IPL 2025: চাপ বাড়াতে নারাজ বিসিসিআই, আইপিএলের ম্যাচ সংখ্যা বৃদ্ধি নিয়ে সামনে এল বোর্ডের ভাবনা

২০২৫ সালের আইপিএলের নিলাম বা রিটেনশন সহ গুরুত্বপূর্ণ তথ্য এখনও প্রকাশ করেননি বিসিসিআই। খুব দ্রুতই এই বিষয়ে সরকারিভাবে বিবৃতি প্রকাশ করবে ভারতীয় ক্রিকেট বোর্ড। এরইমধ্যে উঠে এসেছে আরও একটি বিষয় সেটা আইপিএলের ম্যাচ সংখ্যা। কারণ ঠাসা ক্রীড়াসূচির মধ্যেই বর্তমানে আইপিএল খেলতে হয় ক্রিকেটারদের।

ঠাসা ক্রীড়াসূচি এবং ক্রিকেটারদের ক্লান্তির কথা ভেবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ম্যাচের সংখ্যা বাড়ানোর পক্ষপাতী নয় বিসিসিআই। ক্রিকইনফো-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সা‌লের আইপিএলেও ম্যাচের সংখ্যা বাড়ছে না। ২০২৪ সা‌লের মতোই ২০২৫ সা‌লের আইপিএলেও ম্যাচ হবে ৭৪টি। ২০২২ সালের আইপিএলে ৮৪টি ম্যাচ হয়েছিল গোটা টুর্নামেন্টে। কিন্তু সেটা কমিয়ে আনা হয় ২০২৩ সালে।

IPL 2025

২০২৩ থেকে ২০২৭ সালের চক্রের মধ্যে ২০২৩ এবং ২০২৪ সালে ৭৪টি ম্যাচ, ২০২৫ এবং ২০২৬ সালে ৮৪টি ম্যাচ হওয়ার কথা। চূড়ান্ত বছরের(২০২৭) জন্য সর্বাধিক ৯৪টি ম্যাচ হওয়ার কথা রয়েছে। তবে ২০২৫ সা‌লে আইপিএলে ম্যাচ সংখ্যা বাড়ানোর পক্ষপাতী নয় বিসিসিআই।

প্রতিবেদনে বলা হয়েছে, ম্যাচের সংখ্যা না বাড়ার প্রধান কারণ খেলোয়াড়দের ঠাসা ক্রীড়াসূচি। চাপ কমানোর ব্যবস্থাপনা করার জন্যই এই সিদ্ধান্ত নিতে পারে বিসিসিআই ম্যানেজমেন্ট। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্টে এক নম্বর অবস্থানে রয়েছে ভারত। সব কিছু ঠিক থাকলে ভারত তৃতীয়বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে পারে। পরের বছর ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে টি ইন্ডিয়া। বিসিসিআই নিশ্চিত করতে চায় যে, ভারত যোগ্যতা অর্জন করলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনালের আগে প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় পায়।

আইপিএলের ২০২৪ সংস্করণটি ২২ মার্চ থেকে ২৬ মে পর্যন্ত খেলা হয়েছিল এবং আশা করা হচ্ছে যে ২০২৫ সংস্করণটি মার্চের মাঝামাঝি থেকে মে মাসের শেষ সপ্তাহের মধ্যে খেলা হবে।

বিসিসিআই সচিব জয় শাহ সম্প্রতি একটি ইংরেজি সংবাদ মাধ্যমকে বলেছেন, "আমরা ২০২৫ সালের আইপিএলে ৮৪টি ম্যাচ আয়োজনের বিষয়ে কোনও আহ্বান জানাইনি কারণ ম্যাচ বৃদ্ধির কারণে আমাদের খেলোয়াড়দের তার ভার বহন করতে হবে। যদিও এটি (৮৪ ম্যাচ) চুক্তির অংশ, এটি ৭৪বা ৮৪ ম্যাচ আয়োজন করা হবে কিনা তা বিসিসিআইয়ের উপর নির্ভর করে।"

India vs Bangladesh: টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত রোহিতের, দুই দলের প্রথম একাদশে কারা?
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ, বিসিসিআই প্রতিটি দলকে পাঁচজন করে ক্রিকেটার ধরে রাখার অনুমতি দিতে পারে। তবে নিলামে রাইট টু ম্যাচ অপশন ফেরানোর সম্ভাবনা নেই, বোর্ডসূত্রে তেমনই খবর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+