ভারত-ওয়েস্ট ইন্ডিজ টি ২০ সিরিজ কলকাতায়, একদিনের সিরিজ আমেদাবাদে, কবে কোথায় খেলা?

ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে একদিনের আন্তর্জাতিক ও টি ২০ আন্তর্জাতিক সিরিজের ম্যাচগুলি ৬টি শহরে নয়, হবে দুটি শহরে। আজ আনুষ্ঠানিকভাবে এ কথা জানিয়ে দিল বিসিসিআই। আইপিএলের নিলামের কথা মাথায় রেখে বদল হয়েছে ম্যাচের দিনক্ষণেও। একদিনের সিরিজ হবে আমেদাবাদে, টি ২০ সিরিজের ম্যাচগুলি হবে কলকাতায়।

ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি বদল

ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি বদল

আজ যে সংশোধিত ক্রীড়াসূচি ঘোষণা করা হয়েছে তা অনুযায়ী, প্রথম দুটি একদিনের আন্তর্জাতিক ম্যাচের তারিখ না বদলালেও তৃতীয় ম্যাচটি একদিন এগিয়ে আনা হয়েছে। টি ২০ সিরিজ শুরুর কথা ছিল কটকে ১৫ ফেব্রুয়ারি কটকে, সেটি একদিন পিছিয়ে দেওয়া হয়েছে।

আমেদাবাদে একদিনের সিরিজ

আমেদাবাদে একদিনের সিরিজ

ওয়েস্ট ইন্ডিজ দল প্রথমে আমেদাবাদে পৌঁছাবে। নরেন্দ্র মোদী স্টেডিয়ামেই হবে ভারত-ওয়েস্ট ইন্ডিজ একদিনের সিরিজের সব ম্যাচ। প্রথম একদিনের আন্তর্জাতিকটি হবে রবিবার ৬ ফেব্রুয়ারি। দ্বিতীয় ও তৃতীয় একদিনের আন্তর্জাতিক হওয়ার কথা ছিল যথাক্রমে কানপুর ও কলকাতায়। ৯ ফেব্রুয়ারি কানপুরে খেলে কলকাতায় এসে তৃতীয় একদিনের আন্তর্জাতিকটি ইডেনে হওয়ার কথা ছিল ফেব্রুয়ারির ১২ তারিখ। দ্বিতীয় ম্যাচটি নির্ধারিত দিনেই হবে আমেদাবাদে। ১২ তারিখ যেহেতু আইপিএল নিলাম রয়েছে, ফলে সিরিজের শেষ ম্যাচটি একদিন আগে এগিয়ে আনা হয়েছে। এই ম্যাচটি হবে ১১ ফেব্রুয়ারি।

টি ২০ সিরিজ ইডেনে

টি ২০ সিরিজ ইডেনে

আমেদাবাদ থেকে কলকাতায় টি ২০ সিরিজ খেলতে আসবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। কটক, বিশাখাপত্তনম ও তিরুঅনন্তপুরমে হওয়ার কথা ছিল টি ২০ সিরিজের ম্য়াচগুলি যথাক্রমে ১৫, ১৮ ও ২০ ফেব্রুয়ারি। টি ২০ সিরিজ আগের ক্রীড়াসূচির পরিবর্তে একদিন পর অর্থাৎ ১৬ ফেব্রুয়ারি শুরু হবে। ১৮ ও ২০ তারিখের ম্যাচগুলিও হবে ইডেনে। বিমানযাত্রায় জৈব সুরক্ষা বলয় ভেদ করে করোনা সংক্রমণের আশঙ্কা থাকায় দুটি শহরেই সাদা বলের সিরিজ সীমাবদ্ধ রাখার সিদ্ধান্ত বলে জানিয়েছে বিসিসিআই। দুই দল, ম্যাচ অফিসিয়াল, সম্প্রচারকারী সংস্থা-সহ ম্যাচের সঙ্গে যুক্ত সকলের স্বাস্থ্য, সুরক্ষার কথা মাথায় রেখেই এই পদক্ষেপ।

আইপিএল শুরু ২৭ মার্চ

আইপিএল শুরু ২৭ মার্চ

বিসিসিআই সভাপতি জয় শাহ বিবৃতিতে জানিয়েছেন, আইপিএল যাতে ভারতেই হয় সেই ইচ্ছাপ্রকাশ করেছেন বেশিরভাগ দলের কর্ণধাররা। সকলের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করেই করোনা পরিস্থিতি দেখে পদক্ষেপ করবে বিসিসিআই। মার্চের শেষ, সম্ভবত ২৭ মার্চ শুরু হবে আইপিএল চলবে মে-র শেষ অবধি। ১২ ও ১৩ তারিখ আইপিএলের নিলাম কোথায় হবে তাও শীঘ্রই ঘোষণা করবে বিসিসিআই। বোর্ডসূত্রে খবর, মুম্বইয়ের তিনটি স্টেডিয়াম এবং প্রয়োজন পড়লে পুনেতেই সীমাবদ্ধ থাকবে আইপিএল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+