করোনার পর ইয়াস যুদ্ধেও সামিল সৌরভ, অভিনব উদ্যোগে মিলল দুই প্রধানের ছোঁয়াও
করোনার পর ইয়াস যুদ্ধেও সামিল সৌরভ, অভিনব উদ্যোগে লাগল দুই প্রধানের ছোঁয়াও
করোনা ভাইরাসে দ্বিতীয় ঢেউতে নাজেহাল হয়ে যাওয়া পশ্চিমবঙ্গের পাশে দাঁড়িয়ে বড় মন ও মানবিকতার পরিচয় দেওয়া সৌরভ গঙ্গোপাধ্যায় এবার সামিল হলেন ইয়াস যুদ্ধেও। ভয়ঙ্কর ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে সব হারিয়ে দিশেহারা হয়ে যাওয়া রাজ্যের মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিল মহারাজের ফাউন্ডেশন। অভিনব পদ্ধতিতে আর্তদের কাছে পৌঁছে যাচ্ছে বিসিসিআই সভাপতির সাহায্য। তাতে লেগে থাকছে কলকাতার দুই প্রধানের ছোঁয়াও।

ইয়াস যুদ্ধেও সামিল সৌরভ
ভয়ঙ্কর ইয়াস এবং সমুদ্রের প্রবল জলোচ্ছ্বাসে কার্যত তছনছ হয়ে গিয়েছে দুই মেদিনীপুর, দুই ২৪ পরগণা, হাওড়া, হুগলির বিস্তীর্ণ এলাকা। ঘূর্ণিঝড়ের আফটার শক হিসেবে তুমুল ঝড়-বৃষ্টি এবং টর্নেডোর দাপটে রাজ্যের বিভিন্ন প্রান্তে ব্যাহত হয়েছে স্বাভাবিক জনজীবন। এহেন কঠিন সময়ে রাজ্যবাসীর পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায় ফাউন্ডেশন। জেএসডব্লু-র সঙ্গে যৌথ প্রচেষ্টায় দীঘা সহ ইয়াস প্রভাবিত রাজ্যের সব প্রান্তে ত্রাণ পৌঁছে দেওয়ার উদ্যোগ শুরু হয়েছে।
ছবি সৌজন্যে : জেএসডব্লু গ্রুপ ও সৌরভ গঙ্গোপাধ্যায় ফাউন্ডেশন

সৌরভের ত্রাণযজ্ঞে দুই প্রধানের ছোঁয়া
সৌরভ গঙ্গোপাধ্যায় ফাউন্ডেশন ও জেএসডব্লু-র যৌথ উদ্যোগে রাজ্যের ইয়াস প্রভাবিত এলাকায় ত্রাণ বিতরণে অভিনবত্ব আনা হয়েছে। শনিবার দীঘায় প্রায় এক হাজার কেজি চাল, ডাল, ওষুধ, ত্রিপল ও বস্ত্র নিয়ে পৌঁছে যাবে। সেই ত্রাণ নিয়ে একই বাসে আর্ত মানুষদের কাছে পৌঁছে যাবেন ইস্টবেঙ্গল ও মোহনবাগানের ১১ জন সমর্থক। প্রত্যেকেই নিজ নিজ দলের জার্সি গায়ে, পতাকা নিয়ে এই উদ্যোগে সামিল হবেন বলে জানানো হয়েছে।
ছবি সৌজন্যে : জেএসডব্লু গ্রুপ ও সৌরভ গঙ্গোপাধ্যায় ফাউন্ডেশন

কী জানালেন শতদ্রু দত্ত
সৌরভ গঙ্গোপাধ্যায় ফাউন্ডেশন ও জেএসডব্লু-র যৌথ উদ্যোগে সামিল হওয়া শতদ্রু দত্ত ইনিসিয়েটিভের প্রধানের তরফে জানানো হয়েছে, করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে সামিল হয়ে যেভাবে তাঁরা রাজ্যের বিভিন্ন প্রান্তে অক্সিজেন কনসেনট্রেটর পৌঁছে দিয়েছেন, তেমনই ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্ত হওয়া মানুষদের পাশে দাঁড়াতে বিসিসিআই সভাপতির নির্দেশ পালন করা হচ্ছে। একই সঙ্গে বিপর্যয়ের সময়ে কলকাতার দুই ক্লাবের একাত্মতা দেখেও মুগ্ধ হয়েছেন শতদ্রু দত্ত। যিনি এ রাজ্যের ফুটবল উন্মাদনাকে এল ক্লাসিকোর থেকে কোনও অংশে কম বলে মনে করেন না।

করোনা যুদ্ধে সৌরভ
করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে নাজেহাল হয়ে যাওয়া রাজ্যের পাশে দাঁড়িয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। রাজ্যের বিভিন্ন প্রান্তে সেফ হোম ও অক্সিজেন পার্লার বসানোর পাশাপাশি বিভিন্ন এলাকায় অক্সিজেন কনসেনট্রেটর পৌঁছে দিয়েছে সৌরভের ফাউন্ডেশনে। এ যুদ্ধে রেড ভলান্টিয়ারদের পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন মহারাজ। দেশব্যাপী ১০ লিটারের দুই হাজার অক্সিজেন কনসেট্রেটর সরবরাহের উদ্যোগ নিয়েছে সৌরভের বিসিসিআই।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications