Spencer Johnson: স্পেনসার জনসনের অবিশ্বাস্য বোলিংয়ে চমকে গেল বিশ্ব! অস্ট্রেলীয় পেসার খেলেছেন শাহরুখের দলের হয়ে

Spencer Johnson: স্পেনসার জনসন। অস্ট্রেলিয়ার ২৭ বছর বয়সি এই বাঁহাতি পেসার চমকে দিল ক্রিকেটবিশ্বকে। গতকাল দ্য হান্ড্রেডে ওভাল ইনভিন্সিবলসের হয়ে প্রথম ম্যাচ খেলতে নেমেছিলেন। ম্যানচেস্টার অরিজিনালসের বিরুদ্ধে।

যে দাপুটে বোলিং তিনি উপহার দিলেন ম্যাচের শেষে জনসনের সেই বোলিং ফিগার তাক লাগিয়ে দেওয়ার মতো।

Spencer Johnson: স্পেনসার জনসনের অবিশ্বাস্য বোলিংয়ে চমকে গেল বিশ্ব!

১০০ বলের খেলা হলো দ্য হান্ড্রেড। এই টুর্নামেন্টের পারফরম্যান্স ধরা থাকে টি ২০-র রেকর্ড বুকে। গত রবিবার স্পেনসার জনসন খেলেন কানাডার গ্লোবাল টি ২০-র ফাইনালে। সোমবারই পান সুখবর, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অস্ট্রেলিয়ার টি ২০ দলে রাখা হয় তাঁকে। বুধবার রাতে ওভালের হয়ে অবিশ্বাস্য বোলিং পারফরম্যান্স। তাও আবার ইংল্যান্ডের মাটিতে জীবনে প্রথমবার পা রেখে।

Spencer Johnson: স্পেনসার জনসনের অবিশ্বাস্য বোলিংয়ে চমকে গেল বিশ্ব!

পাকিস্তানের ইহসানুল্লাহ কনুইয়ে চোট পাওয়ার পর তাঁর পরিবর্ত হিসেবে জনসনকে দলে নেয় ওভাল ইনভিন্সিবলস। সোমবার কানাডা থেকে ইংল্যান্ডে পৌঁছে, মঙ্গলবার অনুশীলন সেরে গতকালই ম্যাচ খেলতে নেমে পড়তে হয়েছিল। ওভালে প্রথমে ব্যাট করে স্যাম বিলিংসের নেতৃত্বাধীন ওভাল ইনভিন্সিবলস ১০০ বলে ৫ উইকেটে ১৮৬ রান তোলে।

ম্যানচেস্টারের ব্যাটিং লাইন আপও বেশ শক্তিশালী। ফিল সল্ট ও জস বাটলার ওপেন করতে নামেন। নতুন বলে বোলিং ওপেন করতে হয় জনসনকে। এই আক্রমণাত্মক ব্যাটারদেরও শান্ত রাখেন অজি পেসার। শুধু তাই নয়, পুরো ২০ বল করেন, তার মধ্যে ১৯টি ডট অর্থাৎ কোনও রান আসেনি। ১ রানের বিনিময়ে তিনটি উইকেট তুলে নেন জনসন। উসামা মীর, টম হার্টলে ও জশ লিটলকে আউট করেন। শেষ ২ জন বোল্ড হন।

৮৯ বলে ৯২ রানেই গুটিয়ে যায় ম্যানটেস্টার। সুনীল নারিন ২০ বলে ১১টি ডট বল-সহ ১২ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন। উল্লেখ্য, জনসন আমেরিকায় মেজর লিগ ক্রিকেটে খেলেছেন নাইট জার্সিতে। সুনীল নারিনের অধিনায়কত্বে শাহরুখ খানের দল লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স দলের হয়ে। আগামী টি ২০ বিশ্বকাপের আগে তিনি তারকা হয়ে উঠতেই পারেন।

কেকেআরে সুযোগ পাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাবে না। ২০১৮ সালে পাকিস্তানের পেসার মহম্মদ ইরফান ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে বার্বাডোজ রয়্যালসের হয়ে ৪ ওভারে তিনটি মেডেন-সহ ১ রানের বিনিময়ে ২ উইকেট নিয়েছিলেন। গতকালের জনসন সেই নজিরকে টপকে গেলেন। কোচ টম মুডি বলেছিলেন, এই মাঠের সঙ্গে গাব্বার মিল রয়েছে।

এরপর নিজের পরিল্পনামতো লেংথে বল করেই সাফল্য বলে দাবি জনসনের। ১১টি টি ২০ ম্যাচ খেলে তাঁর উইকেট সংখ্য়া ১১। বিগ ব্যাশ লিগে তিনি ভালো বোলিং করায় নজরে পড়েন অস্ট্রেলিয়ার নির্বাচকদের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+