AUS vs IND: সিডনিতে সানিকে অসম্মান! বর্ডার-গাভাসকর ট্রফি প্রদান অনুষ্ঠান নিয়ে বিতর্ক, অসন্তুষ্ট সুনীল
AUS vs IND: ২০১৭ সাল থেকে ভারতের দখলে ছিল বর্ডার-গাভাসকর ট্রফি। যদিও আজ তার দখল নিল অস্ট্রেলিয়া। ১০ বছর পর অজিরা ভারতের বিরুদ্ধে জিতল টেস্ট সিরিজ।
সিডনি টেস্টে ভারতকে ৬ উইকেটে হারাল অস্ট্রেলিয়া। সেই সঙ্গে নিশ্চিত করে ফেলল আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে খেতাব দখলে রাখার লড়াই নামার বিষয়টি।

অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সের হাতে প্রথমবার উঠল বর্ডার-গাভাসকর ট্রফি। আর সেই পুরস্কার প্রদান অনুষ্ঠান নিয়েই থেকে গেল বিতর্ক। সিরিজ-সেরা হলেন জসপ্রীত বুমরাহ। ম্যাচের সেরা ১০ উইকেট নেওয়া স্কট বোল্যান্ড। এরপর কামিন্সের হাতে ট্রফি তুলে দিলেন অ্যালান বর্ডার।
ভারত-অস্ট্রেলিয়া সিরিজের নাম বর্ডার-গাভাসকর ট্রফিষ ১৯৯৬-৯৭ মরশুম থেকেই হয়েছিল এই নামকরণ। ১৯৯১-৯২ মরশুমের পর এই প্রথম ভারত-অস্ট্রেলিয়া সিরিজ হলো পাঁচ টেস্টের। পারথে প্রথম টেস্ট হারের পর অ্যাডিলেড, মেলবোর্ন ও সিডনিতে জিতল অজিরা। ব্রিসবেনে বৃষ্টিবিঘ্নিত তৃতীয় টেস্টটি ড্র হয়ে গিয়েছিল।
আজ বর্ডার একা ট্রফি প্রদান করায় অসন্তোষ গোপন রাখলেন না সুনীল গাভাসকর। যেখানে ট্রফির নাম বর্ডার-গাভাসকর ট্রফি, সেখানে সিডনিতে দুই কিংবদন্তি হাজির থাকলেও শুধু অ্যালান বর্ডারকেই ডাকা হলো পুরস্কার বিতরণী অনুষ্ঠানে।
গাভাসকর কোড স্পোর্টসে বলেন, পুরস্কার বিতরণী অনুষ্ঠানে থাকতে পারলে আমি খুশিই হতাম। অস্ট্রেলিয়ার সঙ্গে ভারতের সিরিজ বর্ডার-গাভাসকর ট্রফি। আমি মাঠেও রয়েছি। ট্রফি প্রদানের সময় এটা বড় নয় কে তা জিতল। অস্ট্রেলিয়া আমাদের চেয়ে ভালো ক্রিকেট খেলেছে। জিতেছে। খুবই ভালো।
এরপরই সানি বলেন, আমি ভারতীয়। ফলে খুশিই হতাম যদি আমার বন্ধু অ্যালান বর্ডারের সঙ্গে আমিও ট্রফিটি বিজয়ী অধিনায়কের হাতে তুলে দিতে পারতাম। উল্লেখ্য, সিরিজ চলার আগে থেকেই বিবৃতি, পাল্টা বিবৃতি শুরু হয়েছিল। সুনীল গাভাসকরও ধারাভাষ্যকার ও বিশেষজ্ঞ হিসেবে নিজের বিশ্লেষণ মেলে ধরেছেন। কিন্তু অনেকেই মনে করছেন, ভারতীয় হওয়ার কারণে যদি গাভাসকরের মতো কিংবদন্তিতে ট্রফি প্রদান অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো না হয় তা অত্যন্ত অপরাধ।
এই বিতর্ক নিয়ে এখনও কিছু জানায়নি ক্রিকেট অস্ট্রেলিয়া। তবে বর্ডারের সঙ্গে গাভাসকরকে একসঙ্গে রেখে তাঁদের নামাঙ্কিত ট্রফি প্রদান করা হলে সেটাই স্বাভাবিক বিষয় হতো বলে উপলব্ধি বেশিরভাগ মানুষের। এবারের বর্ডার-গাভাসকর ট্রফিতে দর্শকদের উপস্থিতির হারও ছিল উল্লেখযোগ্যভাবে বেশি। মেলবোর্নে ভেঙে গিয়েছে দর্শক সংখ্যার ৮৭ বছরের পুরানো রেকর্ড। সিডনিতেও আজ ৪০ হাজারের বেশি দর্শক হাজির থেকে জেন ম্যাকগ্রা ডে-তে অস্ট্রেলিয়ার সিরিজ জয়ের সাক্ষী থাকলেন।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications