ঋদ্ধিমান, শিবশঙ্কররা ফের ক্রিকেট মাঠে, টুর্নামেন্টের উদ্বোধনে গিয়ে উৎসাহিত করলেন অভিষেক
NCC Inter Office Cricket League 2024-2025: শীত যাই যাই করছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে তাপমাত্রাও বেড়েছে অনেকটাই। তবে ময়দানে ক্রিকেট জমজমাট।
আজ থেকে শুরু হয়ে গেল আন্তঃ অফিস ক্রিকেট লিগ-কাম-নক আউট টুর্নামেন্ট। যাতে খেলতে দেখা যাচ্ছে ঋদ্ধিমান সাহা, শিবশঙ্কর পালদের।

অফিস স্পোর্টস ক্লাব, ন্যাশনাল ক্রিকেট ক্লাব ও সিএবির যৌথ উদ্যোগে আজ থেকে শুরু হয়ে গেল এনসিসি ইন্টার অফিস ক্রিকেট লিগ-কাম-নক আউট টুর্নামেন্ট। অংশ নিচ্ছে ২৪টি দল। প্রতিটি গ্রুপে রাখা হয়েছে চারটি করে দলকে। পি অ্যান্ড টি ও ফেডারেশন মাঠে হলো প্রতিযোগিতার উদ্বোধন।
আজ ইস্টার্ন রেল হারিয়ে দিয়েছে বাটাকে। সিইএসসির কাছে পরাস্ত হলো অর্ডন্যান্স ফ্যাক্টরি বোর্ড। সিইএসসি-র দল বেশ শক্তিশালী। এই দলের হয়ে আজ মাঠে নামলেন ঋদ্ধিমান সাহা, শিবশঙ্কর পাল, প্রিয়ঙ্কর মুখোপাধ্যায়ের মতো প্লেয়াররা।
বাংলার বোলিং কোচ শিবশঙ্কর পাল চার ওভার হাত ঘুরিয়েছেন। উইকেটকিপিং করেছেন ঋদ্ধিমান সাহা। বাংলার হয়ে রঞ্জি খেলেই অবসর নিয়েছেন ঋদ্ধিমান। ইডেনে যখন চলছে রঞ্জি কোয়ার্টার ফাইনালে মুম্বই বনাম হরিয়ানা ম্যাচ, তখন অদূরেই ফের কিপিং গ্লাভস উঠল ঋদ্ধিমানের হাতে। ক্রিকেটপ্রেমীদের কাছে যা বড় প্রাপ্তি হয়ে রইল।
ঋদ্ধি, ম্যাকোদের মতো তারকাদের উপস্থিতি নিশ্চিতভাবেই এই অফিস লিগের প্রতি আকৃষ্ট করবে ক্রিকেটপ্রেমীদের। এমনই আশাপ্রকাশ করছেন উদ্যোক্তারা। ২১ মার্চ থেকে আইপিএল শুরু। ইডেনেই হবে উদ্বোধন, উদ্বোধনী ম্যাচ।
আইপিএলের গভর্নিং কাউন্সিলের সদস্য অভিষেক ডালমিয়া আইপিএল নিয়ে তুমুল ব্যস্ত। তারই মধ্যে আজ আন্তঃ অফিস ক্রিকেট লিগ-কাম-নক আউট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন। আলাদা করে কথা বললেন ঋদ্ধি, শিবশঙ্করদের সঙ্গে।
অভিষেক সিএবির বিভিন্ন পদে থাকাকালীন সব ধরনের ক্রিকেটকে সমান গুরুত্ব দিয়েছেন। জেলা থেকে বাংলা দলের সাপ্লাই লাইন ঠিক রাখা, বাংলার বিভিন্ন দলের ক্রিকেটারদের উপযুক্ত পরিকাঠামো প্রদান থেকে সব ধরনের সহযোগিতা করেছেন। পুরুষ ও মহিলা ক্রিকেট দলকে উন্নতমানের প্রশিক্ষণ দেওয়ার বন্দোবস্ত করেছেন।
শুধু চার দেওয়ালের মধ্যে বসে থাকা নয়। শহর থেকে জেলা, রাজ্যের নানা প্রান্তে ক্রিকেটকে, ক্রিকেটারদের, উঠতি প্লেয়ারদের উৎসাহিত করতে ছুটে যান অভিষেক। আজও আন্তঃ অফিস টুর্নামেন্ট চলাকালীন তাঁর উপস্থিতিতে খুশি সকলেই।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications