জুনিয়র দলকে বিশ্বকাপ জিতিয়ে কত পেলেন দ্রাবিড়, জানাল বিসিসিআই
অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী ভারতীয় দল দেশে ফিরল, দ্রাবিড় কত পেলেন জানেন কী।
দিন দুয়েক আগেই অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ী দলের কোচ রাহুল দ্রাবিড় পুরস্কার মূল্যের বৈষম্য নিয়ে সরব হয়েছিলেন, তিনি দাবি করেছিলেন , তাঁদের ও সাপোর্ট স্টাফদের একই পরিকাঠামোয় পুরস্কার দেওয়া হলে ভালো হত।

এরপরই জানুয়ারি মাসে বিসিসিআই নিজেদের খরচের খতিয়ান দিয়ে দেখিয়ে দিল রাহুল দ্রাবিড় ঠিক কত টাকা পেয়েছেন বিশ্বকাপের মঞ্চে জুনিয়র দলের কোচিং সামলানোর জন্য। রাহুল দ্রাবিড় পেয়েছেন ২.৪৩ কোটি টাকা। ২০১৭ সালে ৩১ ডিসেম্বর অবধি ছ মাসে এই টাকা পেয়েছেন দ্রাবিড়।


তবে শুধু দ্রাবিড়ের বেতন বরাদ্দই যে তাতে দেখানো হয়েছে তা নয় বাকি বেশ কিছু কোচিংয়ের সঙ্গে যুক্ত হয়েছে ব্যক্তি ও ভারতীয় ক্রিকেটারদের বেতন কাঠামোও প্রকাশ করা হয়েছে। অনূর্ধ্ব-১৯ দলের বোলিং কোচ পরশ মামরেকে গত বছরের অগাস্ট থেকে নভেম্বর পর্যন্ত চার মাসে ২৭ লক্ষ টাকা পেয়েছেন। এছা়ড়া আশিস নেহরা ৬০ লক্ষ টাকা, ম্যাচ ফি ও রিটেনারশিপ ফি হিসেবে অজিঙ্ক রাহানে ১.৪৭ কোটি টাকা, হার্দিক পাণ্ড্যকে ১.২৭ কোটি টাকা, কুলদীপ যাদবকে ১.০৮ কোটি টাকা, ঋদ্ধিমান সাহাকে ৫৭.৮১ লক্ষ টাকা এবং অভিনব মুকুন্দকে ৩৩.৬৯ লক্ষ টাকা পেয়েছেন।

গত দুই মরসুম ধরে জম্মু ও কাশ্মীরের কোচ হিসেবে কাজ করা দিল্লির প্রাক্তন ক্রিকেটার মিঠুন মিনহাসকে দেওয়া হয়েছে ৭৫.৬০ লক্ষ টাকা। প্রাক্তন ক্রিকেটার গগন খোডা এখন আর জাতীয় দলের নির্বাচকের পদে না থাকলেও, গত বছরের ফেব্রুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত এই পদে থাকার সুবাদে ৫৪ লক্ষ টাকা পেয়েছেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে ঘরের মাঠে সিরিজে ধারাভাষ্যকার হিসেবে কাজ করে সঞ্জয় মঞ্জরেকর ও মুরলী কার্তিক যথাক্রমে ৩৬.২৮ লক্ষ টাকা এবং ৩০.৬১ লক্ষ টাকা পেয়েছেন।
এছাড়াও বিসিসিআই ডিসেম্বর মাসে যেসব ইকুয়িপমেন্ট কেনার জন্য ২৫ লক্ষ টাকারও বেশি খরচ করেছেন তারও পরিসংখ্যান দিয়েছেন। তাতে দেখা যাচ্ছে হকআই টেকনোলজি থেকে স্পাইডার ক্যাম সবই কিনেছে বিসিসিআই।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications