বিরাট’কে যোগ্য সম্মান দেওয়া হয়নি, মত প্রাক্তন পাক ক্রিকেটারের

বিরাট কোহলি'কে সরিয়ে একদিনের ক্রিকেটে টিম ইন্ডিয়া'র নেতৃত্বে দায়িত্ব রোহিত শর্মা'র কাঁধে তুলে দেওয়ার পর থেকেই আকস্মিক সব বিরাটের শুভানুধ্যায়ী'দের দেখা মিলছে এদিক ওদিক। ছোট বেলার কোচের পর এ বার মুখ খুললেন বিরাটের নেতৃত্ব হারানোয় মুহ্যমান পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার দানিশ কানেরিয়া।

বিরাট’কে যোগ্য সম্মান দেওয়া হয়নি, মত প্রাক্তন পাক ক্রিকেটারের

বিরাট'কে সহমর্মিতা দেখিয়ে দানিশ জানিয়েছেন, কোহলি'কে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত যে ভাবে বিসিসিআই জানিয়েছে, সেইটা ঠিক নয়। তাঁর মতে আরও বেশি সম্মান প্রাপ্য ছিল কোহলির।

নিজের ইউটিউব চ্যানেলে কানেরিয়া বলেছেন, "বিসিসিআই কি ঠিক করল কোহলি'র সঙ্গে? আমি সেটা মনে করি না। ওরা কোহলি'কে সম্মান দেয়নি। অধিনায়ক হিসেবে ওডিআই ক্রিকেটে ভারতকে ৬৫টা ম্যাচে ও জিতিয়েছে। কথা হল অধিনায়ক হিসেবে যাঁর রেকর্ড খারাপ নয়, তাঁকে তুমি একবারও জানালে না কেন। অধিনায়ক হিসেবে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী। ওর রেকর্ডের জন্য ওর সম্মান প্রাপ্য। এটা ঠিক যে বিরাট আইসিসি'র কোনও ট্রফি জেতেনি কিন্তু যে ভাবে নেতৃত্ব দিয়েছে তা অনবদ্য।" এরই সঙ্গে প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের প্রসঙ্গও টেনে এনেছেন কানেরিয়া।

মহারাজের প্রসঙ্গ টেনে কানেরিয়া বলেছেন, "সৌরভ গঙ্গোপাধ্যায় একটা বিরাট বড় নাম, দলের প্রাক্তন অধিনায়ক। তিনি একবার বিরাটের সঙ্গে কথা বলে জানাতেন পারতেন যে বোর্ড রোহিত'কে অধিনায়ক হিসেবে ভাবছে।" পাশাপাশি কানেরিয়া মনে করেন ৩৩-বছর বয়সী ডানহাতি ব্যাটসম্যানের রানের খরা বোর্ড'কে এই সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে। তাঁর কথায়, "কোহলি যেমনটা খেলে অভ্যস্ত, তেমন বড় রান না পাওয়াটাও ওর বিরুদ্ধে গিয়েছে।"

পাকিস্তান ক্রিকেটের ইতিহাসে অন্যতম সেরা স্পিনার দানিশ কানেরিয়া। পাকিস্তানের জার্সিতে ৬১টি টেস্ট এবং ১৯টি একদিনের ম্যাচে প্রতিনিধিত্ব করেছেন ৪০ বছর বয়সী এই ক্রিকেটার। ৬১টি টেস্টে ২৬১টি উইকেটের মালিক দানিশ। ১৯টি ওডিআই ম্যাচে তাঁর উইকেট ১৫।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+