AUS vs IND: কোহলি থেকে অশ্বিন, বর্ডার-গাভাসকর ট্রফিতে রেকর্ডের হাতছানি একাধিক ভারতীয় ক্রিকেটারের সামনে

আগামীকাল (২২ নভেম্বর) থেকে শুরু হচ্ছে টেস্ট ক্রিকেটের মেগা শো বর্ডার-গাভাসকর ট্রফি। ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ মানেই ক্রিকেট প্রেমীদের কাছে বাড়তি আর্কষণ। মেগা সিরিজ শুরুর আগে একাধিক রেকর্ড তৈরি করার সুযোগ ভারতীয় ক্রিকেটারদের কাছে। বিরাট কোহলি থেকে জসপ্রীত বুমরাহ, ভারতীয় দলের একাধিক ক্রিকেটারের সামনে মাইলস্টোন তৈরি করার সুযোগ। এবার এক নজরে দেখে নেওয়া কোন ক্রিকেটার কী রেকর্ড তৈরি করতে পারেন।

বিরাট কোহলি মানেই রেকর্ড তৈরির রাজা। কোহলি যে সিরিজ বা প্রতিযোগিতায় খেলতে নামেন তার জন্য অপেক্ষা করে একাধিক মাইলস্টোন। ব্যাতিক্রম নয় বর্ডার-গাভাসকর ট্রফিও। ডনের দেশে এসে যেমন রিকি পন্টিংয়ের রেকর্ড ভাঙতে পারেন, তেমনই সচিনের নজির স্পর্শ করতে পারেন। এই তালিকায় নাম আছে ভারপ্রাপ্ত অধিনায়ক বুমরাহ, রোহিত, যশস্বী জয়সওয়াল এবং আর অশ্বিনের।


প্রথমেই আসা যাক বিরাট কোহলির কথায়, এই সিরিজে ৩৫০ রান করতে পারলেই আন্তর্জাতিক ক্রিকেটে তৃতীয় সবচেয়ে বেশি রানের মালিক হবেন কোহলি। কোহলির সামনে থাকবেন শুধুই সচিন তেন্ডুলকর এবং কুমার সঙ্গকারা। পন্টিংয়ের মোট রান ২৭,৪৮৩, অন্যদিকে কোহলির এখন রান সংখ্যা ২৭,১৩৪। ৩ ৪,৩৫৭ রান নিয়ে সবার উপরে সচিন।

চলতি বর্ডার-গাভাসকর ট্রফিতে একটি শতরান করতে পারলেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শতরানের নিরিখে ভারতীয়দের মধ্যে এক নম্বর স্থানে উঠে আসবেন কোহলি। অস্ট্রেলিয়ানদের বিরুদ্ধে সচিন ছয়টি শতরান করে সবার উপরে আছেন। এখন অবধি কোহলি ৫টি সেঞ্চুরি করেছেন। এই সিরিজে একটি শতরান করতে পারলেই সচিনের সঙ্গে একই আসনে বসবেন কোহলিও।

বছরভর দুরন্ত ছন্দে আছেন যশস্বী জয়সওয়াল। জো রুটের সঙ্গে ভালোই টক্কর দিচ্ছেন ভারতীয় তরুণ ব্যাটার। তাঁর সামনে সুযোগ রয়েছে সচিনের মাইলস্টোন স্পর্শ করার। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫ ম্যাচের সিরিজে ৪৪৪ রান করতে পারলেই সচিনের নজির স্পর্শ করতে পারবেন যশস্বী। এক ক্যালেন্ডার ইয়ারে ভারতীয়দের মধ্যে টেস্টে সবচেয়ে রান করার মালিক হতে পারেন যশস্বী। ২০১০ সালে সচিন এক ক্যালেন্ডার ইয়ারে ১৫৬২ রান করেছিলেন।

কোচ গৌতম গম্ভীরের রেকর্ড ভাঙার সুযোগ যশস্বীর সামনে। ভারতের বাঁ হাতি ব্যাটার হিসেবে এক ক্যালেন্ডার ইয়ারে সবচেয়ে বেশি রান রয়েছে গম্ভীরের। ২০০৮ সালে গম্ভীর করেছিলেন ১১৩৪ রান। রোহিত প্রথম ম্যাচ খেলতে না পারলেও পরের ম্যাচগুলি খেলে চারটি ছক্কা মারলেই ভেঙে দেবেন বীরেন্দ্র শেহওয়াগের ৯১ ছক্কার নজির।

আর অশ্বিনের সামনে সুযোগ ভারতীয়দের মধ্যে দ্রুততম ৫৫০ উইকেট নেওয়ার, কুম্বলে এই নজির তৈরি করেন ১১৫ টেস্টে। বুমরাহ ১ উইকেট পেলেই দ্রুততম ভারতীয় পেসার হিসেবে টেস্টে ২০০ উইকেট নেবেন। এই সিরিজে ২০ উইকেট পেলে অস্ট্রেলিয়ার মাটিতে উইকেট সংখ্যার নিরিখে ভারতীয়দের মধ্যে সবার উপরে চলে যাবেন বুমরাহ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+