AUS vs IND: রোহিতের কাছে প্রস্তুতির বিরাট সুযোগ, কোথায়-কখন দেখবেন ভারতের পিঙ্ক বলের প্রস্তুতি ম্যাচ?
বর্ডার-গাভাসকর ট্রফির দ্বিতীয় টেস্টে নামার আগে শনি ও রবিবার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত। অ্যাডিলেডে খেলতে নামার আগে পিঙ্ক বলের এই প্রস্তুতি ম্যাচ ভারতীয় দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
শুক্রবার ভারতীয় দলের অনুশীলনে দেখা গেল গিলকে। পিঙ্ক বলের অনুশীলন করতে দেখা যায় শুভমান গিলকে। ভারতীয় দলের অনুশীলনে দেখা গিয়েছে রোহিত শর্মাকেও। চোট কাটিয়ে গিলের অনুশীলনে ফেরা ভারতীয় থিঙ্ক ট্যাঙ্কের জন্য অতিরিক্ত স্বস্তিরক কারণ। তবে দ্বিতীয় টেস্টের এই প্রস্ততি ম্যাচে গিলকে খেলানো হবে কিনা সেটা নিয়ে প্রশন আছে। আসলে গিলকে নিয়ে খুব বেশি ঝুঁকি নাও নিতে পারে থিঙ্ক ট্যাঙ্ক।

একইসঙ্গে ভারতীয় দল এই ম্যাচে রিজার্ভ বেঞ্চকেও পরীক্ষা করে নিতে পারে। কারণ সামনে চারটি ম্যাচ বাকি আছে, ফলে রিজার্ভ বেঞ্চের ক্রিকেটারদের এই ম্যাচে দেখে নেওয়ার বিরাট সুযোগ আছে ভারতীয় টিম ম্যানেজমেন্টর সামনে। তবে রোহিত খেললেও বিরাট কোহলি, জসপ্রীত বুমরাহ বা পন্থের মতো ক্রিকেটাররা এই ম্যাচে খেলবেন কিনা তা নিয়ে কিছুটা প্রশ্ন আছেই।
ROHIT SHARMA 🤝 VIRAT KOHLI..!!!!
— Tanuj Singh (@ImTanujSingh) November 29, 2024
- Virat Kohli & Rohit Sharma in today's practice session at Canberra with Pink ball. 🐐 pic.twitter.com/ovDuU4rrPa
অ্যাডিলেড মানেই ভারতীয় দলের কাছে আতঙ্কের নাম, কারণ এর আগে এই মাঠে ভারত ৩৬ রানে অল আউট হয়ে গিয়েছিল। এবার কিন্তু সেই অ্যাডিলেডে নামার আগে প্রস্তুতিতে কোনও খামতি রাখতে চাইছে না ভারত। ২০২২ সালে শেষ পিঙ্ক বলের টেস্ট ঘরের মাঠে খেলেছিল ভারত। বেঙ্গালুরুতে শেষ শ্রীলঙ্কার বিরুদ্ধে শেষ পিঙ্ক বলের টেস্ট খেলছে ভারতীয় দল দুই বছর আগে। ফলে মাঝে অনেক দিন ব্যবধান হয়ে গিয়েছে।
প্রথম দিকে বেশ জনপ্রিয় হলেও পরের পিঙ্ক বল টেস্ট নিয়ে পরের দিকে আগ্রহ হারিয়েছে একাধিক ক্রিকেট বোর্ড। কিন্তু অস্ট্রেলিয়া পিঙ্ক বল টেস্টের ধারা বজায় রেখেছে। ২০২০-২১ সালের পর আবার বর্ডার-গাভাসকর ট্রফিতে রাখা হয়েছে গোলাপি বলে টেস্ট।
IPL 2025: দিল্লি দলে কেন পন্থকে ধরে রাখা সম্ভব হল না? অজানা কথা এবার প্রকাশ্যে আনলেন পার্থ জিন্দাল
অ্যাডিলেডে নামার আগে ক্যানবেরায় নিজেদের পরীক্ষা করে নিতে পারবে ভারতীয় দল। শনিবার ভারতীয় সময় সকাল ৯.১০ মিনিটে এই ম্যাচ শুরু হবে। এই প্রস্তুতি ম্যাচের সরাসরি সম্প্রচার দেখা যাবে স্টার স্পোর্টস এবং হটস্টারে।












Click it and Unblock the Notifications