আইপিএলে যে দলের ব্যক্তিগত শতরান বেশি, তারা কোনওদিন ট্রফি জেতেনি, জেনে নিন মজার পরিসংখ্যান

যে দলের হয়ে ব্যাটসম্য়ানরা সবচেয়ে বেশি শতরান হাঁকিয়েছেন, সেই দল কোনওদিনই আইপিএল জেতেনি।

আইপিএলে এখনও পর্যন্ত দুটি শতরান হয়ে গিয়েছে। দুটিই করেছেন দুই বয়স্ক ক্রিকেটার। ক্রিস গেইলের বয়স ৩৮ বছরের বেশি। এবং শ্যেন ওয়াটসনের বয়স ৩৬ বছরের বেশি। একজন করেছেন ১০৪ ও অন্যজন ১০৬ রান। আগামিদিনে আরও শতরান হবে নিঃসন্দেহে।

আইপিএলে যে দলের ব্যক্তিগত শতরান বেশি, তারা কোনওদিন ট্রফি জেতেনি, জেনে নিন মজার পরিসংখ্যান

এসবরে মাঝেই সকলের অলক্ষ্যে একটি রেকর্ড হয়ে গিয়েছে আইপিএলের দশ বছরে। যে দলের হয়ে ব্যাটসম্য়ানরা সবচেয়ে বেশি শতরান হাঁকিয়েছেন, সেই দল কোনওদিনই আইপিএল জেতেনি। পরিসংখ্যান বলছে, তালিকায় প্রথম তিনটি দল এমন রয়েছে যার খেলোয়াড়রা সবচেয়ে বেশি শতরান করলেও দলকে আইপিএল ট্রফি এনে দিতে পারেননি।

এই তালিকায় সবার উপরে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। বিরাট কোহলির দলের খেলোয়াড়রা এখনও পর্যন্ত মোট ১২টি শতরান করেছেন। তবে তিনবার ফাইনালে উঠেও আইপিএল জেতেনি দল।

কিংস ইলেভেন পঞ্জাবের হয়ে নানা সময়ে নানা খেলোয়াড় ১০টি শতরান হাঁকিয়েছেন। তবে ২০১৪ সালে ফাইনালে ওঠা ছাড়া পঞ্জাব ট্রফি জেতার কাছাকাছি পৌঁছতে পারেনি।

দিল্লি ডেয়ারডেভিলস দল অনেকবার সেমিফাইনালে পৌঁছলেও ট্রফি জেতেনি। তবে দিল্লির হয়ে সাতবার শতরান হাঁকিয়েছেন ব্যাটসম্যানরা।

এরপরে রয়েছে চেন্নাই সুপার কিংস (৬টি শতরান), মুম্বই ইন্ডিয়ান্স (৪টি শতরান), রাজস্থান রয়্যালস (৪টি শতরান), ডেকান চার্জার্স (২টি শতরান), রাইজিং পুনে সুপারস্টার্স (২টি শতরান) ও কলকাতা নাইট রাইডার্স (১টি শতরান) ও সানরাইজার্স হায়দরাবাদ (১টি শতরান)।

এর মধ্যে রাইজিং পুনে সুপারস্টার্স বাদে সবকটি দলই একবার বা একাধিকবার আইপিএল জিতেছে। মুম্বই ৩বার, চেন্নাই ও কলকাতা ২ বার, রাজস্থান, ডেকান, সানরাইজার্স ১বার করে আইপিএল জিতেছে। তবে সবচেয়ে বেশি যে তিন দলের হয়ে ব্যাটসম্যানরা শতরান করেছে তাঁরা কোনওদিনও আইপিএল জিততে পারেনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+