'ভারতীয় ক্রিকেটে চিরস্মরণীয় থাকবে গাব্বার জয়', বললেন বিসিসিআই সভাপতি সৌরভ
'ভারতীয় ক্রিকেটে চিরস্মরণীয় থাকবে গাব্বার জয়', বললেন বিসিসিআই সভাপতি সৌরভ
কার্যত রিজার্ভ দল নিয়ে গাব্বার মতো মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক টেস্ট জয় হাসিল করেছে ভারতীয় ক্রিকেট দল। অজিঙ্ক রাহানে শিবিরের এই কৃতিত্বে গর্বিত হয়েছে গোটা দেশ। উচ্ছ্বসিত হয়েছেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ও। যাঁর সুদক্ষ নেতৃত্বে অস্ট্রেলিয়াকে তাদেরই মাটিতে চ্যালেঞ্জ জানানোর ধারা চালু হয়। ভারতীয় দলের সেই প্রাক্তন তথা কিংবদন্তি অধিনায়ক টুইট করে জানিয়েছেন যে তিনি ক্যাঙারু বধের আনন্দে বিভোর হয়েছেন।

কী লিখলেন সৌরভ
গাব্বায় ভারতের ঐতিহাসিক টেস্ট জয়ের পর টুইট করেছেন উচ্ছ্বসিত বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টিম ইন্ডিয়ার ব্রিসবেন টেস্ট জয়কে অসাধারণ বলে আখ্যা দিয়েছেন মহারাজ। অজিভূমে অজিঙ্ক রাহানে শিবিরের জয় ভারতীয় ক্রিকেটে চিরস্মরণীয় হয়ে থাকবে বলে জানিয়েছেন বিসিসিআই সভাপতি।

দলকে ৫ কোটি টাকা বোনাস
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদেরই মাটিতে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের জন্য ভারতীয় ক্রিকেট দলকে পাঁচ কোটি টাকা বোনাস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। টুইটে সে কথা জানিয়েছেন বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। তবে গাব্বা তথা অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জয়ের মূল্য টাকা দিয়ে মাপা যাবে না বলেও জানিয়েছেন মহারাজ।

সৌরভ থেকে শুরু
২০০৩ সালে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ খেলতে গিয়েছিল ভারতীয় ক্রিকেট। তরুণ দল নিয়ে সেবারও কার্যত অসম্ভবকে সম্ভব করেছিল টিম ইন্ডিয়া। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদেরই মাটিতে টেস্ট সিরিজ ড্র করে দৃষ্টান্ত স্থাপন করেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় শিবির।

এই জয়ের মূল্য বেশি
২০১৮-১৯ মরসুমে বিরাট কোহলির নেতৃত্বে অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ খেলতে গিয়েছিল ভারতীয় ক্রিকেট দল। ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ-হীন অজি শিবিরকে তাদেরই মাটিতে ২-১ ব্যবধানে বর্ডার-গাভাসকর ট্রফিতে ধরাশায়ী করেছিল টিম। অস্ট্রেলিয়ার মাটিতে সেটাই ছিল ভারতের প্রথম টেস্ট সিরিজ জয়। এবার দেশের মাটিতে পুরো দল নিয়েই ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে নেমেছিল অস্ট্রেলিয়া। উল্টে প্রথম টেস্টের পর অধিনায়ক বিরাট কোহলি দেশে ফিরে যাওয়ায় অনেকটা দুর্বল হয়ে গিয়েছিল ভারত। চোট-আঘাতে জর্জরিত দল হয়ে সিরিজের মাঝপথে দেশে ফিরে যেতে হয়েছে রথী-মহারথীদেরও। কার্যত বি টিম নিয়ে গাব্বায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট ম্যাচ খেলতে নেমেছিল ভারত। ফলে এই জয়ের গুরুত্ব অনেক বেশি বলে মনে করেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications