ইংল্যান্ডকে টি ২০ সিরিজে হোয়াইটওয়াশ করে ছাড়ল বাংলাদেশ, আইপিএলের আগে ছন্দে কেকেআরের লিটন

টি ২০ বিশ্বকাপ জেতার পর এই ফরম্যাটে প্রথম সিরিজ খেলতে গিয়ে হোয়াইটওয়াশ হলো জস বাটলারের ইংল্যান্ড। আজ মীরপুরে বাংলাদেশ ১৬ রানে হারিয়ে দেয় টি ২০ বিশ্বচ্যাম্পিয়নদের। তার ফলে শাকিব আল হাসানের দল সিরিজ জিতল ৩-০ ব্যবধানে। কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএলে নামার আগে ছন্দে দেখা গেল লিটন দাসকে।

ইংল্যান্ডকে টি ২০ সিরিজে হোয়াইটওয়াশ করে ছাড়ল বাংলাদেশ

আজ টস জিতে ইংল্যান্ড প্রথমে ব্যাট করতে পাঠায় বাংলাদেশকে। নির্ধারিত ২০ ওভারে বাংলাদেশ তুলেছিল ২ উইকেট হারিয়ে ১৫৮ রান। ১০টি চার ও একটি ছয়ের সাহায্যে ওপেনার লিটন দাস ৫৭ বলে ৭৩ রান করেন। অপর ওপেনার রনি তালুকদার করেন ২২ বলে ২৪। তিনে নেমে ১টি চার ও ২টি ছয়ের সাহায্যে ৩৬ বলে ৪৭ রানে অপরাজিত থাকেন নাজমুল হোসেন শান্ত। শাকিব ৬ বলে চার রানে অপরাজিত থাকেন। আদিল রশিদ ও ক্রিস জর্ডন ১টি করে উইকেট নেন।

জবাবে খেলতে নেমে প্রাথমিক ধাক্কা কাটিয়ে ইংল্যান্ড ঘুরে দাঁড়িয়েছিল। প্রথম ওভারের তৃতীয় বলে ৫ রানে প্রথম উইকেট পড়ে। এরপর দ্বিতীয় উইকেট পড়ে ১৩.১ ওভারে ১০০ রানে। যদিও ২৮ রানের ৫ উইকেট হারিয়ে বাটলারের দল যে চাপে পড়ে যায় তা কাটিয়ে উঠতে পারেনি। শেষ অবধি ২০ ওভারে ৬ উইকেটে ১৪২ রানে ইংল্যান্ডকে আটকে রাখেন বাংলাদেশের বোলাররা। ৬টি চার ও ২টি ছয়ের সাহায্যে ৪৭ বলে সর্বাধিক ৫৩ রান করেন ওপেনার ডেভিড মালান। ৩১ বলে ৪০ রান করে রান আউট হন বাটলার।

১৪তম ওভারের পরপর দুই বলে মালান ও বাটলার ফিরতেই ধস নামে। বেন ডাকেট ১১, মঈন আলি ৯ ও স্যাম কারান ৪ রানে সাজঘরে ফেরেন। ক্রিস ওকস ১০ বলে ১৩ ও ক্রিস জর্ডন ৪ বলে ২ রানে অপরাজিত থাকেন। তাসকিন আহমেদ দুটি এবং তনবীর ইসলাম, শাকিব আল হাসান ও হাসান মাহমুদ একটি করে উইকেট নেন। ম্যাচের সেরা লিটন দাস। সিরিজের সেরা হয়েছেন ১৪৪ রান করা নাজমুল হোসেন শান্ত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+