AUS vs IND: অ্যাডিলেড টেস্টের আগে অস্বস্তিতে অস্ট্রেলিয়া, নেটে ব্যাটিংয়ের সময় চোট পেলেন স্টিভ স্মিথ
AUS vs IND: পাঁচ টেস্টের সিরিজের প্রথমটিতে পারথে ভারতের কাছে হেরে গিয়েছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় টেস্ট গোলাপি বলে দিন-রাতের। শুরু শুক্রবার।
ইতিমধ্যেই দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গিয়েছেন তারকা পেসার জশ হ্যাজলউড। এবার নেটে চোট পেলেন তারকা ব্যাটার স্টিভ স্মিথ।

স্টিভ স্মিথ ওপেনিং স্লট ছেড়ে ভারতের বিরুদ্ধে সিরিজে মিডল অর্ডারে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। যদিও পারথে হতাশ করেছেন প্রাক্তন অধিনায়ক। ০ ও ১৭ রান করেছেন দুই ইনিংসে। অস্ট্রেলিয়াকে ঘুরে দাঁড়াতে স্মিথের ফর্মে ফেরার দিকে তাকিয়ে থাকতে হবে অজিদের।
এদিন নেটে ব্যাট করছিলেন স্মিথ। তাঁকে থ্রোডাউন দিচ্ছিলেন মার্নাস লাবুশেন। আচমকাই ডান হাতের বুড়ো আঙুলে চোট পান স্মিথ। অস্ট্রেলিয়ার মেডিক্যাল স্টাফের একজন স্মিথের কাছে গিয়ে তাঁর চোট পরীক্ষা করতে থাকেন। তবে স্মিথের যে ভালোই যন্ত্রণা হচ্ছে তা বোঝা যায় তখনই।
এরপরই স্মিথ নেট ছেড়ে বেরিয়ে যান। যদিও কিছুক্ষণ পরে কিছুটা স্বস্তি দিয়ে তিনি নেটে ফেরেন। তখন নেটে যেভাবে স্মিথ ব্যাটিং করতে থাকেন তাতে স্পষ্ট, চোট গুরুতর নয়। অর্থাৎ, অস্ট্রেলিয়া শিবিরে চিন্তার তেমন কারণ নেই।
Steve Smith is receiving medical attention to his thumb after a Marnus Labuschagne throw-down. pic.twitter.com/9webpVFZjS
— Daniel Cherny (@DanielCherny) December 3, 2024
আপাতত স্মিথ ব্যাটিং করলেও টেস্ট শুরুর আগে তাঁর আঙুলের চোট পরীক্ষা করা হতে পারে। শুধু স্মিথই নন, এদিন চোট পান মার্নাস লাবুশেনও। লাবুশেনের ব্যাটে রানের খরা চলছে। তিনিও ফর্মে ফিরতে মরিয়া।
পারথ টেস্টে লাবুশেন প্রথম ইনিংসে তিনে নেমে ৫২ বলে মাত্র ২ রান করেন। দ্বিতীয় ইনিংসে ৫ বলে তিন রান করেই প্যাভিলিয়নে ফেরেন তিনি। লাবুশেনকে এদিন নেটে ড্যানিয়েল ভেত্তোরির হঠাৎ লাফিয়ে ওঠা বল সামলাতে গিয়ে চোট পান। তবে তাঁকে স্মিথের মতো নেট ছেড়ে বেরিয়ে যেতে হয়নি।
হ্যাজলউড ছিটকে যাওয়ায় অ্যাডিলেডে অস্ট্রেলিয়া স্কট বোল্যান্ডকে খেলাতে চলেছে। মিচেল মার্শের ফিটনেস নিয়েও সংশয় রয়েছে। তিনি অ্যাডিলেডে খেলতে না পারলে বিউ ওয়েবস্টারের অভিষেক হবে।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications