AUS vs IND: মেলবোর্নের পর সিডনি, ফের বিতর্কের কেন্দ্রবিন্দুতে ডিআরএস, হতাশ হলেন ওয়াশিংটন
বর্ডার-গাভাসকর ট্রফিতে ডিআরএস নিয়ে বিতর্ক যেন কিছুটেই মিটছে না। প্রতি ম্যাচেই নতুন কোনও কোন বিতর্ক সৃষ্টি হচ্ছে। ব্যতিক্রম হল না সিডনির প্রথম দিনেও। মেলবোর্নে যেখান থেকে শেষ হয়েছিল সিডনিতে সেখান থেকে শুরু হল ডিআরএস ড্রামা।
আম্পায়ারদের সিদ্ধান্তকে আরও নির্ভুল ও ক্রুটিমুক্ত করতেই ডিআরএস প্রযুক্তি চালু হয়েছে। কিন্তু দিন যত যাচ্ছে ডিআরএস নিয়ে বিতর্ক ততই বৃদ্ধি পাচ্ছে। যার ব্যতিক্রম হল না চলতি বর্ডার-গাভাসকর ট্রফির শেষ ম্যাচেও। ওয়াশিংটন সুন্দরের আউট নিয়ে তৃতীয় আম্পায়ারের নেওয়া সিদ্ধান্ত নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে।

স্নিকোমিটারে স্পাইক দেখা গিয়েছে। কিন্তু এটাও দেখা গিয়েছে গ্লাভস-বলের সংযোগের আগেও সামান্য স্পাইক ছিল। ফলে গ্লাভসে বল স্পর্শ করেছে এটা নিয়ে কীভাবে তৃতীয় আম্পায়ার ১০০ শতাংশ নিশ্চিত হলেন সেটা নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে। তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্ত আসার পর রীতিমতো হতাশ দেখাচ্ছিল সুন্দরকে। তিনি যখন মাঠ থেকে প্রস্থান করছিলেন তখন তাঁর শরীরী ভাষা বলে দিচ্ছিল তিনি কিছুতেই সিদ্ধান্ত মানতে পারছেন না। ধারাভাষ্য দেওয়া ভারতীয় প্রাক্তন ক্রিকেটাররাও তৃতীয় আম্পায়ারের এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন।
এর আগে মেলবোর্ন টেস্টের দ্বিতীয় ইনিংসে যশস্বীকে প্রথমে কট বিহাইন্ড দেননি মাঠে থাকা আম্পায়ার। প্যাট কামিন্স আত্মবিশ্বাসী সঙ্গেই রিভিউ নেন। স্নিকোতে বল ব্যাটে লাগার সঠিক প্রমাণ পাওয়া গেল না। কিন্তু বলের গতিমুখ বদল দেখেই সম্ভবত তৃতীয় আম্পায়ার আউটের সিদ্ধান নেন। মাঠে থাকা আম্পায়ারকে জোয়েল উইলসনকে সিদ্ধান্ত বদল করতে হয়।
Umpire given out to Washington Sundar on this decision.
— Tanuj Singh (@ImTanujSingh) January 3, 2025
- Sundar was unhappy with the umpires' decision. pic.twitter.com/9NkIQCGCYK
যশস্বীকে প্রথমে কট বিহাইন্ড দেননি মাঠে থাকা আম্পায়ার। প্যাট কামিন্স আত্মবিশ্বাসী সঙ্গেই রিভিউ নেন। স্নিকোতে বল ব্যাটে লাগার সঠিক প্রমাণ পাওয়া গেল না। কিন্তু বলের গতিমুখ বদল দেখেই সম্ভবত তৃতীয় আম্পায়ার আউটের সিদ্ধান নেন। মাঠে থাকা আম্পায়ারকে জোয়েল উইলসনকে সিদ্ধান্ত বদল করতে হয়।
এমনকি এর আগে মেলবোর্নে আকাশ দীপের আউট নিয়েও অনেক বিতর্ক হয়েছিল। কিন্তু বিতর্ক হচ্ছে তবে সমস্যা সমাধান হচ্ছে না।












Click it and Unblock the Notifications