AUS vs IND: চোটের উদ্বেগ কাটিয়ে মাঠে নামলেন, প্রস্তুতি ম্যাচেও টিম ম্যানেজমেন্টকে স্বস্তি দিতে পারলেন না কোহলি
অস্ট্রেলিয়া সফরের শুরুতেই ভারতীয় শিবিরে চোটের উদ্বেগ। বৃহস্পতিবার অনুশীলন চলাকালীন চোট পোন সরফরাজ খান। শুক্রবার অনুশীলন ম্যাচে চোট পেয়ে মাঠ ছাড়েন কেএল রাহুল। এমনকি বিরাট কোহলিকে নিয়ে আশঙ্কা তৈরি হলেও শেষ পর্যন্ত ব্যাট হাতে ২২ গজে নামেন কোহলি।
শুক্রবার থেকে পারথে ভারতীয় দল নিজেদের মধ্যে একটি প্রস্তুতি ম্যাচ খেলতে শুরু করেছে। মূলত ভারতীয় দল নিজেদের মধ্যে দুটি দলে ভাগ হয়ে ম্যাচ সিমুলেশন করছে। কিন্তু ম্যাচ শুরুর আগে কোহলির চোট নিয়ে গুঞ্জন শুরু হয়। একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, ম্যাচের আগে কোহলি তাঁর চোটের জায়গায় স্ক্যান করাতে যান। কিন্তু স্ক্যানে কিছু ধরা পড়েনি। ফলে দলের মেডিকেল টিম তাঁকে ফিট ঘোষণা করে।

পারথে সম্ভবত খেলতে পারবেন না রোহিত শর্মা। ফলে ভারতীয় ব্যাটিংয়ের মূল স্তম্ভ কোহলিই। কিন্তু ম্যাচ সিমুলেশনেই যেভাবে ব্যর্থ হলেন তাতে কোহলি উদ্বেগ বাড়াচ্ছেন টিম ম্যানেজমেন্টের। যদিও ম্যাচ সিমুলেশনে ব্যর্থ হওয়ার পরই ফের ব্যাট হাতে অনুশীলন শুরু করে দিলেন কোহলি। জানা গিয়েছে প্রস্তুতি ম্যাচে আউট হওয়ার পর সাজঘরে ফিরে কিছুক্ষণ বিশ্রাম নিয়েই ফের ব্যাটিং অনুশীলন করেন বিরাট।
আগের দুই দিনের মতোই শুক্রবারও ওয়াকার ট্রেনিং পিচে দীর্ঘক্ষণ ব্যাটিং সারেন কোহলি। একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে অনুশীলনের বেশিরভাগ সময়টাই পেস বোলারদের বিরুদ্ধে খেলেছেন কোহলি। এমনকি শট পিচ বোলিং সামলানোর মহড়াটা সেরে রাখছেন কোহলি কোহলি।
VIRAT KOHLI AT THE WACA. 🇮🇳 pic.twitter.com/9XfgKQuAkK
— Mufaddal Vohra (@mufaddal_vohra) November 15, 2024
মূলত নিজেদের মধ্যে দুটি দলে ভাগ হয়ে এই ম্যাচ খেলেছে। কিন্তু এই ম্যাচ হচ্ছে সম্পূর্ণ ক্লোজ ডোর। সাধারণ মানুষের এই ম্যাচ দেখার কোনও অনুমতি নেই। প্রস্তুতি ম্যাচে বেশিরভাগ ভারতীয় ব্যাটারই হয়েছেন।
AUS vs IND: পারথে প্রথম টেস্টে খেলবেন রোহিত শর্মা? উত্তর দিয়ে দিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার
আগামী ২২ নভেম্বর থেকে শুরু হচ্ছে বর্ডার-গাভাসকর ট্রফি। মঙ্গলবার থেকেই ভারতীয় দল প্রস্ততি পারথ-র মাঠে প্রস্তুতি শুরু করে দিয়েছে। তবে ব্যাটারদের ফর্ম কিন্তু স্বস্তিতে রাখছে না টিম ম্যানেজমেন্টকে। কারণ ১৯ রান করে আউট হলেন পন্থ। গিলের সংগ্রহ ২৮।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications