করোনা রুখতে বিশেষ স্টেডিয়াম? বিরাটদের অস্ট্রেলিয়া সফরে শেষ পর্যন্ত বল গড়াবে?
করোনা রুখতে বিশেষ স্টেডিয়াম? বিরাটদের অস্ট্রেলিয়া সফরে শেষ পর্যন্ত বল গড়াবে?
দীর্ঘ বিরতির পর ফুটবল মাঠে বল গড়াচ্ছে। ১৬ মে বুন্দেসলিগায় প্রথম ম্যাচ। তবে ক্রিকেট মাঠে কবে বল গড়াবে জানা নেই। ক্রিকেট ফ্যানেদের জন্যে অবশ্য খুশির খবর। করোনার পর নির্দিষ্ট সূচি মেনেই অস্ট্রেলিয়া উড়ে যাবেন বিরাটরা।

ভারতের অস্ট্রেলিয়া সফর
করোনার রক্তচক্ষু উপেক্ষা করে নির্ধারিত সূচি মেনে ভারত অস্ট্রেলিয়া সফরে যাবে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে বিসিসিআইয়ের একটি সূত্র এমনটাই জানিয়েছেন।

দুই দেশই সিরিজ ঠিক সময়ে করতে মরিয়া
বোর্ডের ঐ সূত্রে বলেন, করোনার কারণে ক্রিকেটে মন্দা চলছে। প্রতিটি ক্রিকেট বোর্ডেরই বিপুল ক্ষতি। আর্থিক ধাক্কা সামলাতে সময়মতো তাই এই সিরিজ আয়োজনে দুই দেশের বোর্ডই মরিয়াভাবে চেষ্টা করবে।

পরিবেশ বান্ধব স্টেডিয়ামে ম্যাচ
করোনার প্রকোপ থেকে বেঁচে ম্যাচ আয়োজনের জন্যে প্রয়োজনে পরিবেশ বান্ধব স্টেডিয়ামে ম্যাচ হতে পারে বলে জানানো হয়েছে।

ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ কখন রয়েছে
অক্টোবরে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি সিরিজ দিয়ে ভারতীয় দল সফর শুরু করবে। এরপর ডিসেম্বরে বিরাটদের চার ম্যাচের টেস্ট সিরিজ রয়েছে।

বিশ্বকাপ স্থগিত বা বাতিল হলে কী পরিকল্পনা
ভারতীয় বোর্ডের সূত্র জানিয়ে দিয়েছে, পরিস্থিতি প্রতিকূল হলেও অক্টোবরেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিরাটরা সফরে যাবেন। তবে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ বাতিল হয়, তাহলে টি-টোয়েন্টির পরই টানা টেস্ট সিরিজও খেলে নেবে ভারত। প্রয়োজনে পরিবেশ বান্ধব স্টেডিয়ামে ম্যাচ খেলা হবে।

কোয়ারেন্টাইন নিয়ে দুই বোর্ডের আপত্তি নেই
বোর্ড সূত্রে জানা গিয়েছে, ভারতীয় ক্রিকেটারদের অস্ট্রেলিয়ায় গিয়ে ১৪ দিন কোয়ারেন্টাইনেও থাকতে হলেও সেই নিয়ম তারা মেনে চলবেন।

অস্ট্রেলিয়ার কত কোটি ক্ষতি?
সিরিজটি নাহলে অন্তত অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ডের ৩০ কোটি ডলার লোকসান হবে বলে জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications