BCCI Apex Council Meeting: বিশ্বকাপের সূচি ঘোষণার পরই বোর্ডের মেগা মিটিং, জেনে নিন আলোচ্যসূচি
বিশ্বকাপে সূচি ঘোষণার পরই এবার জরুরী ভিত্তিতে অ্যাপেক্স কাউন্সিলের মিটিং ডাকল বিসিসিআই। আগামী ৭ জুলাই হবে বোর্ডের অ্যাপেক্স কাউন্সিলের মিটিং। মেগা এই বৈঠকেই বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে।
অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকে অ্যাজেন্ডাগুলির মধ্যে অন্যতম মিডিয়া সত্ত্ব। আইপিএলের মত এবার বাকি সব সিরিজ গুলিতেও ডিজিটাল এবং টিভি রাইটস আলাদা ভাবে বিক্রি করতে চাইছে ভারতীয় ক্রিকেট বোর্ড। আগামী চার বছরে ভারত দেশের মাটিতে ২০টি টেস্ট, ২১ টি একদিনের ম্যাচ এবং ৩১ টি টোয়েন্টি ম্যাচ আয়োজন করবে। মনে করা হচ্ছে মিডিয়া সত্ত্বেও বিক্রি করে ১২,০০০ কোটি টাকা লাভ করতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ড।

পাশাপাশি এই মেগা মিটিংয়ে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ অ্যাজেন্ডা থাকছে। তার মধ্যে অন্যতম অবসরপ্রাপ্ত ক্রিকেটারদের বিদেশে খেলার অনুমতি প্রদান। এশিয়ান গেমসে ভারতীয় পুরুষ এবং মহিলা দলের অংশগ্রহণের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ। আগামী ২৩ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত চীনের হাংঝুতে অনুষ্ঠিত হবে এশিয়ান গেমস।
মু্স্তাক আলি ট্রফিতে ইম্প্যাক্ট প্লেয়ারদের নিয়ম কার্যকর রাখা। বিশ্বকাপের ট্যুর প্যাকেজ নিয়ে বিস্তারিত আলোচনা হবে এই বৈঠকে। যা দেখা গিয়েছিল আইপিএলেও।

Indian Cricket Team: রাহুলকে নিয়ে আশার আলো, 'অনিশ্চিত’ শ্রেয়সের বিকল্প কারা?
বিশ্বকাপের ভেন্যু গুলির সংস্কারের কাজকর্মের অগ্রগতি নিয়ে আলোচনা হবে এই বৈঠকে। আয়োজক রাজ্য সংস্থাগুলির কাজকর্মের অগ্রগতির রিপোর্ট জমা দিতে হবে। পাশাপাশি পুরুষ এবং মহিলা দলের চুক্তিবদ্ধ ক্রিকেটারদের তালিকাতে সিলমোহর দেওয়া অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকেই।
এডু-টেক কোম্পানি বাইজুস গত অর্থবর্ষের শেষে ছেড়ে চলে যাওয়ার পর জাতীয় দলের লিড স্পনন্সর স্বত্বের জন্য দরপত্রের আমন্ত্রণ পত্র প্রকাশের ঘোষণা করে বিসিসিআই।












Click it and Unblock the Notifications