অস্ট্রেলিয়া বনাম ভারত, প্রথম টেস্ট: দল ঘোষণা করল অস্ট্রেলিয়া! বাদ পড়লেন সহঅধিনায়কই
অ্যাডিলেডে ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টের জন্য প্রথম একাদশ ঘোষণা করল অস্ট্রেলিয়া। বাদ পড়লেন মিচেল মার্শ।
তিনি অস্ট্রেলিয়া টেস্ট দলের সহঅধিনায়ক। কিন্তু, বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) থেকে অ্যাডিলেড ওভালে শুরু হতে চলা বহু প্রতীক্ষিত অস্ট্রেলিয়া বনাম ভারত টেস্ট সিরিজের প্রথম ম্য়াচেই প্রথম একাদশ থেকে বাদ পড়লেন মিচেল মার্শ। প্রথম টেস্টের জন্য ঘোষিত অস্ট্রেলিয়ার ১১ জনের দলে জায়গা করে নিলেন পিটার হ্যান্ডসকম্ব।
অস্ট্রেলিয়ার হয়ে মাত্র ১৩টি টেস্ট খেলার অভিজ্ঞতা রয়েছে হ্যান্ডসকম্বের। তবে এই বছর অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে ভাল খেলার সুবাদেই প্রথম টেস্টের দলে জায়গা করে নিলেন তিনি। শেফিল্ড শিল্ডে তিনি এই মরসুমে ভিক্টোরিয়ার হয়ে ৪৫.১২ গড়ে ৩৬১ রান করেছেন।
মিটেল মার্শও ৪৬.৪০ গড়ে ২৩২ রান করেছএন বটে, তবে শেষ ৪ ইনিংসে তাঁর রান মাত্র ৮১। বুধবার (৫ ডিসেম্বর), অস্ট্রেলিয়ার টেস্ট দলের অধিনায়ক পেইন বলেন, 'মার্শ নিজে বা আমরা যেরকম চাই, সেরকম ধারাবাহিকতা এই মুহূর্তে মার্শের ব্য়াটে দেখা যাচ্ছে না'।
BREAKING
Australia XI for the first Test: Marcus Harris, Aaron Finch, Usman Khawaja, Shaun Marsh, Peter Handscomb, Travis Head, Tim Paine (c), Pat Cummins, Mitchell Starc, Nathan Lyon, Josh Hazlewood #AUSvIND
— cricket.com.au (@cricketcomau) December 5, 2018
মার্শ আপাতত শেফিল্ড শিল্ড খেলতে ফিরে যাবেন বলে জানা গিয়েছে। সিরিজের পরবর্তি ক্ষেত্রে লাগবে বলেই তাঁকে ক্রিকেটের মধ্যে রাখতে চাইছে অস্ট্রেলিয় ক্রিকেট বোর্ড। অ্যারন ফিঞ্চের সঙ্গে অস্ট্রেলিয়ার ইনিংস ওপেন করবেন মার্কাস হ্যারিস। অ্যাডিলেড টেস্টেই তাঁর অভিষেক হচ্ছে।
অস্ট্রেলিয়ার প্রথম একাদশ: মার্কাস হ্যারিস, অ্যারন ফিঞ্চ, উসমান খোয়াজা, শন মার্শ, পিটার হ্যান্ডসকম্ব, ট্রাভিস হেড, টিম পেইন (অধিনায়ক ও উইকেটরক্ষক), মিচেল স্টার্ক, নাথান লিয়ন, জশ হ্যাজেলউড, প্যাট কামিন্স।
Click it and Unblock the Notifications