করোনা আতঙ্কে টি-২০ লিগের মাঝপথেই দেশে ফিরলেন অস্ট্রেলিয়ান বিধ্বংসী ওপেনার
করোনা আতঙ্কে টি-২০ লিগের মাঝপথেই দেশে ফিরলেন অস্ট্রেলিয়ান বিধ্বংসী ওপেনার
আন্তর্জাতিক ক্রীড়াদুনিয়ায় করোনা থাবা। স্পেন থেকে ইতালি, চিন থেকে জাপান সর্বত্রই করোনা ভাইরাস থাবা বসিয়েছে। যে পরিস্থিতিতে খেলার দুনিয়ার একের পর এক টুর্নামেন্ট স্থগিত কিংবা বাতিল হয়েছে। ভারতে আইপিএলের মতো টুর্নামেন্ট স্থগিত। বিদেশে ইপিএল, স্প্যানিশ লিগ থেকে শুরু করে ইতালি সিরিএ লিগ করোনা থাবার কারণে স্থগিত ঘোষণা করা হয়েছে। এই পরিস্থিতিতে এবার টি-২০ লিগের মাঝপথেই করোনা আতঙ্কে দেশে ফিরলেন নাইট রাইডার্সে খেলে যাওয়া অস্ট্রেলিয়ান ক্রিকেটার।

জীবন নিয়ে ঝুঁকি নয়, টুর্নামেন্টের মাঝেই দেশে ফিরলেন বিধ্বংসী ওপেনার
আইপিএল খেলতে আসার আগে অস্ট্রেলিয়ান বিধ্বংসী ওপেনার ক্রিস লিন পাকিস্তান প্রিমিয়র লিগে খেলছিলেন। লিগে লাহোর কালান্ডার্স দলের হয়ে খেলেছিলেন লিন। বিশ্বজুড়ে করোনার তীব্রতা বাড়তে এরপর জীবন নিয়ে আর ঝুঁকি নেননি তারকা ক্রিকেটার। কোভিড ১৯ ভাইরাসকে মহামারী ঘোষণা করার পর সোমবার পাকিস্তান ছেড়েছেন লিন। টুর্নামেন্টের মাঝপথেই দেশে ফিরেছেন তিনি।

সেঞ্চুরি হাঁকিয়ে দলকে সেমিতে তুলেছেন লিন
প্রসঙ্গত রবিবার পিএসএলে শেষ ম্যাচে লাহোর দলে হয়ে লিন ৫৫ বলে ১১৩ রানের বিধ্বংসী ইনিংস খেলে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। লিনের এই ইনিংসের সুবাদে মুলতান সুলতানকে হারিয়ে লাহোর সেমিফাইনালের টিকিট পাকা করে।

করোনা আতঙ্কে পিএসএল থেকে নাম তুলে নিয়েছেন কারা
বিশ্বজুড়ে করোনা আতঙ্কের মাঝে পিএসএল থেকে আগেই ইংল্যান্ডের অ্যালেক্স হেলস, জেসন রয়, তাইমল মিলস, লিয়াম ডসন, লিয়াম লিভিনস্টোন, জেমস ভিন্স, কার্লোস ব্রেথওয়েট সহ একাধিক ক্রিকেটার ও কোচেরা টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নেন।

আইপিএলে কী লিনকে খেলতে দেখা যাবে
আপাতত ১৫ এপ্রিল পর্যন্ত আইপিএল স্থগিত রাখা হয়েছে। ১৬ এপ্রিল থেকে বিদেশীরা ভারতে আসার ভিসা পাবেন। করোনা আক্রমণ থেকে পরিস্থিতি উন্নতি হলে, তারপরই আইপিএল ও দেশের ভিসা নীতি নিয়ে আলোচনা হবে। এই পরিস্থিতে লিনের আইপিএল খেলতে আসা অনিশ্চিত বলাই চলে। প্রসঙ্গত এবছর কেকেআর তাঁকে রিলিজ করে নেওয়ার পর মুম্বই ইন্ডিয়ান্স নিলাম থেকে লিনকে দলে নিয়েছে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications