ভিসা সমস্যায় কলকাতায় আটকে বাংলাদেশের ক্রিকেটার
ভিসা সমস্যায় কলকাতায় আটকে বাংলাদেশের এক ক্রিকেটার। সম্প্রতি ভারত সফরে টেস্ট সিরিজ খেলতে এসে দ্বিতীয় টেস্টের জন্য কলকাতায় এসেছিল সফরকারী দল।
ভিসা সমস্যায় কলকাতায় আটকে বাংলাদেশের এক ক্রিকেটার। সম্প্রতি ভারত সফরে টেস্ট সিরিজ খেলতে এসে দ্বিতীয় টেস্টের জন্য কলকাতায় এসেছিল সফরকারী দল। ইডেনে গোলাপি বলে ভারতের বিরুদ্ধে দিন রাতের দ্বিতীয় টেস্ট খেলে বাংলাদেশ।

ভিসা সমস্যয় দেশে ফিরতে পারেননি সইফ
সেই ম্যাচেই দলের সঙ্গে কলকাতা এসেছিলেন সইফ হাসান। এই মুহূর্তে সইফের ভারতের থাকা ভিসার মেয়াদ শেষ হয়েছে। ২৪ নভেম্বর সইফের ভিসার মেয়াদ শেষ হয়। ঐ দিনই কলকাতার ইডেনে পিঙ্ক বল টেস্ট শেষ হয়েছিল।
এরপর দলের সঙ্গে বাংলাদেশ ফিরে যেতে এয়ারপোর্টে গিয়ে তাঁর ভারতে থাকার ভিসার মেয়াদ একদিন আগে শেষ হয়ে গিয়েছে বলে জানতে পারেন।

সমস্যা কাটিয়ে দেশে ফেরানোর চেষ্টা চলছে
ফলে এই মুহূর্তে দলের সঙ্গে তাঁর আর দেশে ফিরে যাওয়া হয়নি। কলকাতাতেই আটকে রয়েছেন এই ক্রিকেটার। বাংলাদেশ হাই কমিশনের সঙ্গে কথা বলে ভিসা সমস্যা মিটিয়ে সইফকে দেশে ফেরানোর জন্য চেষ্টা চলছে। এই প্রসঙ্গে সইফ বলেছেন, '২৪ নভেম্বর পর্যন্ত ভিসার মেয়াদ ছিল। দলের সঙ্গে আমার দেশের উদ্দেশে ২৫ তারিখ রওনা হওয়ার কথা ছিল। মাঝে কিছুদিন আটকে পড়ি।'
উল্লেখ্য ইডেন পিঙ্ক বলে টেস্টে দলের হয়ে তাঁর ওপেনিং করার কথা থাকলেও ইন্দোর টেস্টে পাওয়া চোটের কারণে সইফ বাংলাদেশের হয়ে অভিষেকের সুযোগ পাননি।

কেন এই সমস্যা
প্রসঙ্গত কোহলিদের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে সইফ ৮ নভেম্বর ভারতে আসেন। তবে অন্য কারণে অনেক আগেই তাঁর ভিসা তৈরি করা হয়েছিল।
ভারত সফরে টেস্ট সিরিজের ম্যাচের জন্য আসার আগে জুনে বিদর্ভ দলের বিরুদ্ধে বিসিবি একাদশের হয়ে ম্যাচ খেলতে আসার জন্য তাঁর ভিসা হয়েছিল। সেই ভিসার মেয়াদেই এবার টেস্ট সিরিজের জন্য় এসেছিলেন সইফ।
ভারত থেকে ফিরে যাওয়ার সময় তাঁর ভিসার মেয়াদ যে শেষ হয়ে যেতে চলেছে,বঙ্গ ক্রিকেটারকে সেই তথ্য ম্যানেজমেন্ট ঠিক সময়ে জানাতে না পারাতেই তাঁকে এই সমস্যার মধ্যে পড়তে হয়েছে।












Click it and Unblock the Notifications