AUS vs IND: সিদ্ধান্ত বদল ভারতের, বন্ধ দরজার ভিতরেই প্রস্তুতি ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া
আগামী ২২ নভেম্বর থেকে শুরু হচ্ছে বর্ডার-গাভাসকর ট্রফি। মঙ্গলবার থেকেই ভারতীয় দল প্রস্ততি পারথ-র মাঠে প্রস্তুতি শুরু করে দিয়েছে। বুধবার পাওয়া গেল বিরাট আপডেট। প্রথম টেস্ট শুরুর আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত।
ভারতীয় এ দলের সঙ্গে ১৫ নভেম্বর থেকে একটা প্রস্তুতি ম্যাচ খেলার কথা থাকলেও তা বাতিল করে দেওয়া হয়েছিল। টিম ম্যাজেমমেন্ট ম্যাচ খেলার থেকে নেটে অনুশীলনকেই বেছে নিয়েছিল। কিন্তু অস্ট্রেলিয়ায় এসে সিদ্ধান্ত বদল করলেন গম্ভীররা? একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে ভারতীয় দল নিজেদের মধ্যে তিন দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে।

ভারতীয় দলের অনুশীলেজও বজ্র আঁটুনি। পারথ স্টেডিয়াম জুড়ে কার্যত লকডাউনের মতো পরিস্থিতি, সাধারণ মানুষের স্টেডিয়ামে প্রবেশের অনুমতি নেই এখন। শুধু তাই নয় ভারতীয় দলের অনুশীলনের সময় স্টেডিয়ামের গ্রিল গুলি কালো কাপড় দিয়ে ঢেকে রাখা হবে যাতে বাইরে থেকে অনুশীলন না দেখা যায়। এমনকি ভারতীয় দলের অনুশীলনের সময় যারা উপস্থিত থাকবেন তাঁদের মোবাইল ফোন ব্যবহার করা কঠোর ভাবে নিষিদ্ধ।
আসলে অস্ট্রেলিয়ার পরিবেশ পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়াটাই সবথেকে বড় চ্যালেঞ্জ সফরকারী দলগুলির কাছে। তার উপর প্রথম টেস্টেই ভারতীয় দলকে খেলতে হবে পারথ-এ। যেখানে অতিরিক্ত পেস এবং বাউন্স অপেক্ষা করছে অনুশীলনের পাশাপাশি ভারতীয় দল নিজেদের মধ্যে ম্যাচ খেলে ভুল ত্রুটি গুলো শুধরতে নিতে চাইছে।
AUS vs IND: চূড়ান্ত গোপনীয়তার সঙ্গেই পারথ টেস্টের প্রস্তুতি সারবে টিম ইন্ডিয়া, অনুশীলন শুরু রাহুলদের
ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ হতে হয়েছে ভারতকে। ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবলেও অবনতি হয়েছে ভারতের। টিম ইন্ডিয়া ১ নম্বর স্থান হারিয়েছে।প্রথম টেস্টে রোহিতের খেলা নিয়ে অনিশ্চয়তা আছে। একান্ত রোহিত খেলতে না পারলে বুমরাহ অধিনায়কত্ব করবেন।
রোহিত শর্মা ভারতীয় দলের সঙ্গে আসেননি। ফলে তাঁর প্রথম টেস্টে খেলা নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।
-
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬: নতুন সমীক্ষায় তৃণমূল ও বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
ভোটার তালিকা থেকে কত লক্ষ নাম বাদ দিল নির্বাচন কমিশন? কোন জেলায় প্রভাব সবচেয়ে বেশি? -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের -
লোকসভায় আসেননি, বিধানসভায় বাংলায় ভোট প্রচারে রাহুল গান্ধী, তারকা প্রচারকদের তালিকা প্রকাশ কংগ্রেসের, রয়েছে নানা চমক -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আনা ইমপিচমেন্ট মোশন খারিজ সংসদে -
আজ রাতেই নিশ্চিহ্ন হতে পারে একটি সভ্যতা, ডেডলাইন শেষের আগে ইরানকে ডোনাল্ড ট্রাম্পের চরম হুঁশিয়ারি -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ ও অপরাধ রুখতে নদীতে সাপ ও কুমির ছাড়ার পরিকল্পনা বিএসএফের -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
গাঙ্গেয় বঙ্গে টানা ঝড়বৃষ্টির পূর্বাভাস, উত্তর থেকে দক্ষিণ কোন জেলায় কেমন থাকবে আবহাওয়া?











Click it and Unblock the Notifications