হেডেন-বিরাটকে ছুঁয়ে নজির বাবরের, শোয়েবের থাবা রাহুলের কীর্তিতে! প্রথম দশে নেই ভারতের কেউ

কেরিয়ারের প্রথম টি ২০ বিশ্বকাপ স্মরণীয় হয়ে থাকছে পাকিস্তানের অধিনায়ক বাবর আজমের। তাঁর অধিনায়কত্বে পাকিস্তান যেমন সুপার টুয়েলভে পাঁচে পাঁচ করে গ্রুপ ২ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনাল খেলবে, তেমনই ব্যক্তিগত পারফরম্যান্সেও নজর কাড়ছেন পাক অধিনায়ক। বিশ্বকাপ চলাকালীন তিনি টি ২০ আন্তর্জাতিকে এক নম্বর ব্যাটার হয়েছেন। আজ শারজায় স্কটল্যান্ডের বিরুদ্ধেও একাধিক নজির গড়লেন বাবর।

হেডেন-বিরাটদের কীর্তি ছুঁয়ে নজির বাবরের, শোয়েবের থাবা রাহুলের কীর্তিতে!

২০০৭ সালের টি ২০ বিশ্বকাপে ম্যাথু হেডেন ও ২০১৪ সালের টি ২০ বিশ্বকাপে বিরাট কোহলি চারটি করে হাফ সেঞ্চুরি করেছিলেন। আজ সেই কীর্তি স্পর্শ করলেন একদিনের আন্তর্জাতিক ও টি ২০ আন্তর্জাতিকে বিশ্বের ১ নম্বর ব্যাটার বাবর। স্কটল্যান্ডের বিরুদ্ধে ঝোড়ো অর্ধশতরান হাঁকিয়ে। ভারতের বিরুদ্ধে ৬৮ রানে অপরাজিত ছিলেন। নিউজিল্যান্ড ম্যাচে করেন ৯। আফগানিস্তানের বিরুদ্ধে ৫১, নামিবিয়ার বিরুদ্ধে ৭০ করার পর এদিন স্কটল্যান্ডের বিরুদ্ধে তিনি ৪৭ বলে ৬৬ রান করলেন। মেরেছেন পাঁচটি চার ও তিনটি ছক্কা। ফলে পাঁচটি ম্যাচে বাবর একবার অপরাজিত থেকে ২৬৪ রান মোট করেছেন। গড় ৬৬, স্ট্রাইক রেট ১২৮.১৫। ২৩টি চার ও ৫টি ছক্কা মেরেছেন। ইংল্যান্ডের জস বাটলার ৫ ম্যাচে ২৪০ রান করেছিলেন, একটি অপরাজিত শতরান ও একটি অর্ধশতরান করে। স্কটল্যান্ড ম্যাচে বাটলারকে টপকে গেলেন বাবর। শ্রীলঙ্কার চরিথ আসালঙ্কা (২৩১), পাথুম নিসঙ্কা (২২১), পাকিস্তানের মহম্মদ রিজওয়ান (২১৪) ও নামিবিয়ার ডেভিড উইসে (২০১) এবারের বিশ্বকাপে ২০০-র উপর রান করেছেন।

টি ২০ আন্তর্জাতিকে অধিনায়ক হিসেবে এদিন বাবর আজম ১৫তম অর্ধশতরান করলেন। তাঁর পিছনে বিরাট কোহলি (১৩), অ্যারন ফিঞ্চ (১১) ও কেন উইলিয়ামসন (১১)। চলতি বছরে এদিনের হাফ সেঞ্চুরি টি ২০ আন্তর্জাতিকে বাবরের ১৯তম। এক ক্যালেন্ডার ইয়ারে সর্বাধিক টি ২০ অর্ধশতরানের নিরিখেও বাবর পিছনে ভাঙলেন ভারত অধিনায়কের রেকর্ড। ২০১৬ সালে বিরাট কোহলি ১৮টি টি ২০ হাফ সেঞ্চুরি করেছিলেন, ২০১২ সালে গেইল ১২টি ও চলতি বছর মহম্মদ রিজওয়ান ১৫টি টি ২০ হাফ সেঞ্চুরি পূর্ণ করেছেন।

হেডেন-বিরাটদের কীর্তি ছুঁয়ে নজির বাবরের

সর্বাধিক রান সংগ্রহের নিরিখে প্রথম দশে নেই কোনও ভারতীয়। ১৭ নম্বরে রয়েছেন লোকেশ রাহুল। রাহুল ৪ ম্যাচে ১৪০ রান করেছেন। দুটি অর্ধশতরান-সহ। রাহুল স্কটল্যান্ডের বিরুদ্ধেই ১৮ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেছিলেন। সেটিই ছিল চলতি টি ২০ বিশ্বকাপে দ্রুততম অর্ধশতরান। এদিন একটি চার ও ছটি ছক্কার সাহায্যে ১৮ বলে ৫৪ করে অপরাজিত থাকেন সানিয়া মির্জার স্বামী শোয়েব মালিক। ফলে চলতি টি ২০ বিশ্বকাপে রাহুলের কীর্তিতে থাবা বসালেন প্রাক্তন পাক অধিনায়ক শোয়েব। সর্বাধিক রান সংগ্রহকারীদের তালিকায় ৩৩ নম্বরে রয়েছেন রোহিত শর্মা, ভারতীয় ওপেনার ৪ ম্যাচে ১১৮ রান করেছেন। একটি অর্ধশতরান-সহ। নিউজিল্যান্ড ম্যাচে রোহিত অবশ্য ওপেন করেননি। বিরাট কোহলি পাকিস্তানের বিরুদ্ধে ৫৭ করেছিলেন, নিউজিল্যান্ড ম্যাচে আউট হন ৯ রানে। আফগানিস্তানের বিরুদ্ধে ব্যাট করতে নামেননি। স্কটল্যান্ড ম্যাচে ২ উইকেট নেন।

হেডেন-বিরাটদের কীর্তি ছুঁয়ে নজির বাবরের, শোয়েবের থাবা রাহুলের কীর্তিতে!

এদিকে, এদিন স্কটল্যান্ডের বিরুদ্ধে শারজায় টস জিতে ব্যাট করতে নেমে শোয়েব মালিক ও বাবর আজমের ঝোড়ো ব্যাটিংয়ের সুবাদে ৪ উইকেটে ১৮৯ তুলেছে পাকিস্তান। বাবর ৬৬, শোয়েব অপরাজিত ৫৪, মহম্মদ হাফিজ ৩১, মহম্মদ রিজওয়ান ১৫ ও ফখর জামান ৮ রান করেন। রিজওয়ান ও ফখর রান না পেলেও পাকিস্তানের ব্যাটাররা তা বুঝতেই দিচ্ছেন না। কেউ না কেউ এসে ঝোড়ো ব্যাটিং করে রান ধরাছোঁয়ার বাইরে নিয়ে যাচ্ছেন। বিশেষজ্ঞরা মনে করছেন, টস জিতে পাকিস্তানের ব্যাটিং নেওয়ার কারণ শিশির পড়া মাঠে কেমন বোলারদের পারফরম্যান্স যাচাই করে নিতে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+