ভোটের মাঠেও দারুণ জয় অধিনায়কের! বাংলাদেশ ক্রিকেট দলের পাশাপাশি সংসদও সামলাবেন মাশরাফি
বাংলাদেশের সাধারণ নির্বাচনে, বাংলাদেশি ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি মোর্তাজা বিপুল ভোটে জয় পেয়েছেন।
ভোটের মাঠেও দারুণ জয় পেলেন মাশরাফি মোর্তাজা। বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে, নড়াইল-২ আসনে আওয়ামী লিগের প্রার্থী হয়েছিলেন বাংলাদেশের ক্রিকেট দলের অধিনায়ক। রবিবার (৩০ ডিসেম্বর) গণনার শুরু থেকেই অনেক এগিয়ে ছিলেন মাশরাফি। রাতে নড়াইল জেলার অতিরিক্ত জেলা প্রশাসক কাজি মাহবুবুর রশিদ, মাশরাফির জয়ের বিষয়টি সুনিশ্চিতভাবে জানান।

নড়াইল-২ কেন্দ্রের মোট ভোটার সংখ্যা ৩ লক্ষ ১৭ হাজার ৮৪৪জন। নৌকো চিহ্ন নিয়ে দাঁড়ানো মাশরাফি পেয়েছেন ২ লক্ষ ৭১ হাজার ২১০টি ভোট। আর তার নিকটতম ঐক্যফ্রন্টের প্রার্থী ধানের শিষ চিহ্ন নিয়ে দাঁড়ানো ফরিদুজ্জামান ফরহাদ পেয়েছেন মাত্র ৭ হাজার ৮৮৩টি ভোট।
রবিবার বাংলাদেশের নির্বাচনে প্রথম জয়ী প্রার্থী হিসেবে শেখ হাসিনার নাম ঘোষণা করা হয়। গোপালগঞ্জ-৩ কেন্দ্রে হাসিনা ২ লক্ষ ২৯ হাজার ৫৩৯টি ভোট পেয়েছেন। এই আসনে বিএনপিসহ বাকি ৪ প্রার্থী পেয়েছেন মাত্র ২০৮টি ভোট।
২০১৯-এর শুরুতেই রয়েছে আইসিসি বিশ্বকাপ। সেখানে বাংলাদেশের কত্রিকেট দলকে নেতৃত্ব দেবেন মাশরাফি। ক্রিকেটের পাশাপাশি সংসদ তিনি কিভাবে সামলান এখন সেটাই দেখার।












Click it and Unblock the Notifications