নাগপুরে অস্ট্রেলিয়া বধের রণকৌশল তৈরি ভারতের, বিশ্বের ১ নম্বর দলকে ফেলা হচ্ছে ঘূর্ণি উইকেটেই

নাগপুরে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট। কোনও ঝুঁকি না নিয়ে ভিসিএ স্টেডিয়ামে ঘূর্ণি উইকেটই বানানো হচ্ছে বলে জানা গিয়েছে।

নাগপুরে প্রথম টেস্টের প্রস্তুতি শুরু করে দিয়েছে ভারত ও অস্ট্রেলিয়া। বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম টেস্টটি শুরু হচ্ছে বৃহস্পতিবার থেকে। অস্ট্রেলিয়া বিশ্বের ১ নম্বর টেস্ট দল। আবার ভারত এই সিরিজ জিতলে অজিদের সিংহাসন থেকে সরিয়ে তিন ফরম্যাটেই ১ নম্বর দল হতে পারে। টেস্ট শুরুর আগে চর্চায় নাগপুরের পিচ।

ঘূর্ণি উইকেট

ঘূর্ণি উইকেট

ভারতীয় ক্রিকেট দলের সূত্রকে উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম দাবি করছে, দেশের মাটিতে খেলার সুযোগ নিতে চাইছে ভারত। সে কারণে ঘূর্ণি উইকেটই হচ্ছে নাগপুরে। টিম ম্যানেজমেন্টের তরফেই নাকি কিউরেটরদের বার্তা দেওয়া হয়েছে স্পিন সহায়ক উইকেট বানানোর জন্য। ৪ টেস্টের সিরিজে ২টি টেস্ট জিতলেই ভারতের সামনে খুলে যাবে টানা দ্বিতীয়বার আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলার দরজা। আর তা নিশ্চিত করতে দেশের মাটিতে স্পিন অস্ত্রেই শান দেওয়া হচ্ছে।

শক্তির উপর জোর

শক্তির উপর জোর

নাগপুরের পিচ নিয়ে সংক্রান্ত প্রতিবেদনে ভারতীয় দলের এক সূত্রকে উদ্ধৃত করা হয়েছে। তাঁর কথায়, আমরা টার্নার বানিয়ে তার পূর্ণ সদ্ব্যবহার করতে চাইছি। স্পিনাররা আমাদের বড় শক্তি। তাই তাঁদের সাফল্যের জন্য সহায়ক কন্ডিশনই দিতে চাইছি আমরা। ভারতীয় দলে রবিচন্দ্রন অশ্বিনস রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল তো আছেনই, রবি শাস্ত্রী কুলদীপ যাদবকে খেলানোর পক্ষেও সওয়াল করেছেন। ভারতের প্রাক্তন হেড কোচ রবি শাস্ত্রীও চাইছেন দেশের মাটিতে ঘূর্ণি উইকেটেই খেলুক ভারত।

স্পিন সহায়ক উইকেটেই বাজিমাত

স্পিন সহায়ক উইকেটেই বাজিমাত

পরিসংখ্যান বলছে, শেষ ৩৪টি টেস্টে দেশের মাটিতে ভারত জিতেছে ২৭টিতে। একটি সিরিজেও হারেনি। ভারতের স্পিন আক্রমণ বিশ্বের সেরা বলেই অভিমত অনেকের। ব্যাটারদের কিছুটা দুর্বলতা প্রকট হচ্ছে স্পিনারদের সামলাতে। যদিও সেই খামতি দূর করতে জোর দেওয়া হচ্ছে অনুশীলনে। নাগপুরে যে ঘূর্ণি উইকেট হতে চলেছে সেই আভাস মিলেছিল ক্লোজ ফিল্ডিং অনুশীলন দেখেও। অস্ট্রেলিয়া নানাভাবে মাইন্ডগেম শুরু হয়েছে। ঘূর্ণি পিচ নিয়ে আসছে কটাক্ষও। যদিও অস্ট্রেলিয়ারই কিংবদন্তি ইয়ান চ্যাপেল ভারতের দেশের মাটিতে স্পিন উইকেট বানানোয় দোষের কিছু দেখছেন না।

পিচ ভাবনা অস্ট্রেলিয়ার

পিচ ভাবনা অস্ট্রেলিয়ার

ক্রিকেট অস্ট্রেলিয়ার ডিজিটাল বিভাগও এদিন পিচের ফার্স্ট লুক পোস্ট করেছে। যেখানে দেখা গিয়েছে স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নার নীচু হয়ে পিচের চরিত্র যাচাইয়ের চেষ্টা করছেন। ভারতের স্পিন চ্যালেঞ্জ সামলাতে আলুরে ভাঙা উইকেটে অনুশীলন করেছে অজিরা। ভারতের বিভিন্ন রাজ্যের স্পিনারদেরও সেখানে ডাকা হয়েছিল। ২০১৬-১৭ মরশুমে দেশের মাটিতে ভারত ২-১ ব্যবধানে হারিয়েছিল অস্ট্রেলিয়াকে। ২৫ উইকেট তোলার পাশাপাশি ১২৫ রান করে সিরিজ সেরা হয়েছিলেন জাদেজা। অশ্বিন নিয়েছিলেন ২১ উইকেট। অজিদের বিরুদ্ধে ১৮টি টেস্ট খেলে ৮৯টি উইকেট রয়েছে অশ্বিনের। জাদেজা অজিদের বিরুদ্ধে ১২ টেস্টে পেয়েছেন ৬৩টি টেস্ট উইকেট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+