টি ২০ বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার ভক্তদের কাছে কেন গুরুত্বপূর্ণ ৬? টস জিতে ফিল্ডিং অজিদের
দুবাইয়ে চলতি বিশ্বকাপের ১২টি ম্যাচের ১১টিতেই জিতেছে রান তাড়া করা দল। রাতের ম্যাচের ৯টির ৯টিতেই। আজ টি ২০ বিশ্বকাপের ফাইনালে টস জিতে তাই টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাট করতে পাঠাতে দ্বিধা করেননি অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ। অস্ট্রেলিয়ার প্রথম একাদশ অপরিবর্তিত। নিউজিল্যান্ড দলে একটিই পরিবর্তন। চোটের কারণে ছিটকে যাওয়া ডেভন কনওয়ের জায়গায় প্রথম একাদশে টিম সেইফার্ট।

Australia have won the toss and elected to bowl first against New Zealand #T20WorldCup pic.twitter.com/dvERYh0C15
— cricket.com.au (@cricketcomau) November 14, 2021
ফাইনালের আগে ফিঞ্চ জানিয়েছিলেন, তাঁর ধারণা ফাইনাল ম্যাচের উইকেটে ডিউ ফ্যাক্টর কোনও প্রভাব ফেলবে না। আজ টস জিতে স্বস্তিও পেয়েছেন ফিঞ্চ। অজি অধিনায়ক বলেন, উইকেটে আগের দিনের তুলনায় কিছুটা শুষ্কভাব রয়েছে। তবে নিজের দল নিয়ে বেশ আত্মবিশ্বাসী অজি অধিনায়ক, উইনিং কম্বিনেশনও ধরে রেখেছেন। অজিদের মতো প্রথমবার টি ২০ বিশ্বকাপ জিততে মুখিয়ে নিউজিল্যান্ড। অধিনায়ক কেন উইলিয়ামসন বলেছেন, আমি টস জিতে বোলিংই নিতাম। শিশির কতটা প্রভাব ফেলবে সেটা আগাম আঁচ করা সম্ভব নয়। আমরা নিজেদের হাতে যতটুকু আছে তা নিয়েই ফোকাসড থাকছি,সেটাই গুরুত্বপূর্ণ। প্রথমে ব্যাট করে লড়াইয়ের মতো রান তোলাই লক্ষ্য। কনওয়ের ছিটকে যাওয়া যে দলের উপর প্রভাব ফেলবে সেটাও ধরা পড়েছে উইলিয়ামসনের কথায়। হতাশা ব্যক্ত করার ভঙ্গিমা বিশ্বকাপ ফাইনাল ও ভারত সফর থেকেই ছিটকে দিয়েছে কনওয়েকে। কেনের মতে, এই ধরনের ঘটনা থেকে শিক্ষা নিয়ে সতর্ক থাকা জরুরি।
#Australia have won the toss and chosen to field first in the #T20WorldCupFinal!
— cricket.com.au (@cricketcomau) November 14, 2021
How will it play out? Follow the action in our match centre: https://t.co/KQj4dFDqRm pic.twitter.com/2uzVFcNHgZ
অস্ট্রেলিয়া ২০০৩ সালে বিশ্বকাপ জেতার ৬ বছর পর ২০০৯ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল। ঠিক তার ৬ বছর পর অর্থাৎ ২০১৫ সালে অস্ট্রেলিয়া ৫০ ওভারের বিশ্বকাপে ফের চ্যাম্পিয়ন হয়। করোনার কারণে গত বছর টি ২০ বিশ্বকাপ হয়নি। এক বছর পিছিয়ে তা হচ্ছে ২০২১ সালে। এখানেই অজিদের শেষ বিশ্বকাপ জয়ের সঙ্গে সেই ৬ বছরেরই ব্যবধান। ২০১৫ সালে পঞ্চমবার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর এবারই প্রথম আইসিসি ইভেন্টের ফাইনালে অস্ট্রেলিয়া। ২০০৩ সালের বিশ্বকাপ বাদ দিলে ২০০৯ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি ও ২০১৫ সালে বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন হয়েছিল নিউজিল্যান্ডকে হারিয়েই।
Coin up in Dubai. Batting first. Follow play LIVE in Aotearoa on @skysportnz and @SENZ_Radio. #T20WorldCupFinal pic.twitter.com/ptCmPEV5if
— BLACKCAPS (@BLACKCAPS) November 14, 2021
টি ২০ বিশ্বকাপে একমাত্র সাক্ষাতে ২০১৬ সালে অজিদের হারিয়েছিল কিউয়িরা। তবে পারস্পরিক দ্বৈরথে কিউয়িরা পিছিয়ে।৫০ ওভারের বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড পরস্পরের মুখোমুখি হয়েছে ১৭ বার। অস্ট্রেলিয়া জিতেছে ১২টিতে, নিউজিল্যান্ড তিনটিতে। এমনকী আইসিসি ইভেন্টের নক আউটে চারটি ম্যাচের চারটিতেই নিউজিল্যান্ডকে হারিয়েছে অস্ট্রেলিয়া।
One final prep 💪
— ICC (@ICC) November 14, 2021
New Zealand are upping the intensity ahead of the #T20WorldCupFinal!#T20WorldCup #NZvAUS pic.twitter.com/vM8AmZeBQt
নিউজিল্যান্ড- মার্টিন গাপটিল, ড্যারিল মিচেল, কেন উইলিয়ামসন (অধিনায়ক), টিম সেইফার্ট (উইকেটকিপার), গ্লেন ফিলিপস, জিমি নিশাম, মিচেল স্যান্টনার, টিম সাউদি, অ্যাডাম মিলনে, ট্রেন্ট বোল্ট, ইশ সোধি
অস্ট্রেলিয়া- ডেভিড ওয়ার্নার, অযারন ফিঞ্চ (অধিনায়ক), মিচেল মার্শ, স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টইনিস, ম্যাথু ওয়েড (উইকেটকিপার), প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজলউড।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications