ভারত-অস্ট্রেলিয়া সিরিজে নজিরের সামনে বিরাট ও পূজারা, লিয়ঁকে তাড়া অশ্বিনের

বর্ডার-গাভাসকর ট্রফিতে মোট ৫ জন ক্রিকেটার ২ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন। এবার বিরাট কোহলি, চেতেশ্বর পূজারা ও স্টিভ স্মিথের সামনে সেই সুযোগ। অনিল কুম্বলের রেকর্ড অক্ষত থাকে কিনা সেটাও দেখার।

নাগপুরের ভিসিএ স্টেডিয়ামে বৃহস্পতিবার থেকে শুরু ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট। বর্ডার-গাভাসকর ট্রফির পরিসংখ্যানের দিকে তাকালে দেখা যাচ্ছে আসন্ন চার টেস্টের সিরিজে একাধিক ক্রিকেটার নানা নজির গড়তে পারেন। একনজরে ব্যাটিং ও বোলিং বিভাগের সেই সম্ভাব্য নজিরগুলির দিকে আলোকপাত করা যাক।

বর্ডার-গাভাসকর ট্রফিতে একাধিক নজিরের হাতছানি

বর্ডার-গাভাসকর ট্রফিতে সর্বাধিক রানের নজির রয়েছে সচিন তেন্ডুলকরের। তিনি ৩৪টি টেস্টে ৩২৬২ রান করেছেন। এ ছাড়া রিকি পন্টিং (২৫৫৫), ভিভিএস লক্ষ্মণ (২৪৩৪), রাহুল দ্রাবিড় (২১৪৩) ও মাইকেল ক্লার্ক (২০৪৯) বর্ডার-গাভাসকর ট্রফিতে ২ হাজার রানের মাইলস্টোন স্পর্শ করেছেন। সেই ২ হাজার ক্লাবে প্রবেশের বেশ কাছাকাছি পৌঁছে গিয়েছেন ভারতের দুজন এবং অস্ট্রেলিয়ার একজন ক্রিকেটার।

২০১০ থেকে অদ্যাবধি বর্ডার-গাভাসকর ট্রফিতে ২০টি টেস্ট খেলেছেন চেতেশ্বর পূজারা। তিনি ৩৭ ইনিংসে ১৮৯৩ রান করেছেন। ৫টি শতরান ও ১০টি অর্ধশতরান রয়েছে অজিদের বিরুদ্ধে। অস্ট্রেলিয়ার সহ অধিনায়ক স্টিভ স্মিথ ১৪টি টেস্টে ভারতের বিরুদ্ধে ১৭৪২ রান করেছেন, ৮টি শতরান ও ৫টি হাফ সেঞ্চুরির সৌজন্যে। ফলে এই দুই ক্রিকেটার আসন্ন চার টেস্টের সিরিজে ২ হাজার ক্লাবের সদস্য হতেই পারেন। খুব একটা পিছিয়ে নেই বিরাট কোহলি। কিং কোহলি অজিদের বিরুদ্ধে ২০টি টেস্টে ৩৬ ইনিংসে ১৬৮২ রান করেছেন। সাতটি শতরান ও পাঁচটি অর্ধশতরান রয়েছে। নাগপুরে বিরাটের ট্র্যাক রেকর্ড বেশ ভালো। একটি দ্বিশতরান-সহ দুটি টেস্ট শতরান রয়েছে ভিসিএ স্টেডিয়ামে। ফলে তিনিও এবার বর্ডার-গাভাসকর ট্রফিতে ২ হাজার ক্লাবের মেম্বার হতেই পারেন।

বর্ডার-গাভাসকর ট্রফিতে সর্বাধিক উইকেটশিকারী অনিল কুম্বলে। তিনি ২০টি টেস্টে ৩৮ ইনিংসে ১১১টি উইকেট নিয়েছেন। তাঁর পরেই রয়েছেন হরভজন সিংষ ১৮টি টেস্টে অজিদের বিরুদ্ধে ভাজ্জির উইকেট সংখ্যা ৯৫। যদিও আর ২টি উইকেট পেলেই হরভজনকে এই তালিকায় টপকে যাবেন অস্ট্রেলিয়ার স্পিনার নাথান লিয়ঁ। তিনি ২২টি টেস্টে ভারতের বিরুদ্ধে ৯৪টি উইকেট নিয়েছেন। বর্ডার-গাভাসকর ট্রফিতে রবিচন্দ্রন অশ্বিন ১৮টি টেস্টে ৮৯টি এবং রবীন্দ্র জাদেজা ১২টি টেস্টে ৬৩টি উইকেট দখল করেছেন। লিয়ঁ এই সিরিজে ভাজ্জিকে টপকানোর পর অনিল কুম্বলেকেও ছাপিয়ে যেতে পারেন কিনা সেটা দেখার। অশ্বিন ছন্দে থাকলেও পিছনে ফেলে দিতেই পারেন হরভজনকে। মনে রাখতে হবে, লিয়ঁর সঙ্গে অশ্বিনের উইকেটের ব্যবধান মাত্র ৫টি। স্পিন সহায়ক উইকেটে খেলা। ফলে লিয়ঁ ও অশ্বিন বল হাতে চমক দেখালে একাধিক নজির তৈরি হতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+