Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

এই কারণে ইউসুফ পাঠানের হংকং টি২০ লিগে খেলা বাতিল করল বিসিসিআই

প্রথম ভারতীয় ক্রিকেটার হিসাবে হংকংয়ের টি২০ লিগে খেলার স্বপ্ন চুরমার হয়ে গেল ইউসুফ পাঠানের। হংকং লিগে খেলার জন্য পাঠানকে ছাড়পত্র দিয়েও পরে তা বাতিল করে দেওয়া হল।

মুম্বই, ১৫ ফেব্রুয়ারি : প্রথম ভারতীয় ক্রিকেটার হিসাবে হংকংয়ের টি২০ লিগে খেলার স্বপ্ন চুরমার হয়ে গেল ইউসুফ পাঠানের। হংকং লিগে খেলার জন্য পাঠানকে ছাড়পত্র দিয়েও পরে তা বাতিল করে দেওয়া হল।

গত শনিবার জানা গিয়েছিল, কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল খেলা ইউসুফ পাঠানকে ভারতীয় ক্রিকেট বোর্ড হংকং লিগে খেলার ছাড়পত্র দিয়েছে। হংকং টি২০ লিগে ব্লিৎজে কউলুন ক্যান্টনের হয়ে খেলার কথা ছিল তাঁর।

এই কারণে ইউসুফ পাঠানের হংকং টি২০ লিগে খেলা বাতিল বিসিসিআইয়ের

এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে ৮-১২ মার্চ। সুযোগ পেয়ে বিসিসিআই ও ভদোদরা ক্রিকেট অ্যাসোসিয়েশনকে ধন্যবাদও জানিয়েছিলেন ইউসুফ পাঠান। তবে এখন শোনা যাচ্ছে, বিসিসিআই নিজেদের অর্ডার ফিরিয়ে নিয়েছে। কারণ বক্তব্য, অন্য খেলোয়াড়রাও পাঠানের দেখাদেখি ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে বিদেশি লিগে খেলার আবেদন করেছেন।

যেভাবে আইসিএল বা ইন্ডিয়ান ক্রিকেট লিগ চালু হয়েছিল এবং ভারতীয় বোর্ডের বিরুদ্ধে গিয়ে তা ডালপালা মেলতে শুরু করেছিল, ভারতীয় বোর্ড চায় না অন্য জায়গায় খেলোয়াড় ছেড়ে সেরকম কোনও পরিস্থিতি তৈরি হোক। আর সেজন্যই পাঠানের ভাগ্যের শিকে ছিঁড়তে গিয়েও ছিড়ল না।

২০১২ সালের পর থেকে ভারতীয় ক্রিকেট দলে আর জায়গা হয়নি ইউসুফ পাঠানের। বিসিসিআইয়ের চুক্তির তালিকাতেও তিনি নেই। এছাড়া এই মুহূর্তে চলা সঈদ মুস্তাক আলি টুর্নামেন্টেও পাঠান দলে জায়গা পাননি। তাই হংকংয়ে খেলতে যেতেই পারতেন তিনি।

প্রসঙ্গত, ভারত থেকে ইউসুফ পাঠানই প্রথম ক্রিকেটার হিসাবে হংকং টি২০ লিগে খেলার সুযোগ পেলেও শাহিদ আফ্রিদি, তাইমল মিলস, ড্যারেন স্যামির মতো আন্তর্জাতিক তারকারা ইতিমধ্যে হংকং লিগে খেলবে বলে সম্মতি জানিয়েছেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+