আমেদাবাদ টেস্টের আগে হোলিতে মাতোয়ারা স্টিভ স্মিথরা, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীও রঙের উৎসবে সামিল

কাল থেকে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারত-অস্ট্রেলিয়া চতুর্থ টেস্ট। তার আগে আজ আমেদাবাদে দুটি আলাদা জায়গায় অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ও ক্রিকেটাররা মাতলেন হোলির আনন্দে।

ভারতের বিরুদ্ধে সিরিজ ড্র রাখার লক্ষ্য নিয়েই চতুর্থ টেস্ট খেলতে নামছে স্টিভ স্মিথের অস্ট্রেলিয়া। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে এই টেস্ট ম্যাচটি দেখতে হাজির থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ। অজি প্রধানমন্ত্রীর পাশাপাশি এদিন হোলির উৎসবে সামিল হলেন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। তবে আলাদা জায়গায়।

আমেদাবাদ টেস্টের আগে হোলিতে মাতোয়ারা স্টিভ স্মিথরা

টেস্ট ক্রিকেটে বিশ্বের ১ নম্বর ব্যাটার মার্নাস লবুশানে নিজের সোশ্যাল মিডিয়ায় প্রথমে সতীর্থদের সঙ্গে হোলি খেলার ছবি পোস্ট করেন। তাতে দেখা গিয়েছে আবির মেখে তিনি রয়েছেন স্টিভ স্মিথ, পিটার হ্যান্ডসকম্ব, ম্য়াট কুহনেম্যান, অ্যালেক্স ক্যারিদের সঙ্গে। ছবি দেখেই স্পষ্ট, চতুর্থ টেস্টের আগে তাঁরা চুটিয়ে আবির খেলায় মেতেছিলেন। অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোলির শুভেচ্ছাও জানিয়েছেন সকলকে। হোলি খেলার অভিজ্ঞতা যে অসাধারণ সে কথা জানাতে ভোলেননি লাবুশেন।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ দুই দিনের সফরে আজই আমেদাবাদে এসে পৌঁছন। এরপর তিনি গিয়েছিলেন সবরমতী আশ্রমে। আশ্রম ঘুরে দেখেন। মহাত্মা গান্ধীর মূর্তির সামনে দাঁড়িয়ে হাতজোড় করে প্রণাম করে এবং পুষ্পার্ঘ্য নিবেদন করেন। এদিন তিনি যোগ দেন হোলির উৎসবেও। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল, রাজ্যপাল আচার্য দেবব্রত। রাজ্যপালের সঙ্গে তাঁর বৈঠকও হয়। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে দুই দেশের প্রধানমন্ত্রীর বিশাল ছবি দেওয়া বিলবোর্ড টাঙানো হয়েছে। এতে রয়েছে ক্রিকেটারদের ছবিও। ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে ক্রিকেটের মাধ্যমে ৭৫ বছরের সুদৃঢ় সম্পর্কের কথাও তুলে ধরা হয়েছে।

কাল মোদী ও অ্যালবানিজ ভারত-অস্ট্রেলিয়া চতুর্থ টেস্ট দেখতে হাজির থাকবেন নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। জানা যাচ্ছে, দুই প্রধানমন্ত্রী সকাল ৮টা ৩৫ মিনিটে স্টেডিয়ামে প্রবেশ করবেন। ৯টার সময় টস হবে, তখনও তাঁরা মাঠে থাকবেন। তবে টসের কয়েন মোদী বা অ্যালবানিজ উপরে তুলবেন কিনা তা সুস্পষ্টভাবে জানা যায়নি। যদি সেটা হয় তাহলে তা হবে নজিরবিহীন ঘটনা। নিজের নামাঙ্কিত স্টেডিয়ামে এই প্রথম ভারতের ম্যাচ দেখবেন নরেন্দ্র মোদী। দুই দেশের প্রধানমন্ত্রীকে মাঠ প্রদক্ষিণ করানো হবে পুরানো ঐতিহ্যশালী সুসজ্জিত গাড়িতে চড়িয়ে। দুই দেশের ক্রিকেটারদের সঙ্গেও তাঁরা মিলিত হবেন। সকাল ১০টা নাগাদ তাঁরা মাঠ ছেড়ে যাবেন বলে অসমর্থিত সূত্রে জানা যাচ্ছে। এই সময়ের মধ্যে নরেন্দ্র মোদী ধারাভাষ্যও দিতে পারেন বলে জল্পনা চলছে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীকে সাক্ষী রেখেই মেলবোর্ন টেস্টের প্রথম দিনে দর্শকসংখ্যার রেকর্ড ভেঙে দিতে চলেছে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+