শিবপ্রসাদ-নন্দিতার সঙ্গে জুটি বেঁধে লকডাউনের পর শুটিং ফ্লোরে সৌরভ গঙ্গোপাধ্যায়

শিবপ্রসাদ-নন্দিতার সঙ্গে জুটি বেঁধে লকডাউনের পর শুটিং ফ্লোরে সৌরভ গঙ্গোপাধ্যায়

চারিদেকে জালি দেওয়া নেট। মাঝে সবুজ ঘাসের কৃত্রিম পিচ। উইকেটের সামনে সান্স নিয়ে রেডি হতেই, পরিচালকের মুখে লাইট... ক্যামেরা... অ্যাকশন... এরপরই মুহূর্তেরই বদলে গেল ছবি! টাইমমেশিনে চড়ে যেন এক যুগে আগে ফিরে যাওয়া। বল পিচে ড্রপ খেয়ে এগোতেই ওভার স্টেপে বাপি বাড়ি যা শট!

৫ বছর পর ব্যাট হাতে নিলেন সৌরভ

৫ বছর পর ব্যাট হাতে নিলেন সৌরভ

৫ বছর পর ব্যাট হাতে নিয়ে এভাবেই একের পর এক চার-ছক্কা হাঁকিয়ে গেলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। কে বলবে বিজ্ঞাপন শুটিং! হাতে ব্যাট তুলে নিতে পেরে মহারাজকীয় ঢঙে সৌরভ তখন চুটিয়ে নেট প্র্যাকটিস করছেন। দাদার কামাল দেখে শুটিং ফ্লোরে হাততালি দিয়ে উঠলেন টলিউড পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়।

করোনার পর শুটিং ফ্লোরে সৌরভ

করোনার পর শুটিং ফ্লোরে সৌরভ

করোনা কালে শুটিংয়ের কাজ বন্ধ ছিল। সম্প্রতি বেহালার বাড়িতেই একটি বিজ্ঞাপনের শুটিংয়ের কাজ করেছিলেন। এবার আরেকটি বিজ্ঞাপনের কাজে সামাজিক দূরত্ব বিধি বজায় রেখে শুটিং ফ্লোরে ফিরলেন দাদা। ইডেনের ইন্ডোরে হল শুটিং।

সৌরভের বিজ্ঞাপন পরিচালনায় নন্দিতা-শিবপ্রসাদ

সৌরভের বিজ্ঞাপন পরিচালনায় নন্দিতা-শিবপ্রসাদ

বাংলায় সিনেমা ইন্ডাস্ট্রিতে সব বয়সের দর্শকদের কাছে গ্রহণযোগ্যতা তৈরি করায় নন্দিতা-শিবপ্রসাদ জুটির দারুণ সুনাম। এই জুটি বাংলায় কণ্ঠ, বেলাশেষে, হামি, রামধনুর মতো একাধিক সফল সিনেমা দিয়েছে। এবার এক বিজ্ঞাপনের শুটের জন্যই সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে জুটি বেঁধেছেন শিবু-নন্দিতা।

বিজ্ঞাপন দিয়ে শুটি ফ্লোরে ফিরলেন দুই পরিচালক

বিজ্ঞাপন দিয়ে শুটি ফ্লোরে ফিরলেন দুই পরিচালক

করোনাকালের সিনেমার শুটিংয়ের কাজ বন্ধ ছিল। আনলক পরিস্থিতিতে নিউ নর্ম্যাল মেনেও করোনা ছড়িয়ে পড়ার উদ্বেগে শুটিংয়ে বড় অংশের কাজ ধাক্কা খাচ্ছে। পোস্ট লকডাউন পর্বে বিজ্ঞাপনী শুট দিয়েই তাই ফ্লোরে ফিরলেন শিবু-নন্দিতা। সঙ্গী সৌরেভ গঙ্গোপাধ্যায়।

সৌরভ গঙ্গোপাধ্যায়ের প্রশাংসায় পঞ্চমুখ শিবু-নন্দিতা

সৌরভ গঙ্গোপাধ্যায়ের প্রশাংসায় পঞ্চমুখ শিবু-নন্দিতা

পরিচালক নন্দিতা-শিবপ্রসাদ যেমন শটগ্রহণ নিয়ে খুঁতখুতে, শট দেওয়ার ক্ষেত্রেও সৌরভ তেমনই পারফেক্টশনিস্ট। শট দেওয়া পছন্দ না হলে নিজেই পরিচালকদের আরও একবার শট নেওয়ার জন্য অনুরোধ জুড়েছেন। ফ্লোরে ছক্কা হাঁকিয়ে শুটিং ইউনিটের মন ভরিয়ে দিয়েছেন সৌরভ। ভারতের প্রাক্তন অধিনায়কের সঙ্গে কাজ করতে পেরে আপ্লুত দুই পরিচালক। অভিনেতা সৌরভের ভূয়সী প্রশাংসা করেছেন নন্দিতা-শিবপ্রসাদ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+