BCCI: বিসিসিআইতে জয় শাহের উত্তরসূরি কে? তালিকায় রয়েছে দুটি নাম, জানুন বিস্তারিত
জয় শাহ আগেই আইসিসি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন, আগামী ১লা ডিসেম্বর আইসিসির নয়া চেয়ারম্যান হিসেবে কার্যভার গ্রহণ করবেন তিনি। ফলে বিসিসিআই সচিবের পদ খালি হবে। এই প্রেক্ষাপটে আর এক মাসও সময় বাকি নেই। ভারতীয় ক্রিকেট বোর্ডের নতুন সচিব কে হবেন? তা নিয়ে চলছে জল্পনা।
বিসিসিআইতে জয় শাহের উত্তরসূরি কে হবেন? একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমে প্রতিবেদন অনুসারে দৌড়ে আছেন দুই জন। গুজরাত ক্রিকেট অ্যাসোসিয়েশনের সেক্রেটারি অনিল প্যাটেল, দিল্লি ক্রিকেট সংস্থার সভাপতি রোহন জেটলি বিসিসিআই সচিব পদের অন্যতম দাবিদার। এই দুই জনের মধ্যে থেকে একজনই হতে পারেন জয় শাহের উত্তরসূরি।

রোহন জেটলির আমলে ডিডিসিএ-তে বেশ কিছু পরিবর্তন ও সংশোধন হয়েছে। জেটলি প্রথম দিল্লি প্রিমিয়ার লিগ চালু করেছিলেন, যেটিতে ঋষভ পন্থ এবং ঈশান্ত শর্মার মতো খেলোয়াড়দের অন্তর্ভুক্ত করা হয়েছে। অরুণ জেটলি স্টেডিয়ামে পাঁচটি ওয়ানডে বিশ্বকাপের ম্যাচ সফলভাবে আয়োজন করা হয়েছে। বিসিসিআই-এর সচিব হিসেবে, রজার বিনি বোর্ডের কার্যক্রমের নেতৃত্ব দিতে পারার সব রকম গুণাবলী রোহনের মধ্যে আছে। এমনকি বিজেপির একটা অংশের সমর্থনও তাঁর সঙ্গে রয়েছে কারণ তিনি প্রয়াত অরুণ জেটলির পুত্র।
ক্রিকেট প্রশাসনে রোহন জেটলির কেরিয়ার শুরু হয়েছিল প্রায় চার বছর আগে যখন তাঁকে তাঁর বাবার উত্তরসূরি হিসেবে নির্বাচিত করা হয়েছিল, রোহন সেই দায়িত্ব পালন করে আসছেন, দিল্লি এবং জেলা ক্রিকেট অ্যাসোসিয়েশন-এর সভাপতি পদে আছেন বেশ কয়েক বছর।
IND vs NZ: বিরাটরা না পারলেও ধারাবাহিকতা দেখিয়েছিলেন সচিন-দ্রাবিড়রা, ২ প্রজন্মের সিনিয়রদের পারফরম্যান্স জানুন
রোহন সচিব হলে বোর্ডের অন্য কোনও পদেও পরিবর্তন করতে হবে না। রজার বিনি থেকে রাজীব শুক্লা, আশিস শেলররা নিজের চেয়ারে থাকে যাবেন। ২০২৫ সালে বোর্ডের নির্বাচন হওয়ার কথা। ফলে এক বছরের জন্য খুব বেশি পরিবর্তন সম্ভবত বোর্ডে হবে না। তবে রোহন সচিব হলে সেটা বড় চমক হতে পারে, কারণ তিনিও জয় শাহের মতো বিজেপির এক হেভিওয়েট নেতার ছেলে। সরাসরি সচিবের চেয়ারে বসবেন।
তবে অনিল প্যাটেলও প্রবল ভাবে দৌড়ে আছেন কারণ তিনিও গুজরাতের সফল ক্রিকেট প্রশাসক, অমিত শাহের ঘনিষ্ঠ বলেই পরিচিত। গুজরাত থেকেই ফের একবার ভারতীয় বোর্ডের সচিব নির্বাচিত হলে অবাক হওয়ার কিছু থাকবে না।












Click it and Unblock the Notifications