রাজস্থানের বিরুদ্ধে রঞ্জির মাস্ট উইন ম্যাচ জিততে বাংলার প্রয়োজন ১৩৫ রান

রাজস্থানের বিরুদ্ধে রঞ্জির মাস্ট উইন ম্যাচ জিততে বাংলার প্রয়োজন ১৩৫ রান

রাজস্থানের বিরুদ্ধে রঞ্জি ট্রফির মাস্ট উইন ম্যাচ জিততে চতুর্থ দিনে ১৩৫ রান করতে হবে বাংলাকে। ৬ উইকেট হাতে থাকা বাংলা এই ম্যাচ জিততে পারলে, এলিট গ্রুপ এ ও বি-র পয়েন্ট তালিকার প্রথম তিনে ঢুকে পড়বেন মনোজ তিওয়ারিরা। তবে ম্যাচ হেরে গেলে অনেকটাই পিছিয়ে যাবে বাংলা।

ম্যাচের প্রথম ইনিংস

ম্যাচের প্রথম ইনিংস

রাজস্থানের সাওয়াই মান সিং স্টেডিয়ামে টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় বাংলা। প্রথম ইনিংসে ২৪১ রানে অল-আউট হয়ে যায় রাজস্থান। বাংলার হয়ে ৬ উইকেট নেন মুকেশ কুমার। জবাবে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ১২৩ রানে অল-আউট হয়ে যায় বাংলা। সবচেয়ে বেশি ৩৮ রান করেন ওপেনার কৌশিক ঘোষ।

রাজস্থানের দ্বিতীয় ইনিংস

রাজস্থানের দ্বিতীয় ইনিংস

১১৮ রানে এগিয়ে থেকে খেলতে নেমে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে রাজস্থানও। ২০১ রানে অল-আউট হয়ে যায় হোম টিম। রাজস্থানের হয়ে সর্বোচ্চ ৪৬ রান করেন রাজেশ বিশনৈ। বাংলার হয়ে ৪ উইকেটনেন নীলকান্ত দাস।

বাংলার দ্বিতীয় ইনিংস

বাংলার দ্বিতীয় ইনিংস

ম্যাচ জিততে দ্বিতীয় ইনিংসে ৩২০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলার শুরুটা ভালোই করেন ওপেনার তথা অধিনায়ক অভিমন্যু ইশ্বরণ ও কৌশিক ঘোষ। অভিমন্যু ৬২ রান করে আউট হন। কৌশিক করেন ৬৪। এরপর ব্যাট করতে নামা অভিষেক রমন ও মনোজ তিওয়ারি যথাক্রমে ১৩ ও ০ রানে ফিরে যান। ফলে চাপে পড়ে যায় বাংলা। দিনের শেষে বাংলার স্কোর ৪ উইকেটের বিনিময়ে ১৮৫। ক্রিজে ২০ ও ১৯ রানে অপরাজিত রয়েছেন অনুষ্টুপ মজুমদার ও শ্রীবৎস গোস্বামী। রাজস্থানের হয়ে ৩ উইকেট নিয়েছেন ঋতুরাজ সিং।

জেতার সম্ভাবনা

জেতার সম্ভাবনা

খেলার যা পরিস্থিতি, তাতে চতুর্থ দিনের প্রথম ঘণ্টায় অনুষ্টুপ মজুমদার ও শ্রীবৎস গোস্বামী টিকে গেলে ম্যাচ বাংলার দিকে চলে আসবে। অন্যদিকে প্রথম ঘণ্টাতেই বাংলা উইকেট হারাতে শুরু করলে তাদের মুশকিল বাড়বে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+