Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

পার্থ টেস্ট: মাঠের মধ্যেই ঝগড়ায় জড়ালেন দুই ভারতীয়! - কটাক্ষের সুযোগ ছাড়ল না অজিরা, দেখুন ভিডিও

ইশান্ত শর্মা ও রবীন্দ্র জাদেজাকে পার্থ টেস্ট চলাকালীন মাঠে একে অপরের সঙ্গে ঝগড়া করতে দেখা গিয়েছে। ফলে ভারতীয় ড্রেসিংরুমে সব কিছু ঠিকঠাক চলছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে।

জিতলে সব ঝামেলা জয়ের কার্পেটে ঢাকা পড়ে যায়। হারলেই ফাটাফুটো সব বেরিয়ে আসে। এরকমটাই হল ভারতীয় শিবিরেও। পার্থ টেস্টে গোটা ক্রিকেট বিশ্বের সামনে বাদানুবাদে জড়ালেন ভারতীয় ক্রিকেটার ইশান্ত শর্মা ও রবীন্দ্র জাদেজা। এমনকী ঘটনা হাতাহাতিতেও গড়াতে পারত। আর সুযোগ পেয়ে কটাক্ষ করতে ছাড়লেন না প্রাক্তন অজি অধিনায়ক তথা এই টেস্টের ধারাভাষ্য়কার রিকি পন্টিং-ও।

পার্থ টেস্ট: মাঠের মধ্যেই ঝগড়ায় জড়ালেন দুই ভারতীয়!

ঘটনাটি ঘটে পার্থ টেস্টের চতুর্থ দিন। কিন্তু সম্প্রচারের দায়িত্বে চ্য়ানেলটি ভিডিওটি দেখায় টেস্টের পঞ্চম দিনে। কি নিয়ে ঝামেলা বেধেছিল জাদেজা ও ইশান্তের মধ্যে তা স্পষ্ট নয়। তবে ভিডিও দেখে আন্দাজ করা যায় সম্ভবত ইশান্ত জাদেজার ফিল্ডিং পজিশন নিয়ে অসন্তুষ্ট ছিলেন। ১৩ জনের প্রাথমিক দলে থাকা জাদেজা সেই সময় পরিবর্ত হিসেবে ফিল্ডিং করছিলেন।

দুই ওভারের মাঝের সময় টুকুতে একে অপরের দিকে আঙুল উঁচিয়ে কথাবার্তা বলতে শুরু করেন তাঁরা। একসময় তাদের এই বাদানুবাদ এতটাই উত্যপ্ত হয়ে ওঠে যে দুই ক্রিকেটার একেবারে মুখোমুখি চলে আসেন। শেষ পর্যন্ত মহম্মদ শামি ও কুলদীপ যাদব এসে তাদের দুজনকে আলাদা করেন।

<blockquote class="twitter-tweet blockquote" data-lang="en"><p lang="en" dir="ltr">Ishant Sharma & Ravindra Jadeja were caught fighting & abusing on field yesterday. They were seen pointing fingers at each other in an animated argument. They were separated by Kuldeep & Shami. What's going on in Indian dressing room? <a href="https://twitter.com/hashtag/AUSvIND?src=hash&ref_src=twsrc%5Etfw">#AUSvIND</a> <a href="https://t.co/j5fw5os0cD">pic.twitter.com/j5fw5os0cD</a></p>— Abhishek Agarwal (@abhishek2526) <a href="https://twitter.com/abhishek2526/status/1074922189990707200?ref_src=twsrc%5Etfw">December 18, 2018</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

এই ভিডিও দেখেই অজিরা প্রশ্ন তুলতে শুরু করেছেন, ভারতীয় ড্রেসিংরুমে সব ঠিকঠাক চলছে তো? ধারাভাষ্য়কার হিসেবে উপস্থিত রিকি পন্টিং বলেন, 'কে জানে কি নিয়ে ওরা কথা বলছিল, তবে বেশ হাত পা ছুঁড়ে কথা হচ্ছিল। বোঝাই গিয়েছে, দুজনের মধ্য়ে আবহাওয়া বেশ গরম হয়ে উঠেছিল।'

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+