Bangladesh Cricket: বাংলাদেশ ক্রিকেট দল গেল পাকিস্তানে, শাকিব কোন পথে হাঁটছেন?
Bangladesh Cricket: বাংলাদেশ ক্রিকেট দল আজ রওনা গেল পাকিস্তানের উদ্দেশে। সেখানে দুই টেস্টের সিরিজ খেলবে টাইগাররা। রাওয়ালপিণ্ডিতে প্রথম টেস্ট ২১ তারিখ থেকে।
বাংলাদেশে ছাত্র আন্দোলন, শেখ হাসিনার দেশত্যাগের ঘটনার আবহে বাংলাদেশের ক্রিকেট কোন পছে এগোবে তা নিয়ে চর্চা ছিল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও রদবদল আসন্ন।

বাংলাদেশ এ দলের এবং বাংলাদেশ মূল দলের পাকিস্তান সফর নির্ধারিত ছিল। বাংলাদেশ এ দল নির্ধারিত সময়ে যেতে পারেনি। বাংলাদেশের টেস্ট দলের প্রস্তুতিতেও ব্যাঘাত ঘটছিল সেখানকার পরিস্থিতির জেরে। তারই মধ্যে অবশ্য শুরু হয়ে গিয়েছিল প্র্যাকটিস।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফেও বলা হয়েছিল, বাংলাদেশ চাইলে টেস্ট দল আগে পাকিস্তানে পৌঁছে প্রস্তুতি সারতে পারে। গতকাল দল ঘোষণার পর আজই বাংলাদেশ দল উড়ে গেল পাকিস্তানে। তবে টেস্ট দলে থাকলেও ঢাকায় নেই শাকিব আল হাসান। তিনি পাকিস্তানে দলের সঙ্গে যোগ দেবেন।
The Bangladesh team departs for their #WTC25 series against Pakistan. 🇧🇩🏏#BCB #Cricket #BDCricket #Bangladesh #PCB #BANvsPAK #TestCricket pic.twitter.com/kTPwQyx1Ed
— Bangladesh Cricket (@BCBtigers) August 12, 2024
শাকিব আল হাসান বাংলাদেশে সর্বশেষ নির্বাচনে আওয়ামি লিগের সাংসদ হয়েছিলেন। শেখ হাসিনার পদত্যাগের পর বাংলাদেশে আপাতত অন্তর্বর্তী সরকার। ভেঙে দেওয়া হয়েছে সংসদ। শাকিবের বাড়িতে হামলা না হলেও তাঁর পার্টি অফিসে হামলা চালান আন্দোলনকারীরা।
শাকিব কানাডায় টি২০ টুর্নামেন্ট খেলছিলেন তখন। সেখানেও তাঁকে কটূক্তির মুখে পড়তে হয়। বাংলাদেশের নির্বাচকরা অবশ্য জানিয়েছেন, চলতি বছর সব টেস্টেই খেলার আশ্বাস দিয়েছেন শাকিব। দেশে ফিরে অনুশীলন করতেও তাঁর অসুবিধা হবে না। সমস্ত রকমের নিরাপত্তার বন্দোবস্ত থাকবে।
বাংলাদেশের টেস্ট দলে প্রত্যাবর্তন করেছেন মুশফিকুর রহিম, তাসকিন আহমেদ, শাকিব আল হাসান। তবে গত মার্চে শ্রীলঙ্কা সিরিজের দলে থাকা সাহাদাত হোসেন বাদ পড়েছেন। বাংলাদেশ দল লাহোর পৌঁছবে আগামীকাল। সেখানে ১৪ থেকে ১৬ তারিখ গদ্দাফি স্টেডিয়ামে অনুশীলন সারবে।
এরপর পাকিস্তান দল ১৭ অগাস্ট যাবে ইসলামাবাদে। সেখানে রাওয়ালপিণ্ডি ক্রিকেট স্টেডিয়ামে ১৮ থেকে ২০ তারিখ অনুশীলন সারবে প্রথম টেস্টের আগে। তাইজুল ইসলাম ও মেহিদি হাসান মিরাজ মূলত স্পিন বিভাগ সামলাবেন। লিটন দাস, নাজমুল হোসেন শান্তদের ব্যাটে বড় রান প্রত্যাশা করছে বাংলাদেশ।
বাংলাদেশের ঘোষিত দলে পাঁচজন পেসারকে রাখা হয়েছে। তাস্কিন আহমেদ দ্বিতীয় টেস্টে খেলবেন। বাংলাদেশের এ দলের হয়ে পাকিস্তান এ দলের বিরুদ্ধে একটি চার দিনের ম্যাচ তাস্কিন খেলবেন টেস্টে কামব্যাকের আগে।
পাকিস্তান সফরে বাংলাদেশ দল- নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, শাদমান ইসলাম, মোমিনুল হক, মুশফিকুর রহিম, শাকিব আল হাসান, লিটন দাস, মেহিদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নঈম হাসান, নাহিদ রানা, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, তাস্কিন আহমেদ, সৈয়দ খালেদ আহমেদ।












Click it and Unblock the Notifications