Big Bash League: বিগ ব্যাশ লিগে দুর্ঘটনা, ক্যাচ ধরতে গিয়ে সংঘর্ষে জড়ালেন দুই ক্রিকেটার, গেলেন হাসপাতালে

অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে বড় সড় দুর্ঘটনা ঘটল দুই ক্রিকেটারের মধ্যে। শুক্রবার ম্যাচ চলাকালীন দুই ক্রিকেটার সংঘর্ষে জড়ালেন। সিডনি থান্ডারের দলের দুই ক্রিকেটার ক্যাচ ধরতে গিয়ে যেভাবে একে অপরের সঙ্গে সংঘর্ষে জড়ালেন তা মাঠে আতঙ্কের পরিবেশ সৃষ্টি করল।

শুক্রবার ম্যাচে ফিল্ডিং করার সময় ক্যাচ নিতে গিয়ে ভয়াবহ সংঘর্ষে জড়ালেন দুই ক্রিকেটার -ক্যামেরন ব্যানক্রফট ও ড্যানিয়েল স্যামস। এই ঘটনার ফলাফল খুবই ভয়াবহ হতে পারত। কিন্তু ভাগ্যের জোরে বেঁচে গিয়েছেন দুই ক্রিকেটার।

ক্যাচ নেওয়ার সময় মুখোমুখি সংঘর্ষে ছিটকে পড়েন দুজনেই। কিছুক্ষণ মাঠে পড়ে থাকেন তাঁরা। যা দেখে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন দর্শকরা। ব্র্যানক্রফটের নাক দেখে রক্ত পড়তে দেখা যায়। সঙ্গে সঙ্গে মাঠে দৌড়ে যান ফিজিও। তাঁর সাহায্যে ব্যানক্রফট হেঁটে মাঠ থেকে বেরিয়ে যান।

তবে ব্র্যানক্রফটের সতীর্থ স্যামসের চোট আরও গুরুতর। মিনি অ্যাম্বুলেন্সে করে মাঠ থেকে বার করে নিয়ে যেতে হয় তাঁকে। ১২ মিনিট ম্যাচ বন্ধ থাকার পর ফের শুরু হয়। তবে দুজনেই বর্তমানে সজ্ঞানে রয়েছেন। হাসপাতালে পরীক্ষা করা হচ্ছে কোনও রকম কনকাশনের ঘটনা ঘটেছে কিনা।

কী ঘটেছিল গোটা ঘটনাটি, পারথ স্কর্চার্সের সঙ্গে ম্যাচ চলছিল সিডনি থান্ডারের দলের লকি ফার্গুসনের ১৬তম ওভারে দ্বিতীয় বলটা মিড উইকেটের ওপর দিয়ে মারেন পারথ স্কর্চার্সের ব্যাটার কুপার কোনোলি। ক্যাচ ধরার জন্য ৩০ গজের বৃত্ত থেকে পিছন দিকে প্রবল গতিতে ছুটতে থাকেন সিডনি থান্ডারের দলের দুই ক্রিকেটার। ক্যামেরন ব্যানক্রফট ও ড্যানিয়েল স্যামস একে অপরকে না দেখেই সামনা সামনি চলে আসেন, দুই জনে একে অপরের সঙ্গে প্রবল সংঘর্ষে জড়ালেন।

একে অপরের মাথায় ধাক্কা লাগে,প্রথমে দুই ক্রিকেটারকে নড়াচড়া করতে দেখা যাচ্ছিল না। ফলে আতঙ্ক আরও বৃদ্ধি পায়। যদিও পরে তাদের নিয়ে চরম বিপদের আশঙ্কা কাটে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+