BCCI Awards: সচিন পাচ্ছেন জীবনকৃতি, বর্ষসেরা বুমরাহ ও মান্ধানা, দেখুন পুরস্কার প্রাপকদের পূর্ণাঙ্গ তালিকা
BCCI Awards: বিসিসিআইয়ের বার্ষিক নমন পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আসর বসছে কাল মুম্বইয়ে। রবিবার সেখানেই ভারত-ইংল্যান্ড পঞ্চম টি২০ আন্তর্জাতিক।
বিসিসিআইয়ের বিচারে পুরুষদের বিভাগে বর্ষসেরা ক্রিকেটার হলেন জসপ্রীত বুমরাহ। মেয়েদের মধ্যে বর্ষসেরা স্মৃতি মান্ধানা। সচিন তেন্ডুলকর পাচ্ছেন জীবনকৃতি বা লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কার।

আইসিসির বিচারেও বর্ষসেরা হয়েছেন বুমরাহ। তাঁর হাতে এবার কাল উঠবে পলি উমরিগড়ের নামাঙ্কিত বর্ষসেরার পুরস্কার। ২০২৪ সালে বুমরাহ দুরন্ত ছন্দে ছিলেন। অস্ট্রেলিয়ায় পাঁচ টেস্টের সিরিজে তিনি ৩২টি উইকেট দখল করেন, যার একটি টেস্ট ছিল চলতি বছরের গোড়ায়।
স্মৃতি মান্ধানা আইসিসির বিচারে বর্ষসেরা মহিলা ওডিআই ক্রিকেটার নির্বাচিত হয়েছেন। চারটি ওডিআই শতরান-সহ সাত শতাধিক রান করেছেন। ভারতের হয়ে ৬৬৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলা সচিন তেন্ডুলকর পাচ্ছেন জীবনকৃতি পুরস্কার। এই পুরস্কারটি সিকে নাইডুর নামাঙ্কিত। ২০২৩ সালের জন্য এই পুরস্কার পেয়েছিলেন রবি শাস্ত্রী ও ফারুক ইঞ্জিনিয়ার।
একনজরে বিসিসিআইয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পুরস্কার প্রাপকদের তালিকা:
বিসিসিআইয়ের ঘরোয়া টুর্নামেন্টগুলিতে সেরা পারফরম্যান্স- মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন।
মহিলাদের একদিনের আন্তর্জাতিকে সর্বাধিক উইকেট- দীপ্তি শর্মা
মহিলাদের ওডিআইয়ে সর্বাধিক রান- স্মৃতি মান্ধানা
মহিলাদের বিভাগে সেরা আন্তর্জাতিক অভিষেক- আশা সোভানা
পুরুষদের ক্রিকেটে সেরা আন্তর্জাতিক অভিষেক- সরফরাজ খান
বর্ষসেরা আন্তর্জাতিক ক্রিকেটার (মহিলা)- স্মৃতি মান্ধানা
বর্ষসেরা আন্তর্জাতিক ক্রিকেটার (পুরুষ)- জসপ্রীত বুমরাহ (পলি উমরিগড় ট্রফি)
বিসিসিআইয়ের বিশেষ পুরস্কার- রবিচন্দ্রন অশ্বিন
কর্নেল সিকে নাইডু লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কার- সচিন তেন্ডুলকর
জগমোহন ডালমিয়া ট্রফি- বর্ষসেরা মহিলা ক্রিকেটার (জুনিয়র ডোমেস্টিক)- ঈশ্বরী আওয়াসারে (মহারাষ্ট্র)
জগমোহন ডালমিয়া ট্রফি- বর্ষসেরা মহিলা ক্রিকেটার (সিনিয়র ডোমেস্টিক)- দিল্লির প্রিয়া মিশ্র
জগমোহন ডালমিয়া ট্রফি- অনূর্ধ্ব ১৬ বিজয় মার্চেন্ট ট্রফিতে সর্বাধিক উইকেটশিকারী- তামিলনাড়ুর হেমচূড়েশন জগনাথন
জগমোহন ডালমিয়া ট্রফি- অনূর্ধ্ব ১৬ বিজয় মার্চেন্ট ট্রফিতে সর্বাধিক রান সংগ্রহকারী উত্তরাখণ্ডের লক্ষ্য রাইচন্দানি
এমএ চিদাম্বরম ট্রফি- অনূর্ধ্ব ১৯ কোচবিহার ট্রফিতে সর্বাধিক উইকেট- মধ্যপ্রদেশের বিষ্ণু ভরদ্বাজ
এমএ চিদাম্বরম ট্রফি- অনূর্ধ্ব ১৯ কোচবিহার ট্রফিতে সর্বাধিক রান- উত্তরপ্রদেশের কাব্য তেওটিয়া
এমএ চিদাম্বরম ট্রফি- অনূর্ধ্ব ২৩ সিকে নাইডু ট্রফি (প্লেট গ্রুপ) সর্বাধিক উইকেট- নাগাল্যান্ডের নেইজেখো রুপেরো
এমএ চিদাম্বরম ট্রফি- অনূর্ধ্ব ২৩ সিকে নাইডু ট্রফি (প্লেট গ্রুপ) সর্বাধিক রান- নাগাল্যান্ডের হেম ছেত্রী
এমএ চিদাম্বরম ট্রফি- অনূর্ধ্ব ২৩ সিকে নাইডু ট্রফি (এলিট গ্রুপ) সর্বাধিক উইকেট- তামিলনাড়ুর পি বিদ্যুৎ
এমএ চিদাম্বরম ট্রফি- অনূর্ধ্ব ২৩ সিকে নাইডু ট্রফি (এলিট গ্রুপ) সর্বাধিক রান- কর্ণাটকের অনীশ কেভি
মাধবরাও সিন্ধিয়া পুরস্কার- রঞ্জি ট্রফি (প্লেট গ্রুপ) সর্বাধিক উইকেট- মিজোরামের মোহিত জাংরা
মাধবরাও সিন্ধিয়া পুরস্কার- রঞ্জি ট্রফি (এলিট গ্রুপ) সর্বাধিক উইকেট- হায়দরাবাদের তনয় ত্যাগরাজন
মাধবরাও সিন্ধিয়া পুরস্কার- রঞ্জি ট্রফি (প্লেট গ্রুপ) সর্বাধিক রান- মিজোরামের অগ্নি চোপড়া
মাধবরাও সিন্ধিয়া পুরস্কার- রঞ্জি ট্রফি (এলিট গ্রুপ) সর্বাধিক রান- অন্ধ্র প্রদেশের রিকি ভুই
লালা অমরনাথ পুরস্কার- ঘরোয়া সীমিত ওভারের ক্রিকেটে সেরা অলরাউন্ডার- ছত্তিশগড়ের শশাঙ্ক সিং
লালা অমরনাথ পুরস্কার- রঞ্জি ট্রফির সেরা অলরাউন্ডার- মুম্বইয়ের তনুশ কোটিয়ান
ঘরোয়া ক্রিকেটের সেরা আম্পায়ার- অক্ষয় তোতরে












Click it and Unblock the Notifications