে জয় কোন দলের বিরুদ্ধে?
ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক জয় হাসিল করেছে ভারতীয় ক্রিকেট। বিরাট কোহলির অবর্তমানে টিম ইন্ডিয়ার এমন পারফরম্যান্সে বিশ্বে শোরগোল ফেলে দিয়েছে। যদিও চতুর্থ ইনিংসে রান তাড়া করে ভারতের জয়ের নিরিখে গাব্বা থাকবে তৃতীয় স্থানে। তালিকার প্রথম এবং দ্বিতীয় স্থানে রয়েছে কোন কোন ম্যাচ, তা এক নজরে দেখে নেওয়া যাক।

ব্রিসবেন টেস্টে ভারতের জয়
ব্রিসবেন টেস্টের চতুর্থ ইনিংসে ভারতকে ম্যাচ জিততে ৩২৮ রানের লক্ষ্য দিয়েছিল অস্ট্রেলিয়া। ম্যাচের পঞ্চম দিনে সেই রান টপকে ইতিহাস রচনা করেছে অজিঙ্ক রাহানে অ্যান্ড কোং। ১৮ বল বাকি থাকতে লক্ষ্যে পৌঁছে যায় টিম ইন্ডিয়া। টেস্টের চতুর্থ ইনিংসে ভারতের রান তাড়া করে জয়ের নিরিখে গাব্বা থাকবে তৃতীয় স্থানে।

শীর্ষ স্থানে কোন ম্যাচ
১৯৭৬ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তাদের ঘরের মাঠ পোর্ট অফ স্পেনে মুখোমুখি হয়েছিল ভারতীয় ক্রিকেট দল। চতুর্থ ইনিংসে ভারতের সামনে ৪০৩ রানের লক্ষ্য দিয়েছিলেন ক্যারিবিয়ানরা। ৪ উইকেট হারিয়ে সেই লক্ষ্য অতিক্রম করেছিল মেন ইন ব্লু। ৪০৬ রানে থেমেছিল ভারতের ইনিংস।

দ্বিতীয় স্থানে কোন ম্যাচ
২০০৮ সালের চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে ইংল্যান্ডের মুখোমুখি হয়েছিল ভারতীয় ক্রিকেট দল। চতুর্থ ইনিংসে ৪ উইকেট হারিয়ে পাহাড়প্রমাণ ৩৮৭ রান তুলে ম্যাচ জিতেছিল টিম ইন্ডিয়া। ১০৩ রানের অনবদ্য ইনিংস খেলেছিলেন কিংবদন্তি সচিন তেন্ডুলকর।

গাব্বার পর দিল্লি
২০১১ সালে দিল্লির ফিরোজ শাহ কোটলা (বর্তমানে অরুণ জেটলি স্টে়ডিয়াম) স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্টে মুখোমুখি হয়েছিল ভারতীয় ক্রিকেট দল। চতুর্থ ইনিংসে ৫ উইকেট হারিয়ে ২৭৬ রান তুলে ম্যাচ জিতেছিল এমএস ধোনির দল।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications