মুশফিকুরের অদম্য লড়াইয়ে মিঠুনের সঙ্গত, ফাইনাল লড়াইয়ে পাকিস্তানকে ২৪০-এর লক্ষ্যমাত্রা
আক্ষেপটা রয়েই গেল। ভাগ্যটা শেষ পর্যন্ত সঙ্গ দিল না মুশফিকুর রহিমের। সেই কারণে নড়বড়ে ৯৯ রানেই প্যাভিলিয়নের পথ ধরতে হল বাংলাদেশের লিটল মাস্টারকে।
আক্ষেপটা রয়েই গেল। ভাগ্যটা শেষ পর্যন্ত সঙ্গ দিল না মুশফিকুর রহিমের। সেই কারণে নড়বড়ে ৯৯ রানেই প্যাভিলিয়নের পথ ধরতে হল বাংলাদেশের লিটল মাস্টারকে। পাঁজরের হাড় ভাঙা। ব্যাথানাশক ওষুধ খেয়ে নেমেছিলেন মুশফিকুর। কিন্তু শাহিন আফ্রিদির বলে উইকেট রক্ষকের হাতে ধরা পড়ে গেলেন সরফরাজ খান।

বাংলাদেশ টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। কিন্তু ১২ রানে ৩ উইকেট হারিয়ে ধুঁকতে শুরু করেছিল। সেই অবস্থা থেকে বাংলাদেশকে টেনে তোলেন মুশফিকুর রহিম ও মহম্মদ মিঠুন। দু-দলের মাস্ট উইন ম্যাচে বাংলাদেশের লড়াই থামল না। মিঠুন ব্যক্তিগত ৬০ রানের মাথায় আউট হন। তখন দল ভদ্রস্থ জায়গায় পৌঁছে গিয়েছে। ১৪৪ রান করে যায় মুশফিকুর-মিঠুন জুটি।
মিঠুনের ফিরে যাওয়ার পরই ১০ বলে ৯ রান করে ফিরে যান ইমরুল কায়েস। কিন্তু একদিকে মুশফিকুরের লড়াই চলতেই থাকে। ব্যক্তিগত ৯৯ রানে মুশফিকুর ফিরে যাওয়ার সময়ে বাংলাদেশের সংগ্রহ ছিল ১৯৭ উইকেটে। তারপর অবশ্য ৪২ রানের মধ্যেই শেষ হয়ে যায় তাঁদের ইনিংস।
পুরো ৫০ ওভার খেলতে পারলেন না বাংলাদেশের ব্যাটসম্যানরা। ১ ওভার ১ বল বাকি থাকতেই বাংলাদশের ইনিংস শেষ। ৪৮.৫ ওভারে বাংলাদেশের সংগ্রহ ২৩৯ রান। অর্থাৎ পাকিস্তানের কাছে জয়ের লক্ষ্যমাত্রা ২৪০ রান। এশিয়া কাপে ফাইনালের টিকিট পেতে পাকিস্তানকে করতে হবে ওই রান।
ভারত ইতিমধ্যেই এশিয়া কাপ ফাইনালে পৌঁছে গিয়েছে। এদিনের পাকিস্তান বনাম বাংলাদেশ ম্যাচ আদতে রূপ নিয়েছে সেমিফাইনালের। সুপার ফোরের শেষ ম্যাচে পাকিস্তানের কাছে ২৪০-এর লক্ষ্যমাত্রা রেখেছে। তার মধ্যে পাকিস্তানকে আটকে রাখতে পারলে তাঁদের কাছে এশিয়া কাপ ফাইনালের টিকিট চলে আসবে।
-
আমেরিকার যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করে যুদ্ধ থামাতে ১০ দফা শর্ত পেশ ইরানের -
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬: নতুন সমীক্ষায় তৃণমূল ও বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
ভোটার তালিকা থেকে কত লক্ষ নাম বাদ দিল নির্বাচন কমিশন? কোন জেলায় প্রভাব সবচেয়ে বেশি? -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের -
লোকসভায় আসেননি, বিধানসভায় বাংলায় ভোট প্রচারে রাহুল গান্ধী, তারকা প্রচারকদের তালিকা প্রকাশ কংগ্রেসের, রয়েছে নানা চমক -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আনা ইমপিচমেন্ট মোশন খারিজ সংসদে -
আজ রাতেই নিশ্চিহ্ন হতে পারে একটি সভ্যতা, ডেডলাইন শেষের আগে ইরানকে ডোনাল্ড ট্রাম্পের চরম হুঁশিয়ারি -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ ও অপরাধ রুখতে নদীতে সাপ ও কুমির ছাড়ার পরিকল্পনা বিএসএফের -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান











Click it and Unblock the Notifications