শততম টেস্টের প্রাক্কালে বিরাট কোহলিকে সংবর্ধিত করল বিসিসিআই

শততম টেস্টের প্রাক্কালে বিরাট কোহলিকে সংবর্ধিত করল বিসিসিআই

শততম টেস্টের আগে বিসিসিআই-এর পক্ষ থেকে সংবর্ধিত করা হল বিরাট কোহলিকে। মাঠের মধ্যে সতীর্থদের উপস্থিতিতে প্রাক্তন ভারত অধিনায়কের হাতে জাতীয় দলের টেস্ট ক্যাপের একটি প্রতিরূপ স্মারক তুলে দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে বিরাটের সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর স্ত্রী অনুষ্কা শর্মা।

শততম টেস্টের প্রাক্কালে বিরাট কোহলিকে সংবর্ধিত করল বিসিসিআই

বিসিসিআই-এর তরফ থেকে শুক্রবার বিরাটের হাতে বিশেষ উপহার তুলে দেন রাহুল দ্রাবিড়। ভারতীয় দলের বর্তমান কোচ দ্রাবিড় নিজে ১৬৪টি টেস্ট খেলেছেন। দ্বাদশ ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলা ভারতীয় ক্রিকেটারদের ক্লাবে জায়গা করে নিলেন বিরাট।

বিরাটের হাতে স্মারক তুলে দেওয়ার আগে রাহুল বলেন, "তুমি এটা অর্জন করেছ এবং আশা করি এটা অনেক (ভাল) কিছুর সূচনা মাত্র। যেমনটা আমরা ড্রেসিং রুমে বলেছিলাম এটাকে দ্বিগুন করো।" দ্রাবিড়ের হাত থেকে বিশেষ সম্মানে সম্মানিত বিরাট অনবদ্য এই মাইল ফলকের সন্ধিক্ষণে দাঁড়িয়ে কৃতজ্ঞতা স্বীকার করেছেন নিজের শৈশবের কোচ, সতীর্থ, বিসিসিআই এবং পরিবারের প্রতি। তিনি বলেন, "আমার ছোট বেলার এক জন নায়কের কাছ থেকে শততম টেস্ট ক্যাপ পাচ্ছি, এক কথায় এটা অসাধারণ। আমি বিসিসিকে ধন্যবাদ জানাতে চাই। এটা আমার জন্য একটা বিশেষ মুহূর্ত। আমার স্ত্রী এখানে রয়েছেন। স্টেডিয়ামে রয়েছেন আমার ভাই, কোচ এবং পরিবারের অন্যান্যরা। প্রত্যেকেই খুব গর্বিত। এটা দলগত খেলা এবং তোমাদের (সতীর্থদের) ছাড়া এটা সম্ভব হতো না। তিন ফরম্যাট এবং আইপিএল মিলিয়ে আমরা যে পরিমাণ ক্রিকেট খেলি তার মধ্যে থেকে তরুণ প্রজন্ম একটা জিনিস শিখতে পারে, তা হল আমি ক্রিকেটের সবচেয়ে খাঁটি ফরম্যাটে ১০০ ম্যাচ খেলেছি।"

কেরিয়ারের প্রথম ম্যাচ কোহলি খেলেছিলেন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সাবিনা পার্কে। সেই ম্যাচে দুই ইনিংসে যথাক্রমে কোহলি করেছিলেন ৪ এবং ১৫ রান। এখনও পর্যন্ত টেস্ট কেরিয়ারে ৫০.৩৯ গড়ে ৭৯৬২ রান করেছেন বিরাট কোহলি। ক্রিকেটের দীর্ঘ ফরম্যাটে তাঁর শতরান সংখ্যা ২৭ এবং তিনি অর্ধ শতরান করেছেন ২৮টি। ৭টি দ্বি-শতরান করেছেন বিরাট। এই ফরম্যাটে তাঁর সর্বোচ্চ রান ২৫৪।

বিরাটের আগে যেই ভারতীয় ক্রিকেটাররা একশোটি বা তার বেশি টেস্ট খেলেছেন তাঁরা হলেন সুনীল গাভাসকর, দিলীপ বেঙ্গসরকার, কপিল দেব, সচিন তেন্ডুলকর, অনিল কুম্বলে , রাহুল দ্রাবিড়, সৌরভ গঙ্গোপাধ্যায়, ভিভিএস লক্ষ্ণণ, বীরেন্দ্র শেহওয়াগ, হরভজন সিং এবং ইশান্ত শর্মা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+