AUS vs IND: সেঞ্চুরি করে নয়া রেকর্ড যশস্বীর, ডনের দেশেই গাভাসকরের নজির স্পর্শ তরুণ ব্যাটারের

বয়স মাত্র ২২, মাত্র এক বছরের একটু বেশি সময় হল ভারতীয় ক্রিকেটের আঙিনায় আত্মপ্রাকশ করেছেন। কিন্তু এই বয়সেই একাধিক কিংবদন্তি রেকর্ড স্পর্শ করছেন যশস্বী জয়সওয়াল। পারথে তৃতীয় দিনের সকালে যশস্বী শতরান করার মধ্য দিয়ে দুই কিংবদন্তিু ক্রিকেটার এম জয়সীমা এবং সুনীল গাভাসকরের রেকর্ড স্পর্শ করলেন ভারতীয় তরুণ ব্যাটার।

এরআগে ভারতের দুই ব্যাটার অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট ম্যাচ খেলতে নেমেই শতরান করেছিলেন, যশস্বী হলেন তৃতীয় ক্রিকেটার যিনি, এই কৃতিত্বের অধিকারী হলেন। রবিবার সকালে পারথে শতরান করার মধ্য দিয়েই একাধিক যেমন নজির স্থাপন করলেন তেমনই রেকর্ড বুকে নামও তুললেন। এরআগে গোটা বছরে একাধিকবার সুনীল গাভাসকরের বহু রেকর্ড স্পর্শ করেছিলেন যশস্বী। অস্ট্রেলিয়া সফরের শুরুতেই ফের একবার কিংবদন্তিদের নজির স্পর্শ করলেন তরুণ ভারতীয় ব্যাটার।

১৯৬৭-৬৮ মরশুমে অস্ট্রেলিয়া সফরে ব্রিসবেনে প্রথম টেস্ট ম্যাচে ১০১ রান করেন জয়সীমা, সেটা ছিলে ভারতীয় ক্রিকেটারের প্রথম অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট। প্রথম ম্যাচে শতরান করে নজির তৈরি করেছিলেন জয়সীমা। । জয়সীমার কীর্তির ১০ বছর পর একই রেকর্ড তৈরি করেন সুনীল গাভাসকর। ১৯৭৭-৭৮ মরশুমে অস্ট্রেলিয়া সফরে ব্রিসবেনে প্রথম টেস্ট ম্যাচে ১১৩ রান করেন গাভাসকর।

২০২৪ সালে পারথে প্রথম ম্যাচে শতরান করলেন যশস্বী। এটাই যশস্বীর প্রথম অস্ট্রেলিয়া সফর ভারতীয় দলের হয়ে। প্রথম ম্যাচের প্রথম ইনিংসে ব্যর্থ হলেও দ্বিতীয় ইনিংসে জ্বলে উঠলেন যশস্বী। জয়সীমা, গাভাসকর ও যশস্বী অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট ম্যাচে শতরান করেছেন দ্বিতীয় ইনিংসে। সচিনের পর তরুণ ওপেনার হিসেবে অজি দেশে শতরান করলেন।

AUS vs IND: গম্ভীরের পেপ টকেই উজ্জীবিত রানা, লক্ষ্যমাত্রা নিয়ে নিয়ে কী ভাবছে ভারতীয় দল? পাওয়া গেল আভাস
উল্লেখ্য ২০ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে কোনও ভারতীয় ওপেনার টেস্টে শতরান পেলেন। এরআগে ২০১৪ সালে শেষ শতরান করেছিলেন কেএল রাহুল। সেটাই এতদিন অস্ট্রেলিয়ার মাটিতে শেষবার কোনও ভারতীয় ওপেনারের শতরান ছিল। এবার রাহুলের সঙ্গে জুটি বেঁধেই শতরান করলেন যশস্বী।

লাঞ্চের বিরতি পর্যন্ত ভারতের স্কোর ১ উইকেটে ২৭৫। যশস্বী ১৪১ রানে অপরাজিত আছেন। দেবদত্ত ২৫ রান করেছেন। লাঞ্চের বিরতির পর ১৫০ রানও পূরণ করলেন যশস্বী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+