AUS vs IND: বুমরাহদের শাসন করে দুরন্ত শতরান করলেন ট্রাভিস হেড, ভারতের বিরুদ্ধে বজায় রাখলেন বড় রানের ধারা
পারথে প্রথম টেস্ট ম্যাচে অনায়স জয় পেয়েছিল ভারত। দুরন্ত বোলিং করেছিলেন জসপ্রীত বুমরাহ এবং হর্ষিত রানারা। কিন্তু অ্যাডিলেডে পিঙ্ক বল টেস্টেই ছন্দে ফিরছে অস্ট্রেলিয়া। ম্যাচের উপর ক্রমশ জাকিয়ে বসছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় দিনে লাঞ্চের আগেই লিড নিতে শুরু করেছিল অজিরা। দ্বিতীয় সেশনে ভারতীয় বোলারদের উপর শাসন করলেন ট্রাভিস হেড।
ভারতকে সামনে পেলেই যেন জ্বলে ট্রাভিস হেড। যে কোনও ফর্ম্যাটেই ট্রাভিস হেড ভারতের বিরুদ্ধে রানের ধারা অব্যাহত রাখেন। ব্যতিক্রম হল না অ্যাডিলেডে গোপালি বলের ম্যাচেও। পিঙ্ক বল টেস্টে দুরন্ত শতরান করলেন ট্রাভিস হেড। তাঁর শতরানে ভর করেই লিডের রান বৃদ্ধি করছে অস্ট্রেলিয়া।

দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমে শুরু থেকে আগ্রাসী মেজাজে ব্যাটিং করতে থাকেন ট্রাভিস হেড। বুমরাহ-অশ্বিনদের পাল্টা আক্রমণ করার সিদ্ধান্ত নেন ট্রাভিস হেড। ৯০ প্লাস স্ট্রাইক রেটে ব্যাটিং করলেন। শতরান করে সদ্যজাত সন্তানের জন্য সেলিব্রেশনও করলেন ট্রাভিস হেড। এদিন অজি তারকা ব্যাটারের স্ত্রী তাঁর সন্তানকে নিয়ে গ্যালারিতে উপস্থিত ছিলেন।
A MARVELOUS HUNDRED BY TRAVIS HEAD AT HIS HOME...!!!!
— Tanuj Singh (@ImTanujSingh) December 7, 2024
- The celebration of Travis Head for his new born baby was beautiful. ❤️ pic.twitter.com/Dy3UOz3z5q
অ্যাডিলেড ওভালে শুরু থেকেই আগ্রাসী মেজাজ ব্যাটিং করতে থাকেন ট্রাভিস হেড। ১১১ বলে শতরান সম্পূর্ণ করলেন অজি তারকা ব্যাটার। ভারতকে সামনে পেলেই যে অতিরিক্ত ভালো খেলার রসদ পান ট্রাভিস হেড। এরআগে ২০২৩ সালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল, ২০২৩ সালের একদিনের বিশ্বকাপের ফাইনালে ভারতের বিরুদ্ধে সেঞ্চুরি করেছিলেন। চলতি বছরে টি২০ বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে অর্ধশতরান করেছিলেন। এমনকি পারথে প্রথম টেস্টেও হাফ সেঞ্চুরি করেছিলেন। এবার অ্যাডিলেডে শতরান হাঁকালেন।
শেষ পর্যন্ত ১৪১ বলে ১৪০ রান করে সিরাজের বলে আউট হলেন হেড। তাঁর ইনিংসে ছিল ১৭টি চার এবং চারটি ছক্কা। স্ট্রাইক রেট ৯৯.৩। অনবদ্য ইনিংস বোধহয় একেই বলে। গোটা অ্যাডিলেডের গ্যালারি হেডকে অভিবাদন জানাল।
২০২৩ সাল থেকে ভারতের বিরুদ্ধে সব ফর্ম্যাট মিলিয়ে ১৪ ম্যাচে ১০২৬ রান করেছেন ট্রাভিস হেড। সর্বোচচ্ রান ১৬৩। শতরান করেছেন তিনটি অর্ধশতরান ৪টি। হেডের শতরানে ভর করে ক্রমেই প্রথম ইনিংসে রান সংখ্যা বৃদ্ধি পাচ্ছে অজিদের। চা পানের বিরতি পর্যন্ত অজিদের স্কোর ৮ উইকেটে ৩৩২। হেডের শতরান ছারাও অর্ধশতরান করেছেন লাবুশেন। ভারতীয় বোলারদের মধ্যে বুমরাহ এখনও পর্যন্ত ৫৯ রানে ৪ উইকেট নিয়েছেন। ২ উইকেট নিয়েছেন সিরাজ।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications