AUS vs IND: যশস্বীর আউটের জন্য সমালোচিত কোহলি, সাজঘরে ফেরার পথে হারালেন মেজাজও, দেখুন ভিডিও
মেলবোর্নে শুধু বিতর্কই সঙ্গী হচ্ছে বিরাট কোহলির। মেলবোর্নে আসার পর থেকে বিতর্ক যেন পিছু ছাড়ছে না বিরাট কোহলিকে। বিমানবন্দর থেকে ম্যাচের দ্বিতীয় দিন, কিং কোহলির নামের পাশে একটা শব্দ কমন সেটা বিতর্ক।
শুক্রবার সকালে অস্ট্রেলিয়ার সংবাদ মাধ্যমে বিরাটকে নিয়ে তীব্র সমালোচনামূলক প্রতিবেদন প্রকাশিত হয়। কিং কোহলির কাছে সুযোগ ছিল ব্যাট হাতে বড় রান করে সব কিছুর জবাব দেওয়ার। এমনি মেলবোর্নে ব্যাট করতে নেমে সেটও হয়ে গিয়েছিলেন। যশস্বীর সঙ্গে শতরানের পার্টনারশিপও তৈরি করেন। কিন্তু ছন্দপতন হল একটা রান আউটকে কেন্দ্র করে।

সেঞ্চুরি থেকে ১৮ রান দূরে ছিলেন কিন্তু বিরাট ভুল বোঝাবুঝিতেই আউট হলেন যশস্বী.। আউট হয়ে যখন সাজঘরে ফিরছেন যশস্বী তখন তাঁর শরীরী ভাষা বলে দিচ্ছিল তিনি কতটা হতাশ। এই আউটের পর সোশ্যাল মিডিয়ায় কোহলিকে নিয়ে শুরু হয়েছে সমালোচনা। নেটিজেনদের অনেকেই নন স্ট্রাইকার এন্ডে থাকা কোহলিকেই যশস্বীর আউটের জন্য দায়ী করেছেন।
It's a Clear mistake of Virat Kohli's that he is still playing for a country that no longer deserves him 💔 #INDvsAUS #jaiswal pic.twitter.com/gVXq7lyCbO
— Dr Artistic Soul (@dr_artisticsoul) December 27, 2024
এবারই প্রথম নয় এর আগে কোহলির সঙ্গে ভুল বোঝাবুঝিতে আউট হয়েছিলেন ঋষভ পন্থও। তবে এবার মনে হয় সব কিছুকে ছাপিয়ে গেল। বিরাট কোহলি যশস্বীকে বোঝানোর চেষ্টা করে মিড অনে ফিল্ডার ছিল। যশস্বী বেশ রেগে দিয়ে আকার ইঙ্গিত করে বলতে থাকেন, এটা তাঁর কল ছিল।
সঞ্জয় মঞ্জরেকর কোহলিকেই এই রান আউটের জন্য দায়ী করেছেন। ধারাভাষ্য দেওয়ার সময় তিনি বলেন, যশস্বীর কল ছিল। এরপরও বলের দিকে নজর দিতে গিয়ে থেমে যান কোহলি। তিনি রান নিলে অনায়াসে অন্যপ্রান্তে পৌঁছে যেতে পারতেন।
Virat Kohli almost recreated that incident with a CSK fan at Wankhede 😭😭 pic.twitter.com/35qDBKxuv3
— Pari (@BluntIndianGal) December 27, 2024
যশস্বীর রান আউটের পরই মনসংযোগ ভেঙে যায় কোহলির। বেশিক্ষণ খেলতে পারেননি। ৩৬ রান করে আউট হন। কিন্তু সাজঘরে প্রবেশের সময় আবার বিতর্কে জড়ান কোহলি। মাঠের সীমানা পার করে নির্দিষ্ট জায়গা দিয়ে যখন সাজঘরের দিকে যাচ্ছিলেন তখনই অস্ট্রেলিয়ান সমর্থকরা তাঁকে কিছু বলেন, এতেই মেজাজ হারান কোহলি। কিছুটা চলে যাওয়ার পরও ফিরে আসেন পাল্টা দর্শকদের কিছু বলতে থাকেন। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে বেশি সময় লাগে নি।












Click it and Unblock the Notifications