সৌরভের সঙ্গে সেলফি তুলতে ফ্যানেদের ভিড়,আপ্লুত মহারাজ
সেলফি উইথ দাদা! বয়স ৪৭ পেড়িয়েছে। তবে সৌরভের ক্যারিশমা আজও ফুরোয়নি!৪৭ এর ক্রিকেট প্রশাসক সৌরভকে ঘিরে বেঙ্গালুরু বিমান বন্দরে আট থেকে আশির সেলফি তোলার হিড়িক
সেলফি উইথ দাদা! বয়স ৪৭ পেড়িয়েছে। তবে সৌরভের ক্যারিশমা আজও ফুরোয়নি!
ফ্যানেদের আবদার মেনে একসময় গ্যালারির ধারে এসে অটোগ্রাফের আবদার মেটাতেন অধিনায়ক সৌরভ। যুগের পরিবর্তনে অটোগ্রাফের বদলে এখন সেলফি এসেছে। এবার সেলফির ফাঁদে মহারাজ।
৪৭ এর ক্রিকেট প্রশাসক সৌরভকে ঘিরে আট থেকে আশির সেলফি তোলার হিড়িক। যা দেখে অভিভূত সৌরভ। ক্রিকেট ছাড়ার এতবছর পরেও ফ্যানেদের থেকে এই ভালোবাসা পেয়ে তিনি আপ্লুত জানালেন মহারাজ।
|
বেঙ্গালুরু বিমানবন্দরে সেলফির ফাঁদে সৌরভ
বুধবার ন্যাশানাল ক্রিকেট অ্যাকাডেমিতে(এনসিএ) রাহুল দ্রাবিড়ের সঙ্গে বৈঠক ছিল সৌরভের। সেকারণে বেঙ্গালুরু উড়ে গিয়েছিলেন মহারাজ। সেখানে বেঙ্গালুরু বিমানবন্দরে সৌরভকে ঘিরে ফ্যানেদের মধ্যে উচ্ছ্বাসের বহিঃপ্রকাশ। দেশের ক্রিকেট আইকনের সঙ্গে এক মুহূর্তে ক্যামেরাবন্দি করতে সমর্থকরা ভিড় জমান।
|
সৌরভের পোস্ট
তাঁর সঙ্গে সেলফি তোলার মুহূর্তের ছবি পোস্ট করে সৌরভ লিখেছেন, 'ফ্যানেদের এই ভালোবাসাই আমাদের বাঁচিয়ে রাখে। সত্যিই দারুণ অনুভূতি।'
|
পাল্টা ফ্যানেরা যা লিখলেন
সৌরভের এই পোস্টের পরই তা সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল। সৌরভের পোস্টের উত্তরে ফ্য়ানেরা লিখেছেন, 'এই ছবিটা প্রত্যাশিত। দাদা আমাদের ক্রিকেটের আইকন। আমরা সবাই সৌরভকে ভালোবাসি।'

অক্টোবরে বোর্ডের মসনদে বসেছেন সৌরভ
প্রসঙ্গত অক্টোবরে বোর্ডের মসনদে বসেছেন দেশের প্রাক্তন অধিনায়ক। বিসিসিআইয়ের সভাপতি হয়েই দেশের মাটিতে বাংলাদেশের বিরুদ্ধে গোলাপি বলে দিন রাতের টেস্ট আয়োজন করে চমক দিয়েছেন সৌরভ। ২২ নভেম্বরে ইডেনে হবে দিন রাতের টেস্ট।












Click it and Unblock the Notifications