Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

রঞ্জি অভিযানে ধাক্কা খেল বাংলা, দুর্বল ত্রিপুরার বিরুদ্ধে জুটল মাত্র ১ পয়েন্ট, চূড়ান্ত ব্যর্থ শামি

চূড়ান্ত হতশ্রী পারফরম্যান্স বাংলার। ফের ধারাবাহিকতার অভাব রঞ্জি ট্রফিতে। প্রথম দুটি ম্যাচে ঘরের মাঠে জেতার পর আগরতলা থেকে ফিরতে হচ্ছে মাত্র ১ পয়েন্ট সঙ্গী করে।

বাংলার বিরুদ্ধে প্রথম ইনিংসে লিড নিয়ে পয়েন্টের খাতা খুলল ত্রিপুরা। গ্রুপ সি-তে তারা এখন আট দলের মধ্যে সাতে। বাংলা তিন নম্বরেই।

প্রথম ইনিংসে মন্থর ব্যাটিং করে ৩৩৬ রান তুলেছিল বাংলা। এরপর ৫৩ রানে পঞ্চম ও ৯৩ রানে ষষ্ঠ উইকেট ফেলে ত্রিপুরাকেও চেপেও ধরেছিল অভিষেক পোড়েলের নেতৃত্বাধীন দল। যদিও শেষ অবধি আজ ত্রিপুরা লিড আদায় করে নিয়ে তিন পয়েন্ট নিশ্চিত করে ফেলে। ত্রিপুরার প্রথম ইনিংস শেষ হয় ৩৮৫ রানে।

গতকাল হনুমা বিহারী শতরান করেছিলেন, তিনিই ম্যাচের সেরা। আজ শতরান এলো অধিনায়ক মণিশংকর মুরাসিংয়ের ব্যাট থেকে। নয়ে নেমে তিনি ১২টি চার ও তিনটি ছয়ের সাহায্যে ১৩০ বলে ১০২ রান করে অপরাজিত থাকেন। মহম্মদ কাইফ চারটি, ঈশান পোড়েল তিনটি, রাহুল প্রসাদ দুটি ও শাহবাজ আহমেদ একটি উইকেট পান।

গতকাল অবধি ৬৩ রানে পিছিয়ে ছিল ত্রিপুরা। আজ হনুমা বিহারী যখন আউট হন তখন তারা পিছিয়ে ছিল ২০ রানে। তা সত্ত্বেও বাংলা শেষ ২টি উইকেট ফেলতে অনেকটা সময় নিয়ে নিল। নবম উইকেট পড়ে ৩৭৭ রানে, শেষ উইকেট ৩৮৫ রানে। চূড়ান্ত ব্যর্থ মহম্মদ শামি। তিনি ২৫ ওভার হাত ঘুরিয়েছেন, যার মধ্যে তিনটি মেডেন, ৭৬ রান খরচ করে কোনও উইকেট পাননি।

দ্বিতীয় ইনিংসে বাংলার ওপেনাররা খাতা খুলতে পারেননি। চার ওভারের শেষে বাংলার স্কোর ছিল ২ উইকেটে শূন্য রান। সুদীপ কুমার ঘরামি ৪ ও কাজি জুনেইদ সইফি ১২ বল খেলে ব্যক্তিগত শূন্য রানে সাজঘরে ফেরেন, দুজনেই এলবিডব্লিউ। ৯.৪ ওভারে ১৩ রানে বাংলার তৃতীয় উইকেটের পতন ঘটে। শাকির হাবিব গান্ধী ২৬ বলে ৩ রান করেন। এরপর বাংলা তিন উইকেটে ৯০ রান তোলার পর ম্যাচে যবনিকা টানার সিদ্ধান্ত নেন দুই অধিনায়ক। অনুষ্টুপ মজুমদার ৬৩ বলে ৩৪ ও শাহবাজ আহমেদ ৪৫ বলে ৫১ রানে অপরাজিত থাকেন। অভিজিৎ সরকার ২টি ও রানা দত্ত ১টি উইকেট নেন।

দুর্বল ত্রিপুরার বিরুদ্ধে পয়েন্ট নষ্ট করা বাংলাকে কতটা ভোগাবে তা বলবে সময়। তবে বাঁচোয়া একটাই পয়েন্ট তালিকার দুইয়ে থাকা সার্ভিসেস হেরে গিয়েছে। ফলে বাংলা ও সার্ভিসেসের পয়েন্ট ৩ ম্যাচে ১৩, সার্ভিসেস এগিয়ে নেট রান রেটে। হরিয়ানা ৪ উইকেটে গুজরাতকে হারিয়ে দিয়েছে। ফলে টানা তৃতীয় জয় ছিনিয়ে নিয়ে তারা পয়েন্ট তালিকার শীর্ষে ৩ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে।

বাংলার পরবর্তী ম্যাচ রেলওয়েজের বিরুদ্ধে। তবে অসম ম্যাচে আবার অভিষেক পোড়েলকে পাওয়া যাবে না। তিনি রাইজিং স্টারস এশিয়া কাপের ভারতীয় এ দলে সুযোগ পেয়েছেন। রেলওয়েজ ও অসম ম্যাচের পর বাংলার ভাগ্য নির্ধারণ হবে জানুয়ারিতে। ২২ জানুয়ারি থেকে ইডেনে সার্ভিসেসের বিরুদ্ধে ম্যাচ রয়েছে। তারপর রোহতকে হরিয়ানার বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ খেলতে হবে লক্ষ্মীরতন শুক্লার প্রশিক্ষণাধীন দলকে। মূলত এই দুটি ম্যাচ নিশ্চিত করে দিতে পারে বাংলা নক-আউট পর্বে যেতে পারবে কিনা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+