Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

আইপিএল থেকে বিসিসিআইয়ের আয় বাড়ল ১১৬ শতাংশ, বোর্ডের কোষাগারে কী পরিমাণ লক্ষ্মীলাভ?

BCCI's Earning From IPL: বিসিসিআইয়ের কোষাগার-স্ফীতির অন্যতম প্রধান ফ্যাক্টর আইপিএল। ইকনমিক টাইমসের প্রতিবেদনে উল্লেখ, ২০২২ সালের তুলনায় গত বছরে আইপিএল থেকে বোর্ডের আয় বিপুল বেড়েছে।

২০২২ সালে বিসিসিআই আইপিএল থেকে পেয়েছিল ২৩৬৭ কোটি টাকা। সেটাই গত বছরের সংস্করণে বেড়েছে ১১৬ শতাংশ।

BCCI s Earning From IPL

২০২৩ সালের আইপিএল থেকে বিসিসিআইয়ের কোষাগারে এসেছে ৫১২০ কোটি টাকা। ২০২২-২৩ অর্থবর্ষে বিসিসিআইয়ের বার্ষিক আয়-ব্যয়ের রিপোর্টে উল্লেখ, এই সময়কালে বোর্ডের আয় বেড়েছে ৭৮ শতাংশ। এই অর্থবর্ষে বিসিসিআইয়ের কোষাগারে এসেছে ১১,৭৬৯ কোটি টাকা।

এই আয় বৃদ্ধির ক্ষেত্রে অন্যতম কৃতিত্ব আইপিএলের মিডিয়া স্বত্ত্ব বিক্রির। ২০২৩ থেকে ২০২৭ অবধি টিভি ও ডিজিটাল রাইটস বিক্রি থেকে বোর্ড পেয়েছে ৪৮,৩৯০ কোটি টাকা। আইপিএলের ডিজিটাল স্বত্ত্ব ভায়াকমের জিওসিনেমা কিনেছে ২৩,৭৫৮ কোটি টাকায়। ডিজনি-স্টার আইপিএলের টিভি স্বত্ত্ব কিনেছে ২৩,৫৭৫ কোটি টাকায়।

আইপিএলের টাইটেল রাইটস টাটা সন্স কিনেছে ২৫০০ কোটি টাকার বিনিময়ে। এ ছাড়া সিয়াট, মাইসার্কেল ১১, রুপে-সহ বিভিন্ন সংস্থাকে স্পনসরশিপ স্বত্ত্ব বিক্রি করে বোর্ড পেয়েছে আরও ১৪৮৫ কোটি টাকা। আইপিএলের মিডিয়া রাইটস থেকে বোর্ডের আয় ১৩১ শতাংশ বেড়ে হয়েছে ৮৭৪৪ কোটি টাকা। যা তার আগের মরশুমে ছিল ৩৭৮০ কোটি টাকা।

২০২৩-এর আইপিএলের সেন্ট্রাল পুল থেকে বিসিসিআই ফ্র্যাঞ্চাইজিদের দিয়েছে ৪৬৭০ কোটি টাকা। যা ২০২২ সালে ছিল ২২০৫ কোটি টাকা। বিসিসিআইয়ের ব্যাঙ্ক ব্যালান্স ২০২৩ অর্থবর্ষে দাঁড়ায় ১৬,৪৯৩.২ কোটি টাকা। তার আগের বছরে ছিল ১০৯৯১.২৯ কোটি টাকা।

মহিলাদের প্রিমিয়ার লিগের মিডিয়া স্বত্ত্ব, ফ্র্যাঞ্চাইজি ফি ও স্পনসরশিপ থেকে বোর্ড পেয়েছে ৬৩৬ কোটি টাকা। এই টুর্নামেন্ট আয়োজনে খরচ হয়েছে ২৫৯ কোটি টাকা। কেন্দ্রীয় অর্থ দফতরের প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী জানিয়েছেন, ২০২৩ ও ২০২৪ অর্থবর্ষে বিসিসিআই জিএসটি বাবদ জমা দিয়েছে ২০৩৮ কোটি টাকা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+