মহেন্দ্র সিং ধোনিকে এই অসাধারণ ভিডিওতে ট্রিবিউট বিসিসিআইয়ের
ধোনিকে নিয়ে একটি অসাধারণ ভিডিও তৈরি করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। টুইটারে সেটিকে শেয়ারও করা হয়েছে। ক্রিকেট মাঠে ধোনির কেরিয়ারের কয়েকটি অসাধারণ মুহূর্ত নিয়ে ভিডিওটি তৈরি।
নয়াদিল্লি, ৬ জানুয়ারি : সীমিত ওভারের ক্রিকেটে দু'দিন আগেই অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছেন মহেন্দ্র সিং ধোনি। একদিনের ও টি২০ দুটি দলেরই অধিনায়ক ছিলেন ধোনি। তবে হঠাৎ করেই অধিনায়কের পদ থেকে সরে দাঁড়িয়ে অনূজ বিরাট কোহলিকে জায়গা ছেড়ে দিয়েছেন তিনি।
ধোনির এমন মহানুভবতা দেখে গোটা ক্রিকেট দুনিয়া মুগ্ধ। নিজে ২০১৯ বিশ্বকাপ খেলবেন কিনা তা এখনও স্পষ্ট নয়। তবে অধিনায়ক যে থাকতে চান না তা সরে যাওয়ার সিদ্ধান্তের মাধ্যমেই বুঝিয়ে দিয়েছেন ক্যাপ্টেন কুল।

ধোনি আর কোনওদিন দেশের জার্সি গায়ে অধিনায়কের দায়িত্ব সামলাবেন না। এমন ভাবনা আবেগপ্রবণ করে দিয়েছেন ক্রিকেটভক্তদের। সেই আবেগে যেন গা ভাসিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডও।
ধোনিকে নিয়ে একটি অসাধারণ ভিডিও তৈরি করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। টুইটারে সেটিকে শেয়ারও করা হয়েছে। ক্রিকেট মাঠে ধোনির কেরিয়ারের কয়েকটি অসাধারণ মুহূর্ত নিয়ে ভিডিওটি তৈরি। একনজরে দেখে নিন সেটির কয়েক ঝলক।












Click it and Unblock the Notifications