আইসিসি-র জন্য অপেক্ষা না করে আইপিএল নিয়ে বড় পদক্ষেপের ভাবনা বিসিসিআইয়ের! দ্বন্দ্ব চরমে!

আইসিসি-র জন্য অপেক্ষা না করে আইপিএল নিয়ে বড় পদক্ষেপের ভাবনা বিসিসিআইয়ের! দ্বন্দ্ব চরমে!

করোনা ভাইরাসের আবহে টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং আইপিএল আয়োজন নিয়ে বড়সড় দ্বন্দ্বে জড়াতে চলেছে আইসিসি ও সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিসিসিআই। বিশ্বকাপ নিয়ে বিশ্বের সর্বোচ্চ ক্রিকেট নিয়ামক সংস্থার সিদ্ধান্তের অপেক্ষায় না থেকে ভারতীয় ক্রিকেট বোর্ড নিজেদের মতো করে আইপিএলের সূচি ঘোষণার চিন্তাভাবনা শুরু করেছে বলে সূত্র মারফত জানা গিয়েছে।

চলতি বছরেই আইপিএল

চলতি বছরেই আইপিএল

করোনা ভাইরাসের আবহে পরিকল্পনা মাফিক চলতি বছরেই আইপিএল আয়োজন করতে বদ্ধপরিকর বিসিসিআই। ভারতের বাইরে টুর্নামেন্ট আয়োজন করার ক্ষেত্রেও রাজি সৌরভ গঙ্গোপাধ্যায় শিবির। কারণ আইপিএল বাতিল হলে যে পরিমাণ ক্ষতি হবে, তা পূরণ করার মতো অবস্থায় বিসিসিআই নেই বলে দাবি করা হয়েছে। এখনও পর্যন্ত যা খবর, শ্রীলঙ্কা কিংবা সৌদি আরবের মধ্যে যে কোনও এক দেশে হতে পারে এই টুর্নামেন্ট।

টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে দোটনা

টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে দোটনা

অস্ট্রেলিয়ায় আগামী অক্টোবরে অনুষ্ঠিত হওয়ার কথা টি-টোয়েন্টি বিশ্বকাপ। করোনা ভাইরাসের জেরে সেই টুর্নামেন্ট যে নির্ধারিত সূচি মেনে আয়োজন করা সম্ভব নয়, তা কার্যত পরিষ্কার। সেক্ষেত্রে এ বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২-এ পিছিয়ে নিয়ে যাওয়ার চিন্তা-ভাবনা শুরু করেছে আইসিসি। তবে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে অনেকটা সময় নিচ্ছে বিশ্বের সর্বোচ্চ ক্রিকেট নিয়ামক সংস্থা। চলতি মাসেই এ ব্যাপারে সর্বশেষ মতামত জানানো হবে বলে জানিয়েছে আইসিসি।

আইসিসি বনাম বিসিসিআই

আইসিসি বনাম বিসিসিআই

এখনও পর্যন্ত যা খবর, করোনা ভাইরাসের জেরে আগামী অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপ না হলে, সেই জায়গায় ১৩তম আইপিএলের আসর বসানোর ভাবনাচিন্তা করছে বিসিসিআই। কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঝুলে থাকায় আইপিএল নিয়ে অনিশ্চয়তা তৈরি হচ্ছে বলে দাবি সৌরভ গঙ্গোপাধ্যায় শিবিরের। বহুবার অনুরোধ করা সত্ত্বেও পরিস্থিতি পরিবর্তনের কোনও ইঙ্গিত না পেয়ে এবার আইসিসি-র সঙ্গে সরাসরি সংঘাতে জড়াতে চলেছে বিসিসিআই।

আইসিসি-র জন্য অপেক্ষা নয়

আইসিসি-র জন্য অপেক্ষা নয়

টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আইসিসি-র দীর্ঘসূত্রিতায় হতাশ হয়েছে বিসিসিআই। তাই আর আইসিসি-র জন্য অপেক্ষা না করে নিজেদের পরিকল্পনা মতো আইপিএল আয়োজন নিয়ে চিন্তাভাবনা যে বিসিসিআই শুরু করতে চলেছে, তা গোপন সূত্রে জানা গিয়েছে। তেমনটা হলে আইসিসি এবং বিসিসিআইয়ের মধ্যে যে বড়সড় ঠোকাঠুকি লাগতে চলেছে, তা চোখ বন্ধ করেও বলা যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+