PAK vs BAN: দেশে ফিরলেই সংবর্ধনা বাংলাদেশ দলকে, পাকিস্তানে সিরিজ জয়ের পরই বড় সিদ্ধান্ত মিরাজের
PAK vs BAN: বাংলাদেশ এই প্রথম পাকিস্তানকে টেস্ট সিরিজে পরাস্ত করল। রাওয়ালপিন্ডিতে সিরিজ জয় ২-০ ব্যবধানে। ভারতের বিরুদ্ধে আসন্ন সিরিজেও সাফল্যের বিষয়ে আত্মবিশ্বাসী টাইগাররা।
এরই মধ্যে, বাংলাদেশের টেস্ট দলকে দেশে ফিরলে সংবর্ধিত করা হবে। জানিয়ে দিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

এদিন সিরিজ জয়ের পরই ফোনে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সঙ্গে কথা বলেন ইউনূস। প্রথম আলোর প্রতিবেদনে উল্লেখ, নাজমুল ও তাঁর দলকে অভিনন্দন জানিয়ে ইউনূস বলেন, "আমার ও সরকারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। পুরো জাতি তোমাদের নিয়ে গর্বিত।"
বাংলাদেশ টেস্ট দলকে অভিনন্দন জানিয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, জুলাই বিপ্লবের মাধ্যমে দেশে যে গণঅভ্যুত্থান হয়েছে তার সুফল পাওয়া যাচ্ছে প্রতিটি ক্ষেত্রে। পাকিস্তানকে টেস্টে প্রথমবার হোয়াইটওয়াশ করা কিংবা সাফ অনূর্ধ্ব ২০ প্রতিযোগিতার শিরোপা জেতা, সব কিছুই নতুন বাংলাদেশের প্রতিফলন।
Post-match celebration following Bangladesh team's landmark series victory against Pakistan in Rawalpindi! 🎉🏏#BCB #Cricket #BDCricket #Bangladesh #PAKvBAN #WTC25 pic.twitter.com/jTP1es9Nza
— Bangladesh Cricket (@BCBtigers) September 3, 2024
দুর্নীতি ও রাজনৈতিক বলয় থেকে ক্রীড়াঙ্গনকে মুক্ত রাখলে দেশের ক্রীড়া ক্ষেত্রে আরও সাফল্য আসবে বলে আশাবাদী আসিফ। সরকার সেই চেষ্টা চালাচ্ছে বলেও দাবি তাঁর। বাংলাদেশের ড্রেসিংরুমেও চলে জমজমাট সেলিব্রেশন। কোচ ও সাপোর্ট স্টাফদের সঙ্গে ক্রিকেটাররা মিলে গান, আমরা করব জয়!
এই প্রথম দেশের বাইরে সিরিজ সেরার পুরস্কার পেয়ে আপ্লুত মেহিদি হাসান মিরাজ বলেন, সম্প্রতি আমাদের দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হয়েছে। যেখানে অনেকে শহিদ হয়েছেন। এই আন্দোলনে একজন রিকশচালক আহত হয়েছিলেন। পরে তিনি মারা যান। এই পুরস্কারটা আমি তাঁর পরিবারকে দিতে চাই।












Click it and Unblock the Notifications