AUS vs IND: অস্ট্রেলিয়ায় শেষ টেস্ট ইনিংস খেললেন বিরাট, সিডনিতে রোহিতকে ছুঁয়ে জোড়া লজ্জার নজির কোহলির

AUS vs IND: অস্ট্রেলিয়ার মাটিতে শেষ টেস্ট ইনিংসটি খেলে ফেললেন বিরাট কোহলি। পারথে অপরাজিত শতরানটি বাদ দিলে এবারের ডাউন আন্ডার সিরিজ ভুলে যেতেই চাইবেন তিনি।

অফ-স্টাম্পের বাইরের বলে আউট হওয়ার ধারা অব্যাহত রাখলেন কোহলি। দ্বিতীয় ইনিংসে করলেন ১২ বলে ৬।

AUS vs IND

চলতি সিরিজে এই নিয়ে চারবার স্কট বোল্যান্ডের বলে আউট হলেন বিরাট। এর আগে, টেস্ট সিরিজে বিরাটকে চারবার করে আউট করেছিলেন জেমস অ্যান্ডারসন (২০১৪ সালে ইংল্য়ান্ডে), টড মার্ফি (২০২৩ সালে ভারতে)। এই সিরিজে বিরাট করলেন ৯ ইনিংসে ১৯০। গড় ২৩.৭৫।

পারথ থেকে সিডনি টেস্ট অবধি বিরাটের রান যথাক্রমে ৫, অপরাজিত ১০০, ৭, ১১, ৩, ৩৬, ৫, ১৭ ও ৬। ২০২৪-২৫ মরশুমে সবচেয়ে বেশিবার এক অঙ্কের ঘরে আউট হয়ে রোহিত শর্মাকে ছুঁলেন কোহলি। দুজনেই এখনও অবধি এই মরশুমে টেস্টে ১০ বার ১০-এর কমে আউট হয়েছেন। কোনও মরশুমের নিরিখে টেস্ট ক্রিকেটের ইতিহাসেও এটি রেকর্ড।

অন্তত ৬টি ইনিংস রয়েছে এমন ক্ষেত্রে কোনও টেস্ট সিরিজে কোনও ব্যাটার অপরাজিত শতরান হাঁকানো সত্ত্বেও সবচেয়ে কম গড় নিয়ে সিরিজ শেষ করলেন সেই তালিকায় নাম তুললেন বিরাট। ১৯১২ সালে ত্রিদেশীয় সিরিজে অব্রে ফকনারের গড় ছিল ১৯.৪০। ১৯২২ সালে দক্ষিণ আফ্রিকায় ফ্র্যাঙ্ক ওলির গড় ছিল ২৩.২৫। তৃতীয় স্থানে রইলেন বিরাট (২৩.৭৫)।

ঋষভ পন্থ ২৯ বলে অর্ধশতরান পূর্ণ করলেন এদিন। ভারতের হয়ে টেস্টে এটি দ্বিতীয় দ্রুততম। টেস্টে ভারতীয়দের মধ্যে দ্রুততম হাফ সেঞ্চুরির নজিরও রয়েছে পন্থের, ২০২২ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ২৮ বলে। পন্থ এদিন প্রথম ৩০ বলে ৬০ রান করেও নজির গড়লেন। ২০১৪ সাল আবু ধাবিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ৩০ বলে মিসবা উল হক করেন ৬৫। তাঁর পরেই রইল পন্থের কীর্তি।

চলতি সিরিজে এখনও অবধি জসপ্রীত বুমরাহ ৩২টি উইকেট দখল করেছেন। বিদেশে টেস্ট সিরিজে তা ভারতীয়দের মধ্যে সর্বাধিক। ১৯৭৭-৭৮ মরশুমে বিষেণ সিং বেদি অস্ট্রেলিয়া সফরেই ৩১ উইকেট নিয়েছিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+