Bengal Cricket Team: মুস্তাক আলি ট্রফির বাংলা দল ঘোষণা, খেলবেন শামি?
সৈয়দ মুস্তাক আলি ট্রফির জন্য ঘোষিত হল বাংলা দল। রঞ্জি ট্রফির শেষ ম্যাচে বাংলার হয়ে খেলেছিলেন মহম্মদ শামি। এবার আসন্ন টি২০ টুর্নামেন্টেও বাংলার হয়ে খেলবেন শামি।
সোমবার সন্ধ্যায় সিএবির পক্ষ থেকে বাংলা দলের স্কোয়াড ঘোষণা করা হল। বাংলা দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন সুদীপ কুমার ঘরামি। ২৩ নভেম্বর থেকে রাজকোটে শুরু হচ্ছে এই টুর্নামেন্ট।

শামিকে দ্রুত অস্ট্রেলিয়া না পাঠিয়ে আগামী দিনে ঘরোয়া ক্রিকেটের আরও কয়েকটি ম্যাচে তাঁকে দেখে নেওয়াই ছিল বিসিসিআই এর লক্ষ্য। তাই শামি এবার খেলবেন মুস্তাক আলি ট্রফির ম্যাচেও। মধ্যপ্রদেশ ম্যাচে বাংলার জার্সিতে প্রতিযোগিতা মূলক ক্রিকেট প্রত্যাবর্তন করেছেন শামি। দুই ইনিংস মিলিয়ে নিয়েছেন ৭উইকেট।
আইপিএলের মেগা অকশন ২৪ ও ২৫ নভেম্বর। তার একদিন আগে শুরু সৈয়দ মুস্তাক আলি টি২০। তার আগে শুরু হচ্ছে বোর্ডের টি২০ টুর্নামেন্ট।
এক নজরে বাংলা দল: সুদীপ ঘরামি (অধিনায়ক), মহম্মদ শামি, অভিষেক পোরেল, সুদীপ চট্টোপাধ্যায়, শাহবাজ আমেদ, কর্ণ লাল, ঋত্বিক চট্টোপাধ্যায়, ঋত্বিক রায়চৌধুরী, শাকির হাবিব গান্ধী, রণজ্যোৎ সিং খইরা, প্রয়াস রায় বর্মন, অগ্নিভ পান, প্রদীপ্ত প্রামাণিক, সক্ষম চৌধুরী, ঈশান পোরেল, মহম্মদ কাইফ, সূরয সিন্ধু জয়সওয়াল, সায়ন ঘোষ, কণিষ্ক শেঠ ও সৌম্যদীপ মণ্ডল।
-
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬: নতুন সমীক্ষায় তৃণমূল ও বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
ভোটার তালিকা থেকে কত লক্ষ নাম বাদ দিল নির্বাচন কমিশন? কোন জেলায় প্রভাব সবচেয়ে বেশি? -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের -
লোকসভায় আসেননি, বিধানসভায় বাংলায় ভোট প্রচারে রাহুল গান্ধী, তারকা প্রচারকদের তালিকা প্রকাশ কংগ্রেসের, রয়েছে নানা চমক -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আনা ইমপিচমেন্ট মোশন খারিজ সংসদে -
আজ রাতেই নিশ্চিহ্ন হতে পারে একটি সভ্যতা, ডেডলাইন শেষের আগে ইরানকে ডোনাল্ড ট্রাম্পের চরম হুঁশিয়ারি -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ ও অপরাধ রুখতে নদীতে সাপ ও কুমির ছাড়ার পরিকল্পনা বিএসএফের -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
গাঙ্গেয় বঙ্গে টানা ঝড়বৃষ্টির পূর্বাভাস, উত্তর থেকে দক্ষিণ কোন জেলায় কেমন থাকবে আবহাওয়া?











Click it and Unblock the Notifications